এক্সপ্লোর

Calcutta Medical College: ৪দিন পেরিয়েও অব্যাহত ডাক্তারি পড়ুয়াদের অনশন, অসুস্থ একাধিক আন্দোলনকারী

কলকাতা মেডিক্য়াল কলেজের অধ্যক্ষ ইন্দ্রনীল বিশ্বাস, মঙ্গলবার বৈঠক আছে। ওদেরকে বলছি, অনশন তুলে নিক। আলোচনা চলবে।

কলকাতা: বৃহস্পতি থেকে রবি, চারদিন হয়ে গেলেও, অচলাবস্থা কাটল না কলকাতা মেডিক্য়াল কলেজে (Calcutta Medical College and Hospital)। ছাত্র সংসদের নির্বাচন-সহ ৩ দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য অনশনে বসেছেন ৫ পড়ুয়া। তাঁদের মধ্য়ে অসুস্থ হয়ে পড়েছেন ৩ জন। জট কাটাতে মঙ্গলবার বৈঠক ডেকেছে স্বাস্থ্য দফতর (Health Department)।  

অনশন-আন্দোলনের ৪দিন, এখনও জট কাটল না কলকাতা মেডিক্য়াল কলেজে (Calcutta Medical College and Hospital)। ছাত্র সংসদের নির্বাচন-সহ ৩ দফা দাবি নিয়ে অনড় আন্দোলনকারীরা। অনির্দিষ্টকালের জন্য অনশনে বসেছেন কলকাতা মেডিক্যাল কলেজের পাঁচ পড়ুয়া। এরই মধ্যে অসুস্থ হয়ে পড়েছেন ৩ অনশনকারী। 

অচলাবস্থা কাটাতে, মঙ্গলবার, বিকেলে বৈঠক ডেকেছে স্বাস্থ্য দফতর। যেখানে উপস্থিত থাকার কথা, স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম, স্বাস্থ্য দফতরের আধিকারিক, মেডিক্যাল কলেজের অধ্যক্ষ, সুপার, ডিন এবং আন্দোলনরত পড়ুয়াদের চার প্রতিনিধির। 

তবে, ২২ ডিসেম্বর ছাত্র সংসদ নির্বাচন যে সম্ভব নয়, তা আরও একবার স্পষ্ট করে জানিয়ে দিয়েছে মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ। কলকাতা মেডিক্য়াল কলেজের অধ্যক্ষ ইন্দ্রনীল বিশ্বাস, মঙ্গলবার বৈঠক আছে। ওদেরকে বলছি, অনশন তুলে নিক। আলোচনা চলবে। তবে, আন্দোলনরত পড়ুয়াদের দাবি, তাঁদের কাছে এখনও বৈঠক সংক্রান্ত কোনও বিজ্ঞপ্তি পাঠানো হয়নি। 

পড়ুয়া-আন্দোলনকে সমর্থন জানিয়ে, এদিন, কলকাতা মেডিক্য়ালে আসেন জয়েন্ট প্ল্য়াটফর্ম ফর ডক্টরসের প্রতিনিধি দল। জয়েন্ট প্ল্য়াটফর্ম ফর ডক্টরসের আহ্বায়ক পুণ্য়ব্রত গুণের কথায়, আন্দোলনটা বৈধ। কর্তৃপক্ষ টালবাহানা করছে নির্বাচনটা এড়াতে। শাসকদল হেরে যাবে সেই ভয়ে। 

কলকাতা মেডিক্যালে জট কাটাতে মঙ্গলবার বিকেলে সমন্বয় বৈঠক ডেকেছে স্বাস্থ্য দফতর। বৈঠকে থাকবেন স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম, স্বাস্থ্য দফতরের অন্য আধিকারিকরা, মেডিক্যাল কলেজের অধ্যক্ষ, সুপার, ডিন এবং আন্দোলনরত পড়ুয়াদের চার প্রতিনিধি। ২২ ডিসেম্বর ছাত্র সংসদ নির্বাচন সম্ভব নয় বলে আরও একবার জানিয়েছে মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ। 

ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে এখনও অনশনে অনড় মেডিক্যাল পড়ুয়ারা। অনশনের ৭২ ঘণ্টা পার। গতকাল রাতে অনশন মঞ্চে হাজির হন স্বাস্থ্য দফতরের কর্তারা। কিন্তু সমাধান সূত্র মেলেনি। সকালে অধ্যক্ষ এসে পড়ুয়াদের শারীরিক পরীক্ষা করেন। এদিন আন্দোলনকারীদের সমর্থন জানাতে মেডিক্য়াল কলেজ ক্য়াম্পাসে হাজির হন আলিয়া বিশ্ববিদ্য়ালয়ের বেশ কিছু পড়ুয়া। 

আরও পড়ুন: Saket Gokhale: জনপ্রতিনিধিত্ব আইন ভেঙে সাকেতকে গ্রেফতারের অভিযোগ, নির্বাচন কমিশনে যাচ্ছে তৃণমূল

সেরা শিরোনাম

Transgender Job: 'বৃহন্নলা ব্রিগেড' তৈরির ঘোষণা রাজ্যের, আবেগঘন রূপান্তরকামী রঞ্জিতা সিনহা, কী বললেন ?
'বৃহন্নলা ব্রিগেড' তৈরির ঘোষণা রাজ্যের, আবেগঘন রূপান্তরকামী রঞ্জিতা সিনহা, কী বললেন ?
News Live: দক্ষিণবঙ্গের সব জেলাতেই কাল পর্যন্ত দুর্যোগের প্রভাব, বকখালি ও গঙ্গাসাগরেও তুমুল বৃষ্টি
দক্ষিণবঙ্গের সব জেলাতেই কাল পর্যন্ত দুর্যোগের প্রভাব, বকখালি ও গঙ্গাসাগরেও তুমুল বৃষ্টি
Election Commission: পুরভোট-জল্পনার মধ্যেই স্থগিত স্পেশাল সামারি রিভিশন, কবে প্রকাশিত হবে খসড়া ভোটার লিস্ট ?
পুরভোট-জল্পনার মধ্যেই স্থগিত স্পেশাল সামারি রিভিশন, কবে প্রকাশিত হবে খসড়া ভোটার লিস্ট ?
Kolkata Municipal Election: কলকাতার পুরভোট নিয়ে 'সুপ্রিম' শুনানি সম্ভবত সোমবার, সব মামলা শোনা হবে একসঙ্গে জানিয়েছেন CJI
কলকাতার পুরভোট নিয়ে 'সুপ্রিম' শুনানি সম্ভবত সোমবার, সব মামলা শোনা হবে একসঙ্গে জানিয়েছেন CJI

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget