এক্সপ্লোর

Firhad Hakim :ফিরহাদের নিজের ওয়ার্ডেই নির্মীয়মাণ বহুতলে জমে জল, গ্রেফতারির নির্দেশ মেয়রের

Firhad Hakim Rally : ডেঙ্গি-বিরোধী অভিযানে মেয়র। ফিরহাদের নিজের ওয়ার্ডেই নির্মীয়মাণ বহুতলে জমে জল। গ্রেফতারির নির্দেশ।

অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা : 'ফিরহাদ হাকিম হলেন ডেঙ্গি মিনিস্টার, ডেঙ্গি চেয়ারম্যান। যে দিন থেকে উনি কলকাতা কর্পোরেশনের মেয়র হয়েছেন, সেদিন থেকে ডেঙ্গি বেড়েই চলেছে।' এই বলে ফিরহাদ হাকিমকে ডেঙ্গি পরিস্থিতি নিয়ে কটাক্ষ করেছিলেন দিলীপ ঘোষ। এবার ডেঙ্গি সচেতনতাতে নিজেই পথে নেমে পড়লেন মেয়র। সকাল সকাল মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে হয়ে নিজের এলাকা, পায়ে হেঁটে ঘুরলেন। নিলেন কড়া পদক্ষেপ। 

গ্রেফতারের নির্দেশ
চেতলায় নিজের ওয়ার্ডে ডেঙ্গি-বিরোধী অভিযানে নেমে হুঁশিয়ারি দিলেন মেয়র। পুরসভা নোটিস দেওয়া সত্ত্বেও নির্মীয়মাণ বহুতলে জল জমে থাকায়, সংশ্লিষ্ট ব্যক্তিকে গ্রেফতারের নির্দেশও দিলেন তিনি ।পুরসভা সূত্রে খবর, এর আগে জল জমা নিয়ে নির্মীয়মাণ বহুতলে নোটিস জারি হয়। তারপরও হুঁশ ফেরেনি বলে অভিযোগ।

জমা জলে বংশ বিস্তার
অন্যদিকে মেয়র বলেন, অনেক বাড়িতে ভাইয়ে-ভাইয়ে সম্পত্তি বিবাদ চলে। ঘরে-ঘরে বিবাদ হয়। তাই ছাদের ট্যাঙ্কের ঢাকাটা কে লাগাবেন, তার ঠিক থাকে না। ফলে সেখানেই বাঁধছে সমস্যা। জমা জলে বংশ বিস্তার করছে এডিস মশা। এই পরিস্থিতিতে কঠোর হওয়া ছাড়া উপায় নেই। সতর্ক থাকার বার্তা বারবার দিলেন কলকাতার মেয়র।

এদিন নিজের ওয়ার্ডে সচেতনতা প্রচারে নামলেন মেয়র ও পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। মিছিল করে এলাকা পরিক্রমা পাশাপাশি, চলল মাইকে প্রচার।

স্বাস্থ্য দফতরের পদক্ষেপ
ভয়ঙ্কর আকার নিয়েছে ডেঙ্গি সংক্রমণ! দিনে দিনে আরও প্রাণঘাতী হয়ে উঠছে ডেঙ্গি! কার্যত প্রতিদিনই কোনও না কোনও ডেঙ্গি আক্রান্তের মৃত্যু হচ্ছে। সূত্রের খবর, বাংলায় এ বছর এখনও পর্যন্ত ৮৫ জন ডেঙ্গি আক্রান্তের মৃত্যু হয়েছে! আক্রান্তের সংখ্যা ইতিমধ্যেই ৫১ হাজার পেরিয়ে গেছে! স্বাস্থ্য দফতর সূত্রে খবর, রাজ্যের বিভিন্ন ডেঙ্গি প্রবণ এলাকায় যাচ্ছে চিকিৎসকদের সার্ভেলেন্স টিম৷ সেখানে কেমন চলছে চিকিৎসা, কেমন চলছে ফিভার ক্লিনিক, তা খতিয়ে দেখবে এই বিশেষ দল। পাশাপাশি, ডেঙ্গি আক্রান্তদের চিকিত্‍সার জন্য হাসপাতালগুলিতে বেড বাড়ানোর নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দফতর।

কলকাতায় ফের ডেঙ্গি আক্রান্ত শিশুর মৃত্যু
ফের কলকাতায় ডেঙ্গি আক্রান্তের মৃত্যু হয়েছে। বাগুইআটিতে মৃত্যু হল ৮ বছরের বালিকার। স্থানীয় সূত্রে খবর, বিধাননগর পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ঋত্বিকা সাউ জ্বরে ভুগছিল। গতকাল বিসি রায় শিশু হাসপাতালে ভর্তি করার পর আজ ভোররাতে তার মৃত্যু হয়। স্থানীয় তৃণমূল কাউন্সিলরের দাবি, বালিকা বেশ কিছুদিন ধরে জ্বরে ভুগলেও, পরিবারের তরফে পুরসভাকে কিছু জানানো হয়নি। মৃতের পরিবারের প্রতিক্রিয়া এখনও মেলেনি।

 

Anubrata Mandal: প্রভাবশালী তত্ত্বে ফিরহাদের ‘বাঘ’ উপমার উল্লেখ আদালতে, ফের জামিনের আর্জি খারিজ অনুব্রতর

 

সেরা শিরোনাম

Falta Jahangir Khan: জেলবন্দি জাহাঙ্গির খান, এবার তাঁর বাড়ি ভাঙার কাজ শুরু করল প্রশাসন, কী অভিযোগ ?
জেলবন্দি জাহাঙ্গির খান, এবার তাঁর বাড়ি ভাঙার কাজ শুরু করল প্রশাসন, কী অভিযোগ ?
West Bengal News Live Updates: চিকিৎসক অভিজিৎ সরকারের আকস্মিক মৃত্যুর পরতে পরতে রহস্য, মৃত্য়ুর আগে ফেসবুকজুড়ে বিভিন্ন আশঙ্কার কথা পোস্ট
চিকিৎসক অভিজিৎ সরকারের আকস্মিক মৃত্যুর পরতে পরতে রহস্য, মৃত্য়ুর আগে ফেসবুকজুড়ে বিভিন্ন আশঙ্কার কথা পোস্ট
Pareshram Das: 'পরেশরাম দাস একটা মাফিয়া, ওখানকার বড় গুন্ডা', মন্তব্য মুখ্যমন্ত্রীর, পাল্টা ধৃত বিধায়ক বলছেন...
'পরেশরাম দাস একটা মাফিয়া, ওখানকার বড় গুন্ডা', মন্তব্য মুখ্যমন্ত্রীর, পাল্টা ধৃত বিধায়ক বলছেন...
TMC MLA Arrest: এবার ধর্ষণের অভিযোগ, এর আগেও একাধিক অভিযোগ উঠেছে MLA পরেশরামের বিরুদ্ধে, তালিকায় রয়েছে কী কী ?
এবার ধর্ষণের অভিযোগ, এর আগেও একাধিক অভিযোগ উঠেছে MLA পরেশরামের বিরুদ্ধে, তালিকায় রয়েছে কী কী ?

ভিডিও

CM Suvendu Adhikari: মেচেদায় ISKCON মন্দিরে মুখ্যমন্ত্রী, করলেন গো-সেবা, দিলেন পুজো, বাজালেন খোল
Abhishek Banerjee Kalighat News: ধৃত ৩ জনকে নিয়ে কালীঘাটের ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ | ABP
CM Suvendu Adhikari: Abhishek Banerjee-র জন্মদিনের সেলিব্রেশনে ধুন্ধুমার, ফের আক্রমণে মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari:
Kunal Ghosh:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget