এক্সপ্লোর

ED Summoned Actor Dev: কাঁটায় কাঁটায় ১১ টা, 'শ্যুটিং বাতিল করে' দিল্লির ইডি অফিসে পৌঁছলেন দেব, জিজ্ঞাসাবাদ শুরু

Actor Dev : যতবার তাঁকে ডাকা হবে, ততবারই তিনি হাজির হবেন, ঘনিষ্ঠমহলে জানিয়েছেন দেব।

নয়া দিল্লি : 'চুরি করিনি, তাই কোনও ভয় নেই, যত বার ডাকবে, তত বার আসব' আবারও বললেন তৃণমূল সাংসদ। ইডির দেওয়া সময় মেনে ঠিক ১১ টায় পৌঁছলেন দিল্লির ইডি দফতরে। তিনি বলেন, 'আমি আবার বলছি এনামুল হককে সত্যিই আমি চিনি না। এবারে কী কেন কীসের জন্য ডেকেছে আমি এখন তো কিছু বলতে পারব না। আমি যাই, দেখি, তারপর বলছি।' দেব আবারও বললেন, ' তদন্তে যদি কোনও সাহায্য লাগে বা যদি কিছু...অবশ্যই আমি আছি। আমি শ্যুটিং বাতিল করে এসেছি'                          

গরু পাচার মামলায় ( Cow Smuggling Case )  দেবকে ( Actor Dev ) বুধবার দিল্লিতে তলব করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ( ED ) । তাঁকে সকাল ১১ টায় হাজিরা দিতে বলা হয়েছে ঘাটালের তৃণমূল সাংসদকে। যতবার তাঁকে ডাকা হবে, ততবারই তিনি হাজির হবেন, ঘনিষ্ঠমহলে জানান দেব।

এর আগে ২০২২-এর ১৫ ফেব্রুয়ারি, গরুপাচার মামলায় দেবকে নিজাম প্যালেসে প্রায় পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে CBI। কয়েক মাসের ব্যবধানে ২২ জুন এই মামলাতেই দেবকে দিল্লিতে জিজ্ঞাসাবাদ করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এর প্রায় দেড় বছর পর ফের দেবকে তলব করল তারা। 

আরও পড়ুন, শাঁখ, উলুতে সন্দেশখালিতে পা, 'কাঁদনি মা কাঁদনি' বৃদ্ধাকে বুকে টানলেন শুভেন্দু  

এ মাসের শুরুতে আচমকা ৩টি সরকারি কমিটি থেকে পদত্য়াগ করেন তৃণমূল সাংসদ দেব।  ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ের সভাপতি পদে ইস্তফা দেন তিনি। ঘাটাল হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান এবং বীরসিংহ উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যানের পদও ছাড়েন।  লোকসভা ভোটের আগে, দেবের এই সিদ্ধান্ত ঘিরে, তোলপাড় পড়ে  যায় বঙ্গ রাজনীতিতে।  

হঠাৎ কেন সরকারি কমিটি থেকে ইস্তফা? তবে কি দলের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন অভিনেতা সাংসদ দেব? পদত্যাগের মধ্য দিয়ে কি ভোটে না লড়তে চাওয়ারই বার্তা দিলেন সাংসদ? এই প্রশ্নগুলো মাথাচাড়া দিয়ে ওঠে। দেবের পদত্যাগের সিদ্ধান্তকে হাতিয়ার করে ময়দানে নেমে পড়ে বিজেপি। গুঞ্জনের পারদ চড়ে দোবের লোকসভার বক্তব্যের পর। তবে দিল্লি থেকে ফিরে তৃণমূল দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেন তিনি। তারপরই সব জল্পনার অবসান হয়। ফের ভোটে দাঁড়ানোর ইঙ্গিত দেন তিনি। এই আবহেই তাঁকে ফের এদিন গরুপাচার মামলায় তলব করে জিজ্ঞাসাবাদ করল ইডি। 

 

 

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: উপনির্বাচনের পর পুরভোটেও থাকছে না জোড়াফুল, আগামী বছর ফেব্রুয়ারির আগে EVM-এ দেখা যাবে না প্রতীক
উপনির্বাচনের পর পুরভোটেও থাকছে না জোড়াফুল, আগামী বছর ফেব্রুয়ারির আগে EVM-এ দেখা যাবে না প্রতীক
SLST News: তৃণমূল জমানার ২০২৫- এর SLST তালিকা বাতিল, একাদশ-দ্বাদশে শিক্ষক নিয়োগের জন্য নতুন তালিকা প্রকাশ
তৃণমূল জমানার ২০২৫- এর SLST তালিকা বাতিল, একাদশ-দ্বাদশে শিক্ষক নিয়োগের জন্য নতুন তালিকা প্রকাশ
TMC News: আগ্নেয়াস্ত্র সমেত গ্রেফতার বনগাঁ উত্তরের প্রাক্তন তৃণমূল বিধায়ক বিশ্বজিৎ দাস
আগ্নেয়াস্ত্র সমেত গ্রেফতার বনগাঁ উত্তরের প্রাক্তন তৃণমূল বিধায়ক বিশ্বজিৎ দাস
Annapurna Yojana : 'পুজোর আগে আমরা...', অন্নপূর্ণা যোজনা নিয়ে যে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী...
'পুজোর আগে আমরা...', অন্নপূর্ণা যোজনা নিয়ে যে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী...

ভিডিও

TET Protest: নিয়োগের দাবিতে আন্দোলনে ২০২২ সালের টেট পাস ডিএলএড ঐক্যমঞ্চ
Chaos in SRFTI: SRFTI-এ তুলকালাম, পুলিশ, ABGP, পড়ুয়াদের ৩টি আলাদা FIR দায়ের
TMC Logo Contro: উপ নির্বাচনের পর পুরভোটেও থাকছে না জোড়াফুল
UPI Merchant Payment News: ২০০০ টাকার ওপর UPI লেনদেনে চার্জ লাগবে শূন্য দশমিক ৪ শতাংশ, জানাল NPCI
TMC News: আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার বনগাঁর তৃণমূল নেতা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pradhan Mantri MUDRA Yojana: সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
IndiGo Tail Strike: রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
Morbi Father Son Bone Marrow Mismatch: ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
Asian Games 2026: ২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
Small Savings Schemes : PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
Gyanesh Kumar Resignation Demands: জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
Bank Strike: আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
AI Risks: ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
Embed widget