এক্সপ্লোর

Uttar Dinajpur:বচসা থেকে 'মারামারি', রাগের চোটে আঙুল কামড়ানোর অভিযোগ উত্তর দিনাজপুরে

Brawl Incident:রাগের চোটে আঙুলে কামড়? গল্পকথা নয়, বাস্তবে এমনই ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের বীরঘই গ্রাম পঞ্চায়েতের পোয়ালতোর বাজার এলাকায়।

সুদীপ চক্রবর্তী, উত্তর দিনাজপুর: রাগের চোটে আঙুলে কামড় (Finger Bitten In Brawl)? গল্পকথা নয়, বাস্তবে এমনই ঘটেছে উত্তর দিনাজপুর (Uttar Dinjapur News) জেলার রায়গঞ্জের বীরঘই গ্রাম পঞ্চায়েতের পোয়ালতোর বাজার এলাকায়। অভিযুক্তের নাম রবি বর্মন। তিনি এসএসবি-র জওয়ান বলে দাবি স্থানীয় সূত্রে। স্থানীয় বাসিন্দা মিঠু রায়ের সঙ্গে বচসা চলাকালীন আচমকাই তাঁর আঙুলে কামড় দেওয়ার অভিযোগে তুমুল হইচই তৈরি হয় এলাকায়। যদিও রবির অভিযোগ, পাল্টা তাঁক মুখেও কামড় বসিয়েছেন মিঠু।

কী ঘটেছিল?
বুধবার রাতের ঘটনা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পোয়ালতোর গ্রামের বাসিন্দা পেশায় কৃষক মিঠু রায় প্রতিদিনের মতো সে দিনও বাজারে এসেছিলেন। সে সময়ই পাশের গ্রাম, চ্যাংডুলি পার্ধাবাড়ি এলাকার বাসিন্দা রবি বর্মনের সঙ্গে দেখা হয় তাঁর। দু'জন পূর্বপরিচিত বলে জেনেছে পুলিশ। কথাবার্তা বলতে শুরু করেন। হঠাৎ ছন্দপতন। কোন কথা যেন দু'জনের মধ্যে বচসা লেগে যায়। দেখতে দেখতে তর্কাতর্কি মারামারির রূপ নেয় বলে অভিযোগ। সেই সময়ই মিঠুর ডান হাতের বুড়ো আঙুল কামড়ে কেটে ফেলেন পেশায় এসএসবি জওয়ান রবি বর্মন, এমনই অভিযোগ। পালটা রবি বর্মনের মুখেও কামড় বসান মিঠু, দাবি এরকমও। গোচা ঘটনায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় এলাকায়। স্থানীয় মানুষজন এসে তাঁদের প্রথমে রায়গঞ্জ থানায় এবং পরে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যান। জখম দু'জনই রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। উভয়পক্ষই রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন। আপাতত এই কামড়-পর্ব ঘিরে এলাকায় ব্যাপক উত্তেজনার পরিবেশ। স্থানীয়দের প্রশ্ন, কী এমন ঘটেছিল যে আঙুল কামড়ে দেওয়ার পরিস্থিতি তৈরি হল? জবাবে মুখেই বা কামড় বসাতে হল কেন? এখনও স্পষ্ট উত্তর নেই। তদন্ত শুরু করেছে পুলিশ। 

রাজধানীতে চেনা ঘটনা...
বছরছয়েক আগে কিছুটা একই ধরনের একটি ঘটনা আলোড়ন ফেলে দিয়েছিল নানা মহলে। সে বার রাস্তার ভুল দিক দিয়ে গাড়ি চালানোর জন্য ২৯ বছরের গাড়ির চালকের নাক কামড়ে টেনে ছিঁড়ে নেওয়ার অভিযোগ ওঠে। দিল্লির নভেলটি সিনেমার সামনের রাস্তায় ২০১৭ সালের  ২৩ ফেব্রুয়ারি এই ঘটনা ঘটেছিল। পুলিশ জানায়, ঘটনার দিন রাত নটা নাগাদ এসপিএম মার্গ থেকে বাবার সঙ্গে দোকান থেকে ফিরছিলেন ব্যবসায়ী আমন। পথে ট্রাফিক জ্যাম এড়াতে তিনি গাড়ি ঘোরাচ্ছিলেন। এই সময়ই বিশাল পান্ডে, ধীরজ ও বিপিন মেহরা নামে তিন ব্যক্তি গাড়িটি থামায়। ওই তিনজন আমনের কাছে জানতে চান, এভাবে রাস্তার উল্টো দিকে তিনি কেন গাড়ি চালাচ্ছেন। আমন বুঝিয়ে বলার চেষ্টা করেন। কিন্তু বিশাল, ধীরজ ও বিপিন আমনের যুক্তি মানতে চাননি। দুই পক্ষের তীব্র বচসা শুরু হয়ে যায়। বিশালরা আমনকে মারধর শুরু করেন বলে অভিযোগ। এরইমধ্যে ধীরজ আমনের নাকে কামড় বসান। এতে তাঁর নাকের মাংস উঠে আসে বলে এক পদস্থ পুলিশ আধিকারিকের দাবি।

 

আরও পড়ুন:বদলি বিডিও, বিদায়ী মঞ্চে কান্না তৃণমূল বিধায়কের ! খোঁচা বিরোধীদের

সেরা শিরোনাম

Annapurna Yojana: ভেরিফিকেশনের পরও ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা ঢোকেনি, দিকে দিকে বিক্ষোভ, কান্নায় ভেঙে পড়লেন মহিলা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’
ভেরিফিকেশনের পরও ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা ঢোকেনি, দিকে দিকে বিক্ষোভ, কান্নায় ভেঙে পড়লেন মহিলা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’
CM Suvendu Adhikari:
" আজ থেকে"এই "বীমার ক্যাম্প করা হচ্ছে", বার্তা মুখ্যমন্ত্রীর, কাদের জন্য আর্থিক সাহায্য ঘোষণা ? “ ৯ লক্ষ টাকা করে দেওয়া হবে..”
Jadavpur University Tension: যাদবপুরের ‘দেশবিরোধী’ ছাত্রছাত্রীদের বাংলা ধোলাই? নিদান বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচির, বললেন, ‘পুরস্কৃত করব’
যাদবপুরের ‘দেশবিরোধী’ ছাত্রছাত্রীদের বাংলা ধোলাই? নিদান বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচির, বললেন, ‘পুরস্কৃত করব’
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? নামের নিচে এই লেখাগুলো দেখাচ্ছে না তো, কী করলে টাকা পাবেন?
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? নামের নিচে এই লেখাগুলো দেখাচ্ছে না তো, কী করলে টাকা পাবেন?

ভিডিও

Jadavpur University News: সংঘাতে ভাঙল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গর্বের প্রতীক! ভেঙে গেল JU-র এমব্লেম
JU Chaos: কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি? কী বললেন VC চিরঞ্জীব ভট্টাচার্য? | Jadavpur University
Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget