এক্সপ্লোর

Partha Chatterjee: 'প্রাক্তন শিক্ষামন্ত্রীই নিয়োগ দুর্নীতি মামলার কিংপিন', বিস্ফোরক দাবি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার

CBI: পার্থ চট্টোপাধ্যায়ের আবেদন খারিজ করে ১৭ জানুয়ারি পর্যন্ত তাঁর জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। 

কলকাতা: 'প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ই নিয়োগ দুর্নীতি মামলার কিংপিন'।  আলিপুর সিবিআইয়ের বিশেষ আদালতে বিস্ফোরক দাবি করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। 'শিক্ষা দফতরের একাধিক আধিকারিককে দিয়ে নিয়োগ দুর্নীতি করেছেন। মিডলম্যানদের সঙ্গে সরাসরি যোগাযোগ ছিল পার্থ চট্টোপাধ্যায়ের'। আদালতে এমনই বিস্ফোরক দাবি করে সিবিআই। যে কোনও শর্তে জামিনের কাতর আর্জি পার্থর, ফের খারিজ করল আদালত। পার্থ চট্টোপাধ্যায়কে বাড়িতে রেখে চিকিৎসা করানোর আর্জিও করে আইনজীবী। পার্থ চট্টোপাধ্যায়ের আবেদন খারিজ করে ১৭ জানুয়ারি পর্যন্ত তাঁর জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।  উল্লেখ্য, এর আগেও একাধিকবার পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আবেদন খারিজ করে দেয় আদালত।

প্রাথমিকে নিয়োগ দুর্নীতিকাণ্ডে গত মাসেই, কলকাতা ও বিধাননগর পুরসভার ২ তৃণমূল কাউন্সিলর, বাপ্পাদিত্য় দাশগুপ্ত ও দেবরাজ চক্রবর্তীর বাড়িতে তল্লাশি চালায় CBI আর এবার শিক্ষা দুর্নীতি ( Recruitment Scam ) মামলায় পার্থ চট্টোপাধ্যায়  ( Partha Chatterjee ) ঘনিষ্ঠ কাউন্সিলরকে তলব করা হল ইডির তরফে। কলকাতা পুরসভার ( KMC )  ১২৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পার্থ সরকারকে ( Partha Sarkar )  তলব করল ইডি ( ED ) । সকাল ১১.৩০টায় সিজিও কমপ্লেক্সে হাজির হতে নির্দেশ দিয়েছে ইডি। এর আগে পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ বাপ্পাদিত্য দাশগুপ্তর বাড়িতে তল্লাশি চালায় সিবিআই।   

নিয়োগ দুর্নীকাণ্ডে (Recruitment Scam) প্রায় ১ বছরেরও বেশি সময়ে জেলবন্দি রয়েছেন পার্থ চট্টোপাধ্য়ায়। পুজোর সময়ে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীকে প্রেসিডেন্সি জেলে গিয়ে জিজ্ঞাসাবাদ করে CBI। 

২০২২ সালের ২৩ জুলাই ১৯ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর নাকতলার বাড়ি থেকে পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে ED। তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের জোড়া ফ্ল্যাটে মেলে গুপ্তধনের খোঁজ। ডায়মন্ড সিটি সাউথ আবাসনের ফ্ল্যাট থেকে উদ্ধার হয় ২১ কোটি ২০ লক্ষ টাকা। বেলঘরিয়ার ফ্ল্য়াট থেকে পাওয়া যায় ৩০ কোটি নগদ ও কয়েক কোটি টাকার গয়না। 

হদিশ মেলে পার্থ ও অর্পিতার নামে একাধিক ফ্ল্য়াট, বাংলো, বাগানবাড়ির। এখানেই শেষ নয়। তদন্তে উঠে আসে একের পর এক চোখ কপালে তোলা তথ্য। হাইকোর্টে (Calcutta High Court) রিপোর্ট জমা দিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দাবি করে, নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ৩৫টি ভুয়ো কোম্পানির হদিশ পেয়েছে তারা। ওই সমস্ত কোম্পানি খুলেছিলেন ধৃত প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সে সংস্থার মাধ্যমে চাকরি বিক্রির কোটি কোটি কালো টাকা সাদা করা হয়েছে বলে রিপোর্টে দাবি করা হয়।

সেই থেকে প্রেসিডেন্সি জেলে বন্দি রয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। হাইপ্রোফাইল বন্দি হিসেবে জেলে বাড়তি কোনও সুবিধা পান না প্রাক্তন শিক্ষামন্ত্রী। তবে জেলবন্দি থাকাকালীন হাতে আংটি পরা নিয়ে বিতর্কে জড়ান পার্থ চট্টোপাধ্যায়। সূত্রের খবর, সেলের মধ্যে এক কোণায় ছোট্ট টয়লেট থাকলেও স্নান করার ক্ষেত্রে সকল বন্দিদের জন্য কমন শৌচাগারই ব্যবহার করতে হয় তাঁকে। জেলে ২৪ ঘণ্টার জন্য সহায়ক চেয়ে আবেদন করেছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। কিন্তু সেই আবেদনও নাকচ হয়ে যায়। পার্থ চট্টোপাধ্য়ায়ের স্বাস্থ্য় পরীক্ষার পর, চিকিৎসকরা জানিয়ে দেন, শুধুমাত্র ব্য়ায়ামের সময় সহায়ক দেওয়া যেতে পারে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: 'ককরোচ-মকরোচ রাতারাতি কোথা থেকে বেরিয়ে আসে?', CJP আন্দোলনকারীর বাবার মৃত্যু নিয়ে বললেন দিলীপ ঘোষ
'ককরোচ-মকরোচ রাতারাতি কোথা থেকে বেরিয়ে আসে?', CJP আন্দোলনকারীর বাবার মৃত্যু নিয়ে বললেন দিলীপ ঘোষ
TMC News: হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি
হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি
Tarapith Fire Incident: তারাপীঠে অগ্নিকাণ্ডে মর্মান্তিক পরিণতি, গ্রেফতার হোটেলে মালিক, অনিচ্ছাকৃত খুন, গাফিলতি-সহ একাধিক ধারায় মামলা
Tarapith Fire Incident: তারাপীঠে অগ্নিকাণ্ডে মর্মান্তিক পরিণতি, গ্রেফতার হোটেলে মালিক, অনিচ্ছাকৃত খুন, গাফিলতি-সহ একাধিক ধারায় মামলা
Kolkata Building Collapse: সাতসকালে বিকট শব্দ, কলকাতায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ, মৃত্যু..
সাতসকালে বিকট শব্দ, কলকাতায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ, মৃত্যু..

ভিডিও

Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda
Nadia Congress: নদিয়ায় ছেলে-সহ কংগ্রেস নেতাকে নৃশংসভাবে খুন, আরও ২জন গ্রেফতার
Asish Banerje: আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের অস্বাভাবিক মৃত্য়ুর পর ফের 'ভাইপো' তত্ত্ব সামনে আনল বিজেপি!
Asish Banerjee: কী এমন ঘটল যে জীবনের এই প্রান্তে এসে এত বড় পদক্ষেপ নিলেন বর্ষীয়ান তৃণমূল নেতা?
Bankura News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget