এক্সপ্লোর

Kolkata News:বরানগরে সিপিএমের পার্টি অফিসে আগুন, অভিযোগ দায়ের তৃণমূলের বিরুদ্ধে

Fire At CPM Party Office:বরানগরে সিপিএমের পার্টি অফিসে অগ্নিকাণ্ড! পুড়ে ছাই আসবাব থেকে গুরুত্বপূর্ণ নথি। ঘটনার নেপথ্যে তৃণমূলের হাত আছে বলে অভিযোগ করেছে সিপিএম। অভিযোগ দায়ের হয়েছে বরানগর থানায়।

ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা: বরানগরে (Baranagar) সিপিএমের পার্টি অফিসে (CPM Party Office) অগ্নিকাণ্ড (Fire)! পুড়ে ছাই আসবাব থেকে গুরুত্বপূর্ণ নথি। ঘটনার নেপথ্যে তৃণমূলের হাত আছে বলে অভিযোগ করেছে সিপিএম। অভিযোগ দায়ের হয়েছে বরানগর থানায়। অভিযোগ খারিজ করেছেন বরানগর পুরসভার চেয়ারপার্সন। 

কী ঘটল?
লেনিনের জন্মদিবসের অনুষ্ঠানের পর দেড়ঘণ্টাও কাটল না! অগ্নিকাণ্ডে ছারখার সিপিএমের পার্টি অফিস! শনিবার বরানগরের বনহুগলিতে বনরিনি কমপ্লেক্সের মধ্যে ঘটেছে এই কাণ্ড!  ঘটনার নেপথ্যে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হাত আছে বলে অভিযোগ করেছে সিপিএম। তারা জানিয়েছে, লেনিনের জন্মদিন উপলক্ষ্যে সেখানকার স্থানীয় কর্মীরা একটা অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। অভিযোগ, তাঁরা পার্টি অফিস থেকে চলে যান। তারপর এই আগুন লাগার ঘটনা ঘটে। সব পুড়ে গিয়েছে। কোনওভাবে জল দিয়ে নেভানো হয়। তবে অফিসের সব ফার্নিচার পুড়ে গিয়েছে। তৃণমূল অবশ্য এই অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। যদিও 
সিপিএমের অভিযোগ, এর আগে ওই পার্টি অফিসের সামনেই শহিদ বেদি ভাঙা হয়েছিল। এবার আগুন লাগানো হল পার্টি অফিসে! সিপিএমের স্থানীয় নেতৃত্বের তরফে বরানগর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। প্রসঙ্গত, এই ধরনের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে নতুন নয়।

আগেও অভিযোগ...
গত বছর সেপ্টেম্বরে সিপিএমকে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে বর্ধমান দক্ষিণের তৃণমূল বিধায়ক খোকন দাসের বিরুদ্ধে। তিনি বলেছিলেন, 'মমতা ব্যানার্জী ও অভিষেক ব্যানার্জী নির্দেশ দিয়েছে শান্ত থাকতে, তাই শান্ত আছি। সিপিএম যে তাণ্ডব করেছে, তা বন্ধ করা ৫ মিনিটের ব্যাপার ছিল।' অভিযোগ, এর পরই বর্ধমানের দেওয়ানদিঘিতে সিপিএমের এরিয়া কমিটির অফিসে হামলা চালায় তৃণমূল। তাতেই শেষ হয়নি। পরে বর্ধমানের বড়নীলপুর বাজারে সিপিএমের ৪ নম্বর লোকাল কমিটির অফিসেও হামলার অভিযোগ ওঠে । ভেঙে দেওয়া হয় পার্টি অফিসের সামনে থাকা শহিদ বেদি। গেটে তালাও ঝুলিয়ে দেওয়া হয় বলে অভিযোগ।সেবার সিপিএমের আইন অমান্য কর্মসূচি ঘিরে তুলকালাম বেধেছিল বর্ধমান শহরের কার্জন গেট এলাকায়। যেদিন পুলিশকে লক্ষ্য করে উড়ে গিয়েছিল ইট, ভেঙে দেওয়া হয় বিশ্ব বাংলা লোগো লাগানো ফলক। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জলকামান ছোড়ে পুলিশ। পাশাপাশি লাঠিচার্জও করে পুলিশ । সেদিন বড়নীলপুর থেকেই শুরু হয়েছিল সিপিএমের আইন অমান্য কর্মসূচির মিছিল। যা ঘিরে পরে রণক্ষেত্রের চেহারা নেয় কার্জন গেট লাগোয়া এলাকা। সেখানকার পার্টি অফিসেই হামলার অভিযোগ ওঠে।

আরও পড়ুন:হার্দিক-ঋদ্ধির লড়াইয়ে লখনউয়ের বিরুদ্ধে ১৩৫ রান তুলল গুজরাত

 

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই
ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই
অফিসের ভেতর বই বিক্রি করুন...CPM কে আর কী কী বলল কোর্ট ? রাজ্যকেও বড় নির্দেশ
অফিসের ভেতর বই বিক্রি করুন...CPM কে আর কী কী বলল কোর্ট ? রাজ্যকেও বড় নির্দেশ
Weather Update : ফের নিম্নচাপের আশঙ্কা ? আবহাওয়া দফতর থেকে বড় আপডেট
ফের নিম্নচাপের আশঙ্কা ? আবহাওয়া দফতর থেকে বড় আপডেট
Earthquake : ফের ভূমিকম্প ! ভোরের আলো ফোটার আগেই কাঁপল মাটি, আরও বড় ধাক্কার আশঙ্কা ?
ফের ভূমিকম্প ! ভোরের আলো ফোটার আগেই কাঁপল মাটি, আরও বড় ধাক্কার আশঙ্কা ?

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget