এক্সপ্লোর

Buddhadeb Bhattacharjee: সব ঠিক থাকলে শনিবার বাড়ি ফিরতে পারেন বুদ্ধদেব ভট্টাচার্য, খবর হাসপাতাল সূত্রে

Health Update:সব ঠিক থাকলে আগামী শনিবার বাড়ি ফিরতে পারেন বুদ্ধদেব ভট্টাচার্য, এমনই খবর হাসপাতাল সূত্রে। ১ ইউনিট রক্ত দেওয়ার পরে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থা খতিয়ে দেখবেন চিকিৎসকরা।

ঝিলম করঞ্জাই, কলকাতা: সব ঠিক থাকলে আগামী শনিবার বাড়ি (Release From Hospital) ফিরতে পারেন বুদ্ধদেব ভট্টাচার্য (Buddhadeb Bhattacharjee), এমনই খবর হাসপাতাল সূত্রে। ১ ইউনিট রক্ত দেওয়ার পরে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর (Ex Chief Minister) শারীরিক অবস্থা খতিয়ে দেখবেন চিকিৎসকরা। আগামীকাল বেলা সাড়ে ১২টায় ফের বসবে মেডিক্য়াল বোর্ড। প্রয়োজনে ফুসফুস বিশেষজ্ঞ ধীমান গঙ্গোপাধ্যায়ের পরামর্শ নেওয়ার ভাবনাও রয়েছে।

এখন কী অবস্থা?
অত্যন্ত ধীরগতিতে হলেও শারীরিক সূচকগুলি এখনও পর্যন্ত ইতিবাচক দিকেই রয়েছে যা দেখে আশাবাদী চিকিৎসকরা। তবে আজ রাতে রক্ত দেওয়ার যে প্রক্রিয়া শুরু হওয়ার কথা ছিল, তা বেশ কিছু কারণে বিলম্বিত হওয়ায় আজকের মতো স্থগিত করা হয়। আগামীকাল সকালে সেটি হওয়ার কথা। চিকিৎসক কৌশিক চক্রবর্তী জানান, রক্ত রিকুইজিশন করে আনানো, ক্রস ম্যাচিং ইত্যাদিতে অনেকটা সময় চলে যাওয়ায় প্রক্রিয়া শুরু হতে রাত হয়ে যেত। সেক্ষেত্রে রক্ত দেওয়ার পর কোনও বিরূপ প্রতিক্রিয়া হলে সমস্যা হতে পারে। তাই আগামীকাল সকালে রক্ত দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তার পর বুদ্ধবাবুর হিমোগ্লোবিনের মাত্রা পরীক্ষা করে পরের ইউনিট ব্লাড দেওয়া নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।     
এদিনই ডাক্তাররা জানিয়েছিলেন, প্রাক্তন মুখ্যমন্ত্রীর সংক্রমণ এখন অনেকটা নিয়ন্ত্রণে। হাসপাতাল সূত্রে খবর, শরীরে অক্সিজেনের মাত্রা ৯০ শতাংশের বেশি। ১-২ লিটার, অর্থাৎ ন্যূনতম অক্সিজেন সাপোর্ট লাগছে। রক্তচাপ, পালস রেট স্বাভাবিক। অ্যান্টিবায়োটিক চলছে। অ্যান্টিবায়োটিকের কোর্স চলবে বৃহস্পতিবার পর্যন্ত। দিনে ২ বার করে হচ্ছে চেস্ট ফিজিওথেরাপি। হাসপাতাল সূত্রে খবর, আজ সকালে বেশ কিছু রক্ত পরীক্ষা হয়। তবে ফুসফুসে নতুন করে সংক্রমণ ছড়ায়নি, শ্বাসকষ্টও কিছুটা কমেছে। প্রাক্তন মুখ্যমন্ত্রীকে দেখতে আজ হাসপাতালে আসেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। 

গতকাল, সোমবার প্রাক্তন মুখ্যমন্ত্রীকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখে এসে মমতা বলেন, 'আমি দেখলাম ওঁর জ্ঞান আছে। হাত নাড়লেন। ভালই আছেন। ভেন্টিলেশন খুলে নেওয়া হয়েছে। বাইপ্যাপ সাপোর্ট চলছে। আমার দেখে মনে হয়েছে উনি ভালই আছেন। বাকি চিকিৎসকরা জানাবেন।' যারপরই বুদ্ধদেব ভট্টাচার্যকে চিকিৎসার দায়িত্বে থাকা চিকিৎসকরা সরকারিভাবে ইনভেসিভ ভেন্টিলেশন খুলে নেওয়ার কথা জানান। আগের থেকে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী অনেকটা ভাল আছেন'।  

বাধা দিচ্ছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী?
শুধু শারীরিক অসুস্থতা নয়। বুদ্ধদেব ভট্টাচার্যর জেদের কাছেও মাঝেমাঝে হার মানতে হচ্ছে চিকিৎসকদের। ভেন্টিলেশন থেকে বেরোনোর পর সম্পূর্ণ সচেতন প্রাক্তন মুখ্যমন্ত্রী। আর সেখানেই গোল বেঁধেছে। হাসপাতাল সূত্রে খবর, বারবার বাইপ্যাপ সাপোর্ট খুলে ফেলতে চাইছেন বুদ্ধবাবু। গতকাল রাতেও একই পরিস্থিতি তৈরি হয়। চিকিৎসকদের জানান, তিনি সুস্থ আছেন, এসব লাগবে না। শেষমেষ বুদ্ধবাবুকে বুঝিয়ে রাজি করান চিকিৎসকরা। হাসপাতাল সূত্রে খবর, আপাতত ঠিক হয়েছে, ৫-৬ ঘণ্টা বাইপ্যাপ চলার পর কিছুক্ষণ বিশ্রাম দিয়ে ফের চালানো হবে। প্রাক্তন মুখ্যমন্ত্রীর সংক্রমণ এখন অনেকটা নিয়ন্ত্রণে। অ্যান্টিবায়োটিক চলছে। ১-২ লিটার, অর্থাৎ ন্যূনতম অক্সিজেন সাপোর্ট লাগছে। তবে এখনও রাইলস টিউব দিয়ে তরল খাবারই খাওয়ানো হচ্ছে বুদ্ধবাবুকে। যদিও তাতেও আপত্তি রয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রীর।   

 

 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই
ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই
Durga Puja Saptami : সপ্তমীতে নবপত্রিকা স্নান, ৯ টি গাছ কী কী ? কেন সে কলা-বউ? গণেশের সঙ্গেই বা কী সম্পর্ক?
সপ্তমীতে নবপত্রিকা স্নান, ৯ টি গাছ কী কী ? কেন সে কলা-বউ? গণেশের সঙ্গেই বা কী সম্পর্ক?
অফিসের ভেতর বই বিক্রি করুন...CPM কে আর কী কী বলল কোর্ট ? রাজ্যকেও বড় নির্দেশ
অফিসের ভেতর বই বিক্রি করুন...CPM কে আর কী কী বলল কোর্ট ? রাজ্যকেও বড় নির্দেশ
Weather Update : ফের নিম্নচাপের আশঙ্কা ? আবহাওয়া দফতর থেকে বড় আপডেট
ফের নিম্নচাপের আশঙ্কা ? আবহাওয়া দফতর থেকে বড় আপডেট

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget