এক্সপ্লোর

Sushil Modi : বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সাংসদ সুশীল মোদিকে খুনের হুমকি দিয়ে চিঠি, প্রেরক বর্ধমানের বাসিন্দা!

Threat Letter : চিঠি-কাণ্ডে গ্রেফতার সুদীপ্ত রায় বর্তমানে জেল হেফাজতে রয়েছেন। এবার আরও একটি হমকি চিঠির নেপথ্যেও সেই তাঁরই নামই উঠছে।

কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান :  বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী ও বিজেপি সাংসদ সুশীল মোদিকে (Sushil Modi) খুনের হুমকি দিয়ে চিঠি। প্রেরক হিসেবে নাম রয়েছে বর্ধমান  জেলা আদালতের ল’ক্লার্কের! পুলিশের (Police) ফোন পেয়ে বিস্মিত বর্ধমানের রায়ান গ্রামের বাসিন্দা। তাঁর দাবি, এবিষয়ে কিছুই জানেন না তিনি!

হুমকি চিঠিতে তোলপাড়

একটা চিঠি, তাকে কেন্দ্র করেই হুলুস্থুল। চিঠিতে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে খোদ বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী ও বিজেপির রাজ্যসভা সাংসদ সুশীল মোদিকে! প্রেরক হিসেবে নাম রয়েছে চম্পা সোমের। বর্ধমানের রায়ান গ্রামের বাসিন্দা চম্পা সোম। বর্ধমান জেলা আদালতের ল’ক্লার্ক তিনি। 

অভিযোগ অস্বীকার

চম্পা সোমের বক্তব্য, বর্ধমান পুলিশের তরফে তাঁকে বিষয়টি জানানো হয়েছে। অভিযোগ অস্বীকার করে চম্পা সোমের দাবি, ঘটনার সঙ্গে তাঁর কোনও যোগ নেই। তিনি কোনও চিঠি লেখেননি। বর্ধমান জেলা আদালতের ল’ক্লার্ক চম্পা সোম বলেছেন, 'কাল থেকে ফোন আসছে। বিহার থেকে প্রচুর ফোন আসছে। সেখানকার সাংবাদিকরা ফোন করছেন। এমনকি হুমকি ফোনও আসছে। সুশীল মোদীকে চিনি না। কোনও হুমকি চিঠি দিইনি। চক্রান্ত করে এই কাজ করেছে।'

কী আছে হুমকি চিঠিতে

সুশীল মোদির পাটনার রাজেন্দ্রনগরের বাড়ির ঠিকানায় পাঠানো হুমকি চিঠিতে লেখা হয়েছে, আমি তৃণমূলনেত্রী। ভারতের পরবর্তী প্রধানমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। নরেন্দ্র মোদি এবং অমিত শাহের পোষা কুকুর তুমি। মমতা বন্দ্যোপাধ্যায় এবং নীতীশ কুমার জিন্দাবাদ। আমি তোমাকে খুন করব। সুশীল মোদির ট্যুইটার হ্যান্ডল জুড়ে এখন সেই খবর। 

চম্পা সোম জানিয়েছেন, চিঠিতে উল্লেখ করা ফোন নম্বর ও ঠিকানা তাঁরই। তাঁর আশঙ্কা, তাঁকে ফাঁসানোর জন্যই কেউ এই কাজ করেছে। এখন প্রশ্ন হল, তাহলে এই হুমকি চিঠি দিল কে? চম্পা সোমের অনুমান, ঘটনার নেপথ্যে রয়েছে বর্ধমান আদালতের আইনজীবী সুদীপ্ত রায়ের হাত। 

আগে বিচারককে হুমকি চিঠি

গরুপাচার মামলায় ধৃত অনুব্রত মণ্ডলকে আদালতে তোলার আগে সম্প্রতি মাদক মামলায় ফাঁসানোর হুমকি চিঠি দেওয়া হয়েছিল আসানসোলের বিশেষ CBI আদালতের বিচারককে। সেই ঘটনায় বর্ধমান ম্যাজিস্ট্রেট কোর্টের কর্মচারী বাপ্পা চট্টোপাধ্যায়ের নাম দিয়ে হুমকি চিঠি পাঠানোর অভিযোগ ওঠে এই সুদীপ্ত রায়ের বিরুদ্ধেই। চিঠি-কাণ্ডে গ্রেফতার সুদীপ্ত রায় বর্তমানে জেল হেফাজতে রয়েছেন। এবার আরও একটি হমকি চিঠির নেপথ্যেও সেই তাঁরই নামই উঠছে।

আরও পড়ুন- রাজ্য সরকারি কর্মীদের বড় জয়, ডিএ মামলায় রাজ্যের পুনর্বিবেচনার আর্জি খারিজ হাইকোর্টের

সেরা শিরোনাম

Fake Blood Report: ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
পুরভোটের ভবিষ্যৎ কী ? কবে হবে মামলার শুনানি? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জানালেন ...
পুরভোটের ভবিষ্যৎ কী ? কবে হবে মামলার শুনানি? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জানালেন ...
News Live : আজ কলকাতায় জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মিছিল, আর কী কী বড় ঘটনা আজ রাজ্যে?
আজ কলকাতায় জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মিছিল, আর কী কী বড় ঘটনা আজ রাজ্যে?
Cyclone Akvan : ঘূর্ণিঝড় আকভানের জের ! চন্দননগরে আজ হচ্ছে না জগদ্ধাত্রী প্রতিমার নিরঞ্জন, বদলে এই দিন হবে শোভাযাত্রা
ঘূর্ণিঝড় আকভানের জের ! চন্দননগরে আজ হচ্ছে না জগদ্ধাত্রী প্রতিমার নিরঞ্জন, বদলে এই দিন হবে শোভাযাত্রা

ভিডিও

Protest Against Mahua Moitra | 'ছোড়া হল' ডিম, দেখানো হল কালো পতাকা! বিক্ষোভের মুখে মহুয়া
Cyclonic Storm Akvan : আগামিকাল দুপুরে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় 'আকভান', কতটা প্রভাব পড়বে এই রাজ্যে?
Municipal Corporation Election: কলকাতা পুরসভার ভোট নিয়ে আগামী সোমবার শুনানি হতে পারে Supreme Court-এ
Abhishek Banerjee PA | সব মামলার তদন্ত স্থগিত চেয়ে আবেদন সুমিতের, কী জানাল Calcutta High Court?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৮.১১.২৬)|

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget