এক্সপ্লোর

Hike in Egg Price: ফের বাড়ল ডিমের দাম! মূল্যবৃদ্ধির জেরে নাজেহাল আমজনতা

Egg Price Hike: একমাসের ব্যবধানে ১ টাকা বাড়ল ডিমের দাম। মুরগির খাবারের দাম বাড়াই ডিমের মূল্যবৃদ্ধির কারণ, দাবি পাইকারি ব্যবসায়ীদের। 

সঞ্চয়ন মিত্র, কলকাতা: একমাসের ব্যবধানে ফের বাড়ল ডিমের দাম (Egg Price)। এ মাসের শুরুতে ডিমের দাম ছিল ৬ টাকা। তারপর বেড়ে সাড়ে ৬ টাকা হয়। আজ থেকে ডিমের দাম বেড়ে হল ৭ টাকা। একমাসের ব্যবধানে ১ টাকা বাড়ল ডিমের দাম। মুরগির (Chicken) খাবারের দাম বাড়াই ডিমের মূল্যবৃদ্ধির কারণ, দাবি পাইকারি ব্যবসায়ীদের।                          

সাধারণ মানুষের জীবনে ডিম-ভাত, ডিম সেদ্ধ, ওমলেট, পোচ নিত্যদিনের প্রয়োজনীয় খাদ্যের মধ্যেই পড়ে। মাছ-মাংস না থাকলেও ডিম হলেই চলে যায়। কিন্তু সেই ডিমের দামও বেড়ে চলেছে সমানতালে। যার জেরে জেরবার আমজনতা। 

মহার্ঘ মুরগিও

ডিমের পাশাপাশি মুরগির মাংসের দামও লাফিয়ে বাড়ল। কলকাতার খুচরো বাজারে কাটা মুরগির মাংসের কেজি প্রতি দাম বেড়ে ২৬০ থেকে ২৭০ টাকার মধ্যে ঘোরাফেরা করছে। জোগানের অভাবেই দাম বেড়েছে বলে দাবি বিক্রেতাদের। এদিকে, এতটা দাম বাড়ায় মাথায় হাত ক্রেতাদের। এমনিতেই এখন চড়া পেট্রোল-ডিজেলের দাম। লাগামছাড়া মূল্যবৃদ্ধি হয়েছে রান্নার গ্যাসেরও।  

আরও পড়ুন, মাঙ্কিপক্স কি অতিমারি হয়ে উঠছে? কী জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা?

দিনে দিনে মূল্যবৃদ্ধির ঠেলায় নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের। পাইকারি বাজারে গোটা মুরগির দাম দেড়শো পেরিয়েছে। সরকারি ন্যায্য মূল্যের দোকানে কাটা মুরগি বিক্রি হচ্ছে ২৪০ টাকা কেজি দরে। খোলা বাজারে মুরগির মাংসের দাম ২৭০-২৮০ টাকা। দামের ঠেলায় টান পড়েছে মধ্যবিত্তের পকেটে। যে হারে লাফিয়ে লাফিয়ে বাড়ছে মুরগির মাংসের দাম, তাতে ক্রেতাদের পকেটে রীতিমতো ছ্যাঁকা লাগার উপক্রম।  

দাম বেড়েছে সবজিরও

শুধু তো মুরগি তো নয়, দাম বাড়ছে সবজিরও। আলুর দাম বেশ চড়া। গড়িয়াহাট বাজারে জ্যোতি আলুর কেজি ৩০ টাকা। চন্দ্রমুখী আলু ৪০ থেকে ৪৫ টাকা কেজি। কোল্ড স্টোরেজ খুলতে শুরু করলে দাম কমবে বলে আশাবাদী তাঁরা।

এই পরিস্থিতিতে ক্রেতাদের একটাই প্রশ্ন, দাম কমবে কবে? কবে একটু স্বস্তি দেবে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম? এই পরিস্থিতিতে ডিমের দামও বেড়ে চলায় চিন্তায় আমজনতা। 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Abhishek Banerjee: চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অভিষেককে 'না' আদালতের, তুঙ্গে রাজনৈতিক তরজা
চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অভিষেককে 'না' আদালতের, তুঙ্গে রাজনৈতিক তরজা
Bishnupur: ব্যবসায়ীকে ৫ কোটি টাকা তোলা চেয়ে হুমকি, অভিযোগ উঠল ২ বিজেপি নেতার বিরুদ্ধে
ব্যবসায়ীকে ৫ কোটি টাকা তোলা চেয়ে হুমকি, অভিযোগ উঠল ২ বিজেপি নেতার বিরুদ্ধে
Madan Mitra : 'শুভেন্দুর সঙ্গে কথা বলে জানাতে বলেছিল', অভিষেককে নিয়ে চাঞ্চল্যকর দাবি মদনের
'শুভেন্দুর সঙ্গে কথা বলে জানাতে বলেছিল', অভিষেককে নিয়ে চাঞ্চল্যকর দাবি মদনের

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget