এক্সপ্লোর

Sujay Krishna Bhadra : ICCU থেকে কেবিনে ফিরলেন 'কালীঘাটের কাকু' , এবারই কি কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে ED ?

ED Sujay Krishna SSKM: SSKM-এ পাঁচদিন ধরে শিশুদের জন্য সংরক্ষিত কার্ডিওলজি ICCU দখল করে রাখার পর, তিনতলায় কার্ডিওলজি বিভাগের ১ নম্বর কেবিনে রাখা হয়েছে সুজয়কৃষ্ণকে...

সন্দীপ সরকার, কলকাতা: তাঁকে নিয়ে বিতর্কের শেষ নেই। আর এবার SSKM-এ পাঁচদিন ধরে শিশুদের জন্য সংরক্ষিত ICCU দখল করে রাখার পর, ফের কেবিনে ফিরলেন কালীঘাটের কাকু (Kalighater Kaku Sujay Krishna Bhadra)। ইতিমধ্যেই কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা নিয়ে উঠেছে প্রশ্ন।

ICCU থেকে কেবিনে ফিরলেন 'কালীঘাটের কাকু' 

মূলত, SSKM-এ পাঁচদিন ধরে শিশুদের জন্য সংরক্ষিত কার্ডিওলজি ICCU দখল করে রাখার পর, তিনতলায় কার্ডিওলজি বিভাগের ১ নম্বর কেবিনে রাখা হয়েছে তাঁকে। ওই বিভাগেই ভর্তি রয়েছেন রেশন দুর্নীতি মামলায় (Ration Scam) ধৃত, প্রাক্তন খাদ্য়মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriya Mallick)। সুজয়কৃষ্ণ আর জ্যোতিপ্রিয়র মধ্যে মাত্র একটি কেবিনের ব্যবধান। নিয়োগ দুর্নীতি মামলায় সুজয়কৃষ্ণ ভদ্রর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে চায় ইডি। আদালতের নির্দেশে গত শুক্রবার জোকা ESI হাসপাতালে কালীঘাটের কাকুর স্বাস্থ্য পরীক্ষা হওয়ার কথা ছিল। ESI হাসপাতাল ফিট সার্টিফিকেট দিলে সেদিনই তাঁর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হত। 

কালীঘাটের কাকুর পাহারায় রয়েছেন CISF-এর দুই জওয়ান

কিন্তু, শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে, আচমকাই বৃহস্পতিবার রাতে, কেবিন থেকে শিশুদের জন্য সংরক্ষিত কার্ডিওলজি ICCU-তে নিয়ে যাওয়া হয় বছর ৫৫-র সুজয়কৃষ্ণকে। ৩ সদস্যের মেডিক্যাল টিমের রিপোর্ট দেওয়ার পরই, মঙ্গলবার রাতে ফের কেবিনে ফেরানো হয় সুজয়কৃষ্ণকে। কালীঘাটের কাকুর পাহারায় রয়েছেন CISF-এর দুই জওয়ান। কণ্ঠস্বরের নমুনা পরীক্ষার জন্য এবার কি ED-র পক্ষে জোকা ESI হাসপাতালে নিয়ে যাওয়া সম্ভব হবে সুজয়কৃষ্ণকে? উঠছে প্রশ্ন।

আরও পড়ুন, টোটো চালিয়েই ঘর চলে! প্রধান পদে শুধুই 'সেবা' গোপালের

ঠিক কী হয়েছিল ?

গত ২৫ নভেম্বর, নিয়োগ দুর্নীতিতে ধৃত সুজয়কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের জন্য প্রয়োজনীয় নির্দেশ দিয়েছিল ED-র বিশেষ আদালত। সেই মর্মে আদালতের নির্দেশে জোকার ESI হাসপাতালে ইতিমধ্যে গড়া হয়েছে মেডিক্যাল বোর্ড।  ইডি সূত্রে দাবি, সেখানেই সুজয়কৃষ্ণ ভদ্রকে নিয়ে যাওয়া হবে বলে আগে থেকে জানানো হয়েছিল SSKM হাসপাতাল কর্তৃপক্ষকে। কিন্তু কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা আগের দিন রাতে হঠাৎ বুকে ব্যথা ও শ্বাসকষ্ট অনুভব করেন সুজয়কৃষ্ণ ভদ্র। রাত সাড়ে বারোটা নাগাদ তড়িঘড়ি তাঁকে ICCU-তে স্থানান্তরিত করা হয়। প্রসঙ্গত, চলতি বছরের ২২ অগাস্ট থেকে SSKM হাসপাতালে ভর্তি রয়েছেন নিয়োগ দুর্নীতিতে ধৃত সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু। গত ৭ ডিসেম্বর রাতে অসুস্থ হয়ে পড়ায় তাঁকে শিশুদের জন্য রাখা আইসিসিইউ বেডে ভর্তি করা হয়। 

 

সেরা শিরোনাম

West Bengal News Live: বইপাড়ায় বই নিয়ে ধুন্ধুমার, SFI-এর পাল্টা বুকস্টল দেওয়ার চেষ্টা ABVP-র, বিমান বসু যেতেই গো ব্যাক স্লোগান ABVP-র
বইপাড়ায় বই নিয়ে ধুন্ধুমার, SFI-এর পাল্টা বুকস্টল দেওয়ার চেষ্টা ABVP-র, বিমান বসু যেতেই গো ব্যাক স্লোগান ABVP'র
Calcutta Medical College: ইন্টার্নদের হাতে ঘেরাও অধ্যক্ষ, বিক্ষোভের মাঝেই ABVP পরিচয়ে কলকাতা মেডিক্যালে ইট-বাঁশ নিয়ে চড়াও বহিরাগতরা
ইন্টার্নদের হাতে ঘেরাও অধ্যক্ষ, বিক্ষোভের মাঝেই ABVP পরিচয়ে কলকাতা মেডিক্যালে ইট-বাঁশ নিয়ে চড়াও বহিরাগতরা
Abhishek Banerjee: ‘দিদি-মোদির সেটিং, শুভেন্দু যতই বড় বড় কথা বলুন, অভিষেককে গ্রেফতার করতে পারবেন না’, বিস্ফোরক আখরুজ্জামান
‘দিদি-মোদির সেটিং, শুভেন্দু যতই বড় বড় কথা বলুন, অভিষেককে গ্রেফতার করতে পারবেন না’, বিস্ফোরক আখরুজ্জামান
SFI-ABVP Clash: ফের উত্তপ্ত বইপাড়া, SFI-এর দিক থেকে ছোড়া হল ইট, ABVP ছুড়ল চকলেট বোম ও ডিম
ফের উত্তপ্ত বইপাড়া, SFI-এর দিক থেকে ছোড়া হল ইট, ABVP ছুড়ল চকলেট বোম ও ডিম

ভিডিও

BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:
Samik Bhattacharya:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget