এক্সপ্লোর

Leopard Caged:মাদারিহাটের দলগাঁও চা বাগানে ফের খাঁচাবন্দি চিতাবাঘ

Female Leopard Caged: দলগাঁও চা বাগানে ফের খাচাবন্দি হল চিতাবাঘ। এই নিয়ে গত ৩০ দিনে আলিপুরদুয়ারে ৫টি চিতাবাঘ খাঁচাবন্দি হল।

অরিন্দম সেন, আলিপুরদুয়ার: দলগাঁও চা বাগানে ফের খাচাবন্দি হল চিতাবাঘ। এই নিয়ে গত ৩০ দিনে আলিপুরদুয়ারে ৫টি চিতাবাঘ খাঁচাবন্দি হল। বৃহস্পতিবার যেটিকে বন্দি করা হয়েছে, বন দফতর সূত্রে খবর সেটি একটি পূর্ণবয়স্ক স্ত্রী চিতাবাঘ।

কী ঘটল?
আলিপুরদুয়ার জেলার মাদারিহাটের অন্তর্গত দলগাঁও চা বাগানের কার্জীপাড়ার ঘটনা। বৃহস্পতিবার সকালে খাচাবন্দি চিতাবাঘ দেখে ভিড় জমে যায় গ্রামবাসীদের। জানা যায়, চিতাবাঘের উপস্থিতি নিয়ে আতঙ্কে ছিলেন স্থানীয়রা। তাঁদের দাবী অনুযায়ীই, জলদাপাড়া বন দফতরের মাদারিহাট রেঞ্জ কর্মীদের পাতা খাঁচায় বন্দি করা হয় চিতাবাঘটি। ঘটনাস্থলে পৌছে মাদারিহাট রেঞ্জের বনকর্মীরা প্রাণাটিকে উদ্ধার করে নিয়ে যায়। জলদাপাড়ার দক্ষিণ খয়েরবাড়ি বাঘ পুনর্বাসন কেন্দ্রে স্বাস্থ্য পরীক্ষার জন্য  নিয়ে যাওয়া হয়েছে চিতাবাঘটিকে। গত ২৪ জানুয়ারি এই দলগাঁও চা বাগানের গাড়ি লাইনে চিতাবাঘের আক্রমণে মৃত্যু হয়েছিল ৬৫ বছরের এক বৃদ্ধার। তারপরেই সেখানে বন দফতরের উদ্যোগে খাঁচা পাতা হয়। একই বাগান থেকেই খাঁচাবন্দি হল ৩টি চিতাবাঘ। জানা যায়, গত ৩১ জানুয়ারি এবং ১৫ ফেব্রুয়ারি একই বাগানের ৪-২ সেকশনে ২-টি এবং আজ একই বাগানের কার্জী পাড়ায় অপর একটি-সহ ৩ টি চিতা খাচাবন্দি হল। অন্য দিকে, গত ১ ফেব্রুয়ারি বিরপাড়া চা বাগানের ২২ নম্বর  সেকশনে একটি এবং ৯  ফেব্রুয়ারি কালচিনির দলসিংপাড়া চা বাগানেও চিতাবাঘ খাচাবন্দি হয়। চা বাগানের নিরাপদ আশ্রয়ে থাকা চিতাবাঘ নিয়ে প্রতি বছরই এই শীতের মরসুমে আতঙ্ক তৈরি হয়।এ বছরও তার কোনও ব্যতিক্রম হল না। যদিও বন দফতর তৎপর হয়ে উদ্যোগ নিয়েছে এবার। তার পরও চা বাগানে চিতাবাঘের আশ্রয় নিয়ে আতঙ্ক থেকেই যাচ্ছে।

দক্ষিণে বাঘের আনাগোনা...
উত্তরের এই রাজ্যে চা বাগানে চিতাবাঘের আনাগোনা যদি চিন্তার কারণ হয়, তা হলে দক্ষিণে ভয় ধরাচ্ছে বাঘের আতঙ্ক। টানা তিনমাস ধরে বাঘের ভয়ে ভুগছেন পাথরপ্রতিমার উপেন্দ্রনগর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দারা। গ্রামের মধ্যে বন্য পশুর রক্তের দাগ মেলায় নতুন করে আতঙ্ক ছড়ায়। গ্রামবাসীদের দাবি, বন দফতর গ্রাম লাগোয়া ধনচির জঙ্গল জাল দিয়ে ঘিরে দেওয়ার পরেও বাঘের আনাগোনা টের পাওয়া যাচ্ছে। রয়্যাল বেঙ্গলের আতঙ্ক দূর করতে গণস্বাক্ষর অভিযানও চালান গ্রামবাসীরা। শ্রীধরনগর গ্রাম পঞ্চায়েতের দ্বারস্থ হন তাঁরা। তবে বাঘ জনবসতি এলাকায় ঢুকছে না, গ্রামবাসীদের আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই বলে জানিয়ে দেয় বন দফতর। 

আরও পড়ুন:‘কোনও সমবেদনা নেই আমার’, শাহজাহানের আইনজীবীকে বললেন হাইকোর্টের প্রধান বিচারপতি

সেরা শিরোনাম

News Live Updates: চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
CM Suvendu on Chorbagan Stampede :
"থিমের নামে প্যান্ডেলের ভিতরে অন্ধকার করে রেখে..মানুষের জীবন অনেক মূল্যবান", পুজোয় পদপিষ্ট হয়ে শিশু-সহ ১৯ জনের মৃত্যুতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Suvendu on Chorbagan Stampede : চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
News Live Updates: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget