এক্সপ্লোর

Fuel Price Hike: চারদিনে তৃতীয়বার বাড়ছে পেট্রোল-ডিজেলের দাম

Fuel Price: উত্তরপ্রদেশ সহ পাঁচ রাজ্যে ভোট মিটতেই বাড়ল পেট্রোল, ডিজেলের দাম। সিলিন্ডারে ৫০ টাকা বেড়ে প্রায় হাজার ছুঁয়ে ফেলল গ্যাসের দাম। ফের বাড়ানো হল পেট্রোল-ডিজেলের দাম।

সত্যজিৎ বৈদ্য, কলকাতা: চার দিনে তৃতীয়বার বাড়ছে পেট্রোল-ডিজেলের দাম (Petrol-Diesel Price Hike)। কাল সকাল থেকে প্রতি লিটারে ৮৪ পয়সা করে বাড়ছে পেট্রোলের দাম। কাল সকাল থেকে ডিজেলের দাম লিটারপ্রতি ৮০ পয়সা করে বাড়ছে। কাল সকাল থেকে কলকাতায় লিটারপ্রতি পেট্রোলের দাম ১০৭ টাকা ১৮ পয়সা এবং লিটারপ্রতি ডিজেল ৯২ টাকা ২২ পয়সা হচ্ছে।

পাঁচ রাজ্যে ভোট মিটতেই বাড়ল পেট্রোল, ডিজেলের দাম

উত্তরপ্রদেশ সহ পাঁচ রাজ্যে ভোট মিটতেই বাড়ল পেট্রোল, ডিজেলের দাম। ৫ রাজ্যের ভোটের ফল বেরনোর ১১ দিনের মাথায় বাড়ানো হয় পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাসের দাম। রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম ফের একবার একলাফে বাড়ানো হয় ৫০ টাকা। এর ফলে ভারতে সর্বকালীন উচ্চতায় পৌঁছল রান্নার গ্যাসের দাম। সিলিন্ডার পিছু রান্নার গ্যাসের দাম বেড়ে হল ৯৭৬ টাকা। রান্নার গ্যাসের দাম হাজার ছুঁইছুঁই! কী করবে সাধারণ মানুষ? 

ভোটের সময় বন্ধ ছিল মূল্যবৃদ্ধি

এর আগে শেষবার পেট্রোল-ডিজেলের দাম বেড়েছিল গত বছরের ৪ নভেম্বর। উত্তরপ্রদেশ-সহ ৫ রাজ্যে ভোটের আবহ শুরু হতেই হঠাৎ পেট্রোল-ডিজেল-রান্না গ্যাসের মূল্যবৃদ্ধি বন্ধ হয়ে যায়। বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বাড়তে শুরু করলেও, ভারতে দাম বাড়ানো হয়নি। তখনই প্রশ্ন উঠতে শুরু করে, তাহলে কি ৫ রাজ্যের ভোট আছে বলেই পেট্রোল-ডিজেল-রান্নার গ্যাসের দাম বাড়ানো বন্ধ করে দেওয়া হল? ভোট মিটে গেলেই ফের দাম বাড়ানো শুরু হবে? এরই মধ্যে ইউক্রেন-রাশিয়ার মধ্যে যুদ্ধ বাঁধে। পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে ওঠে। বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম আরও বাড়তে শুরু করে। কিন্তু তখন পাঁচ রাজ্যে ভোট চলছিল। এই পরিস্থিতিতে পেট্রোল-ডিজেল, রান্নার গ্যাসের দাম একই ছিল। ১০ মার্চ ভোটের ফল ঘোষণা হয়। চার রাজ্যে বিজেপি বিপুল জয় পায়। এর কয়েকদিন পর থেকেই তেলের দাম বাড়ানো শুরু হয়েছে। নতুন করে পেট্রোল, ডিজেলের মূল্যবৃদ্ধির পর নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম কোথায় পৌঁছবে, তা ভেবেই কুলকিনারা পাচ্ছে না সাধারণ মানুষ।

সেরা শিরোনাম

West Bengal Live Blog: নিখোঁজ নাবালিকার দেহ উদ্ধার! ধর্ষণ করে খুনের অভিযোগে তোলপাড় বারুইপুর
নিখোঁজ নাবালিকার দেহ উদ্ধার! ধর্ষণ করে খুনের অভিযোগে তোলপাড় বারুইপুর
Mamata Banerjee: 'শুনছি আমায় হাউজ অ্যারেস্ট করা হয়েছে', বাড়ির সামনে 'বাড়তি পুলিশ মোতায়েন' প্রসঙ্গে মমতা
'শুনছি আমায় হাউজ অ্যারেস্ট করা হয়েছে', বাড়ির সামনে 'বাড়তি পুলিশ মোতায়েন' প্রসঙ্গে মমতা
Mamata Banerjee: মমতা-অভিষেকের বাড়ির সামনে মোতায়েন বাড়তি পুলিশ, 'বারুইপুর যাওয়া রুখতেই...' অভিযোগ দোলা সেনের
মমতা-অভিষেকের বাড়ির সামনে মোতায়েন বাড়তি পুলিশ, 'বারুইপুর যাওয়া রুখতেই...' অভিযোগ দোলা সেনের
Trinamool Election Symbol: ঘাসফুল প্রতীক কার হাতে থাকবে? বল নির্বাচন কমিশনের কোর্টে, সোমবার জ্ঞানেশ কুমারের কাছে 'দুই' তৃণমূল
ঘাসফুল প্রতীক কার হাতে থাকবে? বল নির্বাচন কমিশনের কোর্টে, সোমবার জ্ঞানেশ কুমারের কাছে 'দুই' তৃণমূল

ভিডিও

Abhishek Banerjee | শরীর সুস্থ, তাও যেতে হবে ক্যাম্পে, হুমকি দিত জাহাঙ্গির বাহিনী ! বিস্ফোরক অভিযোগ
Abhishek Banerjee | অভিষেকের বিরুদ্ধে দ্বিতীয় FIR, ৬টি আইনের ২৭টি ধারায় মামলা
Abhishek Banerjee | আইনজীবীর মাধ্যমে কালীঘাট থানায় নোটিসের জবাব অভিষেকের
Debraj Chakraborty | কীভাবে চলত দেবরাজের তোলাবাজির সিন্ডিকেট? কী বললেন তরুণজ্যোতি তিওয়ারি?
TMC news | কেন গাড়ির ফুটবোর্ডে নিরাপত্তারক্ষীরা? পুলিশের নোটিসের জবাব অভিষেকের | Abhishek Banerjee

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Ali Khamenei Funeral: বাবার শেষকৃত্যে অঝোরে কান্না, ভেঙে পড়লেন খমেনেইয়ের তিন ছেলে, এবারও জনসমক্ষে এলেন না মোজতবা
বাবার শেষকৃত্যে অঝোরে কান্না, ভেঙে পড়লেন খমেনেইয়ের তিন ছেলে, এবারও জনসমক্ষে এলেন না মোজতবা
FD Interest Rates : প্রবীণ নাগরিকরা পাবেন জুলাইতে ৮.৫০ শতাংশ পর্যন্ত সুদ, ১৩ ব্যাঙ্কে কোথায় কত ইন্টারেস্ট ? 
প্রবীণ নাগরিকরা পাবেন জুলাইতে ৮.৫০ শতাংশ পর্যন্ত সুদ, ১৩ ব্যাঙ্কে কোথায় কত ইন্টারেস্ট ? 
8th Pay Commission : ১৮,০০০ থেকে বেড়ে বেসিক পে হতে পারে ৬৯,০০০ টাকা ? কীসের ভিত্তিতে এই বৃদ্ধি
১৮,০০০ থেকে বেড়ে বেসিক পে হতে পারে ৬৯,০০০ টাকা ? কীসের ভিত্তিতে এই বৃদ্ধি
Sebaashray Controversy: রোগ শুনে মোবাইল দেখে প্রেসক্রিপশন লিখে দিতেন সেবাশ্রয়ের চিকিৎসক! ভয়ঙ্কর অভিযোগ
রোগ শুনে মোবাইল দেখে প্রেসক্রিপশন লিখে দিতেন সেবাশ্রয়ের চিকিৎসক! ভয়ঙ্কর অভিযোগ
Serena Williams: হাঁটুর চোটই ভোগাচ্ছে, উইম্বলডনের ডাবলস থেকে নাম তুলে নিলেন সেরেনা
হাঁটুর চোটই ভোগাচ্ছে, উইম্বলডনের ডাবলস থেকে নাম তুলে নিলেন সেরেনা
Pakistani Fairness Cream: ‘মেড ইন পাকিস্তান’ ফেয়ারনেস ক্রিম মেখে অসুস্থ, কিডনির সমস্যা একাধিক মহিলার, ভারতে ঢুকল কী করে?
‘মেড ইন পাকিস্তান’ ফেয়ারনেস ক্রিম মেখে অসুস্থ, কিডনির সমস্যা একাধিক মহিলার, ভারতে ঢুকল কী করে?
Abhishek Banerjee Sebaashray: রোগ না থাকলেও, যেতে হত সেবাশ্রয়ে! নাহলে জল, বিদ্যুতের লাইন কেটে দেওয়ার হুঁশিয়ারি!
রোগ না থাকলেও, যেতে হত সেবাশ্রয়ে! নাহলে জল, বিদ্যুতের লাইন কেটে দেওয়ার হুঁশিয়ারি!
Indian Cricket: বাগদানের ৪ মাসের মধ্যে ভারতীয় ক্রিকেটারের সম্পর্ক ভাঙছে? তুঙ্গে জল্পনা, নেপথ্যে কী কারণ?
বাগদানের ৪ মাসের মধ্যে ভারতীয় ক্রিকেটারের সম্পর্ক ভাঙছে? তুঙ্গে জল্পনা, নেপথ্যে কী কারণ?
Embed widget