এক্সপ্লোর

Bengal Mid Day Meal CBI : বাংলায় ফের একটা সিবিআই তদন্তের ইঙ্গিত, মিড ডে মিলে দুর্নীতির অভিযোগ করে চিঠি শিক্ষামন্ত্রকের

শিশুদের খাবারে কখনও সাপ, কখনও টিকটিকি, কখনও আরশোলা, মিড ডে মিলের খাবারের গুণমান নিয়ে বছরের পর বছর ধরে প্রশ্ন ! এবার বাংলায় মিড ডে মিলে দুর্নীতির অভিযোগের তদন্ত চেয়ে সিবিআইকে চিঠি শিক্ষামন্ত্রকের।

কলকাতা : বাংলায় কি আবার একটা সিবিআই তদন্ত? সেই ইঙ্গিত পাওয়া গিয়েছিল শুভেন্দু অধিকারীর ( Suvendu Adhikari ) দাবিতেই। এবার বিরোধী দলনেতার দাবিকেই মান্যতা দিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার (Subhas Sarkar)। বাংলায় মিড ডে মিলে দুর্নীতির অভিযোগ, তদন্ত চেয়ে সিবিআইকে চিঠি দিল শিক্ষামন্ত্রক। গতকালই এই দাবি করেছিলেন শুভেন্দু অধিকারী। আর তার কথায় সিলমোহর দিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার। 

কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকারের দাবি, 'কেন্দ্রীয় দলের পর্যবেক্ষণ রিপোর্টেও উঠে এসেছিল মিড ডে মিলে গরমিলের তথ্য। রাজ্য সরকার জেনারেল কনসেন্ট প্রত্যাহার করলেও সিবিআই তদন্তে বাধা হবে না। কারণ কেন্দ্রীয় সরকারের প্রকল্পের টাকা নয়ছয় করেছে রাজ্য সরকার'।

শিশুদের খাবারে কখনও সাপ, কখনও টিকটিকি, কখনও আরশোলা, মিড ডে মিলের খাবারের গুণমান নিয়ে বছরের পর বছর ধরে প্রশ্ন তো ছিলই। এমনকি, খাওয়ার জন্য নয়, ছবি তোলার জন্য খুুদেদের হাতে ডিম, কমলালেবু দেওয়ার মতো বিস্ফোরক অভিযোগও ওঠে। আর সবথেকে বড় অভিযোগ ওঠে বিপুল অর্থ তছরুপের। চলতি বছরের শুরুতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক অভিযোগ করে, রাজ্য সরকারকে দেওয়া মিড ডে মিলের বরাদ্দ অর্থের ব্যাপক অপব্যবহার হয়েছে। এর জন্য বিশেষ অডিট করাতে কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের কাছে আর্জি জানানো হয় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের তরফে। এ বছরের গোড়াতেই রাজ্যে আসে কেন্দ্রীয় প্রতিনিধি দল। 

বিকাশ ভবনে গিয়ে শিক্ষা দফতরের প্রিন্সিপাল সেক্রেটারি, স্কুল এডুকেশন কমিশনার ও মিড ডে মিলের প্রজেক্ট ডিরেক্টরের সঙ্গে বৈঠক করেন তাঁরা। রাজ্যের বিভিন্ন জেলার স্কুলে স্কুলে গিয়ে, মিড ডে মিলের পরিকাঠামো খতিয়ে দেখেন তাঁরা। 

এই নিয়েই শুক্রবার সিবিআই তদন্তের চাঞ্চল্য়কর দাবি করেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন,  'এই পশ্চিমবঙ্গে মিড ডে মিলের দুর্নীতি যার দুর্নীতির শিরোমণি হচ্ছে মমতা বন্দ্য়োপাধ্যায় কারণ তিনি মিড ডে মিলের টাকা থেকে বগটুইতে ক্ষতিপূরণের চেক দিয়েছিলেন, এবং সন্দেশখালি ও হিঙ্গলগঞ্জে গিয়ে কম্বল বিতরণ করেছিলেন। এই যে হিউজ ডাইভারশন, এবং কোভিডের সময় মিড ডে মিলের খাওয়ার চাল সব লুঠ হয়েছে। এর মধ্যে বিডিও থেকে শুরু করে ডিএম, মুখ্যমন্ত্রী নিজে ইনভলবড।'  

আরও পড়ুন : কোভিডের পর চিনের নয়া আতঙ্ক শিশুদের নিউমোনিয়া! ভারতের কাছেও বিপদসঙ্কেত? কী বললেন ডা. অপূর্ব ঘোষ আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News LIVE Updates: পুলিশের উর্দি পরে যন্তর মন্তরে ছাত্র আন্দোলনে নাশকতার ছক ছিল হামিমের
পুলিশের উর্দি পরে যন্তর মন্তরে ছাত্র আন্দোলনে নাশকতার ছক ছিল হামিমের
Samik Bhattacharya : 'ডিম কিন্তু ঘুরে অন্যদিকেও পড়তে পারে', দলের একাংশকে সতর্কবার্তা শমীকের; কী প্রসঙ্গে বললেন ?
Samik Bhattacharya : 'ডিম কিন্তু ঘুরে অন্যদিকেও পড়তে পারে', দলের একাংশকে সতর্কবার্তা শমীকের; কী প্রসঙ্গে বললেন ?
West Bengal News: 'পুলিশের উর্দি পরে নাশকতার ছক ছিল, জঙ্গিদের নিশানায় ছিলেন রাজ্যের এই মন্ত্রী', চাঞ্চল্যকর তথ্য প্রকাশ
'পুলিশের উর্দি পরে নাশকতার ছক ছিল, জঙ্গিদের নিশানায় ছিলেন রাজ্যের এই মন্ত্রী', চাঞ্চল্যকর তথ্য প্রকাশ
Tulu Mondal : টুলু মণ্ডলের 'অঘোষিত পাথর সম্রাট' হওয়ার পেছনে মমতা বন্দ্যোপাধ্য়ায় ? কী বললেন মুখ্যমন্ত্রী ?
টুলু মণ্ডলের 'অঘোষিত পাথর সম্রাট' হওয়ার পেছনে মমতা বন্দ্যোপাধ্য়ায় ? কী বললেন মুখ্যমন্ত্রী ?

ভিডিও

Militant Arrest | বর্ধমান থেকে STF-এর জালে জঙ্গি হামিম মণ্ডল। যেখান থেকে তাকে গ্রেফতার করা হয়েছে | ABP ANANDA LIVE
Suvendu Adhikari on Mamata Banerjee | টুলু মণ্ডলের দুর্নীতির কারবার নিয়ে এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্য়ায়কে নিশানা করলেন মুখ্যমন্ত্রী
Birbhum-Tulu Mondal News | মহম্মদ নাজিবুদ্দিন ওরফে টুলু মণ্ডলের সিউড়ির প্রাসাদেও মিলল সোনা-রুপো-প্রচুর নগদের হদিশ
Suvendu-Tulu Mondal News | এবার টুলু মণ্ডলের সম্পত্তি নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও
Militant Arrest |ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ-সহ একাধিক অ্যাপের মাধ্যমে পাকিস্তানে যোগাযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget