এক্সপ্লোর

Fake Voter: ভূতুড়ে ভোটার বিতর্কে রাজ্যে ৬০০ ভোটার কার্ড বাতিল ! 'এ রাজ্যে সবচেয়ে বেশি ব্যবহার হরিয়ানার..'

Fake Voter Cancel: ভোটার তালিকা নিয়ে ২৮ মার্চ সর্বদল বৈঠকের ডাক কমিশনের

কলকাতা: ভূতুড়ে ভোটার বিতর্কে রাজ্যে ৬০০ ভোটার কার্ড বাতিল। ৬০০ এপিক বাতিল করল মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। হরিয়ানাতেও বাতিল কয়েক হাজার ভোটার কার্ড। 'এ রাজ্যে সবচেয়ে বেশি ব্যবহার হরিয়ানার ডুপ্লিকেট এপিক নম্বরের', তারপরই তালিকায় গুজরাত ও অসম, সূত্রের খবর। ভোটার তালিকা নিয়ে ২৮ মার্চ সর্বদল বৈঠকের ডাক কমিশনের।

  সম্প্রতি নেতাজি ইন্ডোরের এক অনুষ্ঠানে এনিয়ে প্রসঙ্গ তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেই দেশের বিভিন্ন জায়গা থেকে ডুপ্লিকেট এপিক নাম্বার ইস্যু প্রকাশ্য়ে এসেছে। সোশ্যাল মিডিয়ায় সেটা পোস্ট করা হচ্ছিল। জাতীয় কমিশন এটা গ্রহণ করে নিয়েছিল, যে এমন ডুপ্লিকেট নাম্বার হয়েছে।কিন্তু ডুপ্লিকেট নাম্বার থাকার মানেই এই নয়, সেটা ভুয়ো ভোটার। সেটা প্রকৃতই একজন ভোটার, এটা নির্বাচন কমিশন বলেছিল। ক্রমশই চাপ বাড়ছিল , নির্বাচন কমিশনের উপর।

মূলত মুখ্য়মন্ত্রী  মমতা বন্দ্য়োপাধ্য়ায় বলেছিলেন, একই এপিক নম্বরে বাংলার ভোটারের যেখানে নাম আছে, সেখানে হরিয়ানা, পাঞ্জাব, রাজস্থান, বিহার, সব নাম ঢুকিয়েছে। রাজ্য়সভার সাংসদ  বিজেপি নেতা  শমীক ভট্টাচার্য বলেন, বিজেপিও বদ্ধপরিকর পশ্চিমবঙ্গের ভোটার তালিকা পরিচ্ছন্ন করতে।'তেনাদে'র নিয়ে তরজা আরও তুঙ্গে। নেতাজি ইন্ডোরের মেগা সাংগঠনিক বৈঠক থেকে ফের একবার বাংলার ভোটার তালিকায় ভিন রাজ্য় থেকে ভুয়ো ভোটার ঢোকানোর অভিযোগ জোরালভাবে তুলেছিলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়।

জাতীয় নির্বাচন কমিশন এক বিবৃতিতে জানিয়েছে, ১০০ জনেরও অধীক ভোটারের উপর সমীক্ষা (Sample Enquiry ) চালিয়ে দেখা গিয়েছে যে, ওই একশো জনের মধ্যে ডুপ্লিকেট এপিক নাম্বার রয়েছে যাদের, তাঁরাই আসলে প্রকৃত ভোটার। কমিশন আরও জানিয়েছে, ২০০০ সালে রাজ্য/ কেন্দ্র শাসিত অঞ্চলগুলিতে এপিক সিরিজ (EPIC Series) বরাদ্দ হওয়ার পর থেকে, কিছু ERO সঠিক সিরিজ ব্যবহার করেননি।'

আরও পড়ুন, 'খুনের চেষ্টায়' দোষী সাব্যস্ত হতেই 'অসুস্থ' ৪ TMC নেতা ! ভর্তি হাসপাতালে, কী নির্দেশ বিচারকের ?

অপরদিকে, এবিষয়ে স্পষ্ট জানানো হয়েছে, এপিক নাম্বার অনুযায়ী, কোনও ভোটার তাঁর নির্ধারিত  ভোট কেন্দ্রেই কেবলমাত্র ভোট দিতে পারবেন, আর অন্য কোথাও তিনি দিতে পারবেন না। রাজ্য/ কেন্দ্র শাসিত অঞ্চলগুলিতে ভুল EPIC Series এর কারণে ডুপ্লিকেট নাম্বারের সমস্যাটি চিহ্নিত করা যায়নি। কারণ এই অঞ্চলগুলি প্রধানত, নিজেরাই ভোটার তালিকার Deta Base পরিচালনা করছিল। এরপরেই কমিশন এবিষয়টি নিয়ে বিবেচনা করেছে এবং জানিয়েছে তিন মাসের মধ্যে এই সমস্যার সমাধান করা হবে।

সেরা শিরোনাম

Calcutta Medical College: চোরবাগানকাণ্ডে অব্যবস্থা নিয়ে মুখ খুলেছিলেন, শোকজ করা হল মেডিক্যাল কলেজের ৮ ইন্টার্ন ডাক্তারকে
চোরবাগানকাণ্ডে অব্যবস্থা নিয়ে মুখ খুলেছিলেন, শোকজ করা হল মেডিক্যাল কলেজের ৮ ইন্টার্ন ডাক্তারকে
West Bengal News Live : হাওড়ায় গোলাবাড়ি থানা এলাকায় চলল গুলি, গুলিবিদ্ধ ১
হাওড়ায় গোলাবাড়ি থানা এলাকায় চলল গুলি, গুলিবিদ্ধ ১
Calcutta High Court: হুগলিতে শিশুকন্যাকে ধর্ষণ ও খুনের ঘটনায় ফাঁসির সাজা বহাল রইল, তবে আগামী ৩ মাস কার্যকর করা যাবে না
হুগলিতে শিশুকন্যাকে ধর্ষণ ও খুনের ঘটনায় ফাঁসির সাজা বহাল রইল, তবে আগামী ৩ মাস কার্যকর করা যাবে না
বারবার জ্বরে কাবু? ক'দিন জ্বর থাকলে করাতেই হবে রক্তপরীক্ষা? কখন দরকার অ্যান্টিবায়োটিক? বলছেন চিকিৎসকরা
বারবার জ্বরে কাবু? ক'দিন জ্বর থাকলে করাতেই হবে রক্তপরীক্ষা? কখন দরকার অ্যান্টিবায়োটিক? বলছেন চিকিৎসকরা

ভিডিও

Abhisekh News |
Samik Bhattacharya | পানিহাটিকাণ্ডে ২দিন পার, এখনও গ্রেফতারি শূন্য!এই বিষয়ে কী বললেন শমীক ভট্টাচার্য
Kartik Maharaj News | বেলডাঙায় ভারত সেবাশ্রম সঙ্ঘের জগদ্ধার্থী পুজোয় কী বললেন কার্তিক মহারাজ?
Sougata on Abhishek |
SFI Protest: কলেজ স্ট্রিটে SFI-এর বুকস্টলে না পুলিশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Robert Pattinson: দ্য নেম ইজ় প্যাটিনসন, রবার্ট প্যাটিনসন…নতুন ‘জেমস বন্ড’ পেল বিশ্ব
দ্য নেম ইজ় প্যাটিনসন, রবার্ট প্যাটিনসন…নতুন ‘জেমস বন্ড’ পেল বিশ্ব
Influencial Muslims List 2027: পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী মুসলিম শেহবাজ শরিফ, আসিম মুনির, ৫০০ জনের তালিকায় ভারতীয়রাও, বলিউড থেকে কে কে?
পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী মুসলিম শেহবাজ শরিফ, আসিম মুনির, ৫০০ জনের তালিকায় ভারতীয়রাও, বলিউড থেকে কে কে?
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
Job News: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
Panchayat Season 5: অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
Embed widget