এক্সপ্লোর

Firhad Hakim: ফিরহাদের মন্তব্যে খুব আহত হয়েছি, আমি হলে সরি বলতাম : মদন

Madan On Firhad: সংখ্য়ালঘু-মন্তব্য়ের জন্য় দলের অন্দরে সমালোচনার মুখে পড়েছেন ফিরহাদ হাকিম, কী প্রতিক্রিয়া মদন মিত্রের ?

কৃষ্ণেন্দু অধিকারী, রাজীব চৌধুরী: সংখ্য়ালঘু-মন্তব্য়ের জন্য় দলের অন্দরে সমালোচনার মুখে পড়েছেন ফিরহাদ হাকিম। ডেবরার তৃণমূল বিধায়ক ও প্রাক্তন IPS হুমায়ুন কবীর, ভরতপুরের বিধায়ক আরেক হুমায়ুন কবীর থেকে শুরু করে মদন মিত্র,সকলেই সমালোচনা করেছেন ফিরহাদ হাকিমের। সবমিলিয়ে চরম অস্বস্তির মুখে পড়েছেন কলকাতার মেয়র।

কামারহাটি তৃণমূল কংগ্রেস বিধায়ক মদন মিত্র বলেন,'আমি হলে সরি বলতাম। এখন পরিস্থিতি সেটাই ডিমান্ড করে।' সংখ্য়ালঘু মন্তব্য়ে ঘরে-বাইরে অস্বস্তির মুখে ফিরহাদ হাকিম। ইতিমধ্য়েই তৃণমূল কংগ্রেস প্রকাশ্য়ে তাঁর মন্তব্য়ের থেকে দূরত্ব তৈরি করেছে, নিন্দা করেছে, এরইমধ্য়ে দলের অন্দর থেকেও ভেসে আসছে সমালোচনার সুর। পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ও তৃণমূল বিধায়ক  ফিরহাদ হাকিম বলেছিলেন,'আমি নিজেকে সংখ্যালঘু ভাবি না। আমি মনে করি, যদি আল্লার আমাদের ওপর করুণা হয়, তাহলে আমরা একদিন সংখ্যাগুরু হতে পারব। আল্লা সহায় হলে আমরা এটা করেই ছাড়ব।' 
 
কামারহাটি তৃণমূল কংগ্রেস বিধায়ক মদন মিত্র বলেন, 'এই মন্তব্যটায় ব্যক্তিগতভাবে আমি খুব আহত হয়েছি। আহত হয়েছি মানে ভয়ঙ্কর একটা অ্যাটম বোমার মতো একটা শব্দ লুকিয়ে আছে। আমার মনে হয় যে, ববি হয়তো ইচ্ছে করে বলেনি, কথাটা বেরিয়ে গেছে। এখন ববি যদি নিজের কথাটা নিজে একটু, গরু যেমন জাবর কাটে সেরকমভাবে জাবর কাটার মতো চিবিয়ে নেয়, তাহলে আমার মনে হয় সব দিক দিয়ে ভাল হবে। ও তো নিজেই বলছে, ও বলতে চায়নি। তো বলতে যখন চায়নি বা বলেনি তখন প্রত্যাহার করতে কী অসুবিধা আছে। আমি যেন কখনও না ভাবি যে আমি মন্ত্রী নই আমি যা ইচ্ছে তাই...না না না না একদমই নয়। আমি মন্ত্রী না হলেও আমি MLA আমার সমাজে দায়িত্ব আছে।'

ফিরহাদ হাকিমের মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন পশ্চিম মেদিনীপুরের ডেবরার তৃণমূল বিধায়ক ও প্রাক্তন IPS অফিসার হুমায়ুন কবীর এবং তাঁর নামসেক ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরও।ভরতপুরের তৃণমূল কংগ্রেস বিধায়ক  হুমায়ুন কবীর বলেন, জনাব ফিরহাদ হাকিম সাহেবকে আরেকটু কোরান, হাদিসের মোতাবেক আরেকটু পড়াশোনা করতে। কোন সম্প্রদায়ের মানুষকে বেশিদিন বাঁচিয়ে রাখবে, কোন সম্প্রদায়ের মানুষকে তাড়াতাড়ি উঠিয়ে নেবেন, এটা সম্পূর্ণ মহান ওপরওয়ালার দয়া।  যিনি বলেছেন তিনি ভেবেচিন্তে এসব কথা বলার জন্য আমি বলব।

আরও পড়ুন, বাংলাদেশে নৃশংস মারে ICU-তে চিন্ময়কৃষ্ণের আইনজীবী ! দাদাকে বাঁচাতে ভারতে আসতে চান রমেন রায়ের বোন ?

 তৃণমূল কংগ্রেস বিধায়ক ও প্রাক্তন IPS  হুমায়ুন কবীর বলেন,  মুসলমানদের আর্থ সামাজিক পরিস্থিতি খুব খারাপ। পশ্চিমবাংলায় তো বেশ খারাপ। সেই অবস্থায় আমার একটা পরিবারে, এক একটা পরিবারকে যদি আমি এক একটা ইউনিট ধরি, তো সিঙ্গল ইউনিটের মধ্যে যা রিসোর্স আছে, সেটায় যদি দুটো বাচ্চাকে ভাল করে মানুষ করার ক্ষমতা থাকে আমার, পাঁচটা বাচ্চার নিশ্চয়ই থাকবে না। তাহলে পাঁচটা বাচ্চার কথা ভাবব কেন? সব মিলিয়ে চরম অস্বস্তির মুখে ফিরহাদ হাকিম। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 
 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: রাজ্যের প্রাক্তন মন্ত্রীর দেহ উদ্ধার, ৫ বারের বিধায়কের মৃত্যু ঘিরে রহস্য
রাজ্যের প্রাক্তন মন্ত্রীর দেহ উদ্ধার, ৫ বারের বিধায়কের মৃত্যু ঘিরে রহস্য
TMC News: রাজ্যের প্রাক্তন মন্ত্রীর রহস্যমৃত্যু, দলীয় কার্যালয় থেকে ঝুলন্ত দেহ উদ্ধার, তৃণমূল জমানায় বিধানসভার ডেপুটি স্পিকার ছিলেন তিনি
রাজ্যের প্রাক্তন মন্ত্রীর রহস্যমৃত্যু, দলীয় কার্যালয় থেকে ঝুলন্ত দেহ উদ্ধার, তৃণমূল জমানায় বিধানসভার ডেপুটি স্পিকার ছিলেন তিনি
ISI Agent Arrested: ১৫ দিনের মধ্যে ফাঁস ৩টি জঙ্গি মডিউল, কীভাবে বদলাচ্ছে নাশকতার ছক ? ISI চর সন্দেহে জালে আরও ৩
১৫ দিনের মধ্যে ফাঁস ৩টি জঙ্গি মডিউল, কীভাবে বদলাচ্ছে নাশকতার ছক ? ISI চর সন্দেহে জালে আরও ৩
ISI Spy Suspects Arrested: গরুপাচারের আড়ালে জালনোটের কারবার, ভারতের সিম বাংলাদেশ ও পাকিস্তানে পাচার, ISI চর সন্দেহে ধৃতদের বিরুদ্ধে আর কী কী অভিযোগ
গরুপাচারের আড়ালে জালনোটের কারবার, ভারতের সিম বাংলাদেশ ও পাকিস্তানে পাচার, ISI চর সন্দেহে ধৃতদের বিরুদ্ধে আর কী কী অভিযোগ

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget