এক্সপ্লোর

TMC Rift In Bharatpur: তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে রণক্ষেত্র মুর্শিদাবাদের ভরতপুর

Bharatpur News: ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর ও ব্লক সভাপতি নজরুল ইসলামের অনুগামীদের গোষ্ঠী সংঘর্ষের জেরে রণক্ষেত্রের সৃষ্টি হল ভরতপুর বাসস্ট্যান্ড চত্বরে,

ভরতপুর: তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষের (TMC Inner clash)জেরে রণক্ষেত্রে পরিণত হল মুর্শিদাবাদের (Murshidabad) ভরতপুর। বৃহস্পতিবার এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়াল। তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর ও ব্লক সভাপতি নজরুল ইসলামের অনুগামীদের সম্মুখ সমর থামাতে রীতিমত নাজেহাল হতে হয় পুলিশকে। দীর্ঘক্ষণের চেষ্টায় প্রচুর পুলিশ কর্মী শেষ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সক্ষম হন।

আরও পড়ুন: Bashdroni Student Death: ঘরে ছড়ানো বই-খাতা, বাঁশদ্রোণীতে পড়ুয়ার মৃত্যুতে শোকে বিহ্বল পরিবার

বুধবার বিকেলে ভরতপুরের তৃণমূল কংগ্রেস বিধায়ক হুমায়ুন কবীর গদ্দার বলে আক্রমণ ভরতপুরে মিছিল করেন ব্লক সভাপতি নজরুল ইসলামের অনুগামীরা। আজ তার পাল্টা বাইক মিছিল বের করেছিলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ন কবীরের অনুগামীরা। অভিযোগ, সেই বাইক মিছিলের ওপর হামলা চালায় ব্লক সভাপতি নজরুল ইসলামের লোকজন। যে ঘটনাকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় ভরতপুর। ভরতপুর বাসস্ট্যান্ড চত্বরে মিছিলের পরিবর্তে দুটি গোষ্ঠীর লোকজনের মধ্যে শুরু হয় তুমুল মারামারি। যার জেরে তীব্র উত্তেজনা ছড়ায় স্থানীয় এলাকায়। আতঙ্কিত হয়ে এদিক-ওদিক ছোটাছুটি করতে দেখা যায় সাধারণ মানুষকে। 

আরও পড়ুন: RG Kar Case: RG কর কাণ্ডে গ্রেফতার তৃণমূলের ছাত্রনেতা আশিস পাণ্ডে, আর্থিক বেনিয়মের অভিযোগে ধৃত

তৃণমূল কংগ্রেসের দুটি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হওয়ার খবর ছড়িয়ে পড়ার কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে এসে পৌঁছয় ভরতপুর থানার পুলিশ। তারা কোনও ভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পারায় নামানো হয় ব়্যাফ। তারা লাঠি নিয়ে দু-পক্ষের লোকজনকে তাড়া করে ছত্রভঙ্গ করে। বর্তমানে ওই এলাকায় চাপা উত্তেজনা রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় টহল দিচ্ছে পুলিশ। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে অস্বস্তিতে পড়েছে ঘাসফুল শিবির। অন্যদিকে গণ্ডগোলের জন্য একে অপরের দিকে অভিযোগের আঙুল তুলছে দুটি গোষ্ঠীর লোকজন।

প্রসঙ্গত উল্লেখ্য ভরতপুরে বিধায়ক ও ব্লক সভাপতির অনুগামীদের মধ্যে দ্বন্দ্বের বিষয়টি দীর্ঘদিনের। প্রায়ই দু'পক্ষের মধ্যে গণ্ডগোল লেগেই থাকে। যার জন্য মাঝে মধ্যেই তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে অস্বস্তিতে পড়তে হয়। ফের একবার সেই ঘটনার মুখোমুখি হতে হল তাদের।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Roopa Ganguly: জামিন পেলেন রূপা গঙ্গোপাধ্যায়, রাতভর ধর্নার পর গ্রেফতার হয়েছিলেন সকালেই

 

সেরা শিরোনাম

News Live Update : চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
Durga Puja 2026: বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
CPIM Book Stall: বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
Durga Puja Weather: প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস
প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস

ভিডিও

Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE
Rajdanga Naba Uday Sangha | হারিয়ে যেতে থাকা প্রকৃতিকে ফিরিয়ে আনাই এই পুজোর থিম | ABP ANANDA LIVE
Shiv Mandir | ভিন্ন সংস্কৃতি প্রয়োগে সেরার পুজো শিরোপা জিতে নিল শিবমন্দির | ABP ANANDA

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget