এক্সপ্লোর

Garden Reach Building Collapse : বাড়ছে আতঙ্ক, গার্ডেনরিচেই পাশাপাশি হেলে-পড়া ৬ টি বাড়ি চিহ্নিত করল KMC

Garden Reach Building Collapse: দুর্ঘটনার অভিঘাতে রীতিমতো ক্ষতিগ্রস্ত আশেপাশের বেশ কয়েকটি বাড়ি। গার্ডেনরিচের দুর্ঘটনাস্থলের পাশেই হেলে থাকা ৬টি বাড়িকে চিহ্নিত করেছে পুরসভা।

পার্থপ্রতিম ঘোষ, অণির্বাণ বিশ্বাস, কলকাতা : ভয়াবহ এক রবিবারের সাক্ষী থাকল কলকাতার গার্ডেনরিচ ( Garden Reach )। তাসের ঘরের মতো ভেঙে পড়ল গার্ডেনরিচে বেআইনিভআবে নির্মীয়মাণ ( Garden Reach Building Collapse )  এক বহুতল। বেঘোরে গেল ৯ টি প্রাণ। মৃত্যুমিছিল এখানেই শেষ, এমনটা এখনও বলা যাচ্ছে না। কারণ এখনও ধ্বংসস্তূপের নিচে কারও থেকে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। পুরমন্ত্রীর বিধানসভা কেন্দ্রেই নির্মীয়মাণ বাড়ি ভেঙে মৃতের সংখ্যা বেড়ে ৯। ধৃত প্রোমোটারের বিরুদ্ধে খুন, খুনের চেষ্টা সহ একাধিক ধারায় মামলা করেছে পুলিশ। ৫ তলার ওপরে গাঁথনি করতে গিয়ে দুর্ঘটনা, দাবি করেছেন ধৃত প্রোমোটার। কিন্তু বিপদের এখানেই শেষ নয়। কারণ জানা গিয়েছে, সেদিনের দুর্ঘটনার অভিঘাতে রীতিমতো ক্ষতিগ্রস্ত আMsপাশের বেশ কয়েকটি বাড়ি। 

জানা গিয়েছে, গার্ডেনরিচের দুর্ঘটনাস্থলের পাশেই হেলে থাকা ৬টি বাড়িকে চিহ্নিত করেছে পুরসভা। যার মধ্য়ে ৫টি বাড়ির কোনও বিল্ডিং পারমিটই নেই। নোটিস পাঠিয়ে সেই বাড়ির মালিকদের শুনানিতে ডেকে পাঠানো হয়েছে। হেলে পড়া বাড়িগুলি কলকাতা পুরসভার স্ট্রাকচার ইঞ্জিনিয়াররা সরেজমিনে দেখে রিপোর্ট দেবেন। সেই রিপোর্ট দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। এদিকে, গার্ডেনরিচকাণ্ডের পর শহরে অবৈধ নির্মাণ খুঁজতে তৎপর হয়েছে কলকাতা পুরসভা। মঙ্গলবার সকাল থেকে সমস্ত ওয়ার্ডে অবৈধ নির্মাণের খোঁজে তল্লাশিতে নামছেন কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগের কর্তারা। 

অন্যদিকে এখন তৎপর হয়েছে কলকাতা পুলিশও । গার্ডেনরিচকাণ্ডের পর কলকাতা পুরসভার পাশাপাশি বেআইনি নির্মাণ খুঁজতে তৎপর হয়েছে কলকাতা পুলিশও। নিজের নিজের এলাকায় নজরদারি চালাতে সমস্ত ডিভিশনের ডেপুটি কমিশনার ও সব থানাকে নির্দেশ দিল লালবাজার। বেআইনি নির্মাণ নজরে এলে তৎক্ষণাৎ উপযুক্ত ব্য়বস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। তাদের এলাকায় জীর্ণ ও বিপজ্জনক বাড়ি বা বিল্ডিং থাকলে সে বিষয়ে কলকাতা পুরসভাকে জানাতে সমস্ত ডিসি ও সব থানাকে নির্দেশ দিয়েছে লালবাজার।   

সোমবার দিনের আলো ফুটতেই দেখা যায়, শুধু এই একটিমাত্র বহুতলই নয়, সংকীর্ণ, ঘিঞ্জি রাস্তার ধারে গড়ে ওঠা একাধিক বহুতলই বিপজ্জনক অবস্থায় রয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, জলা জমি বুজিয়ে এতদিন রমরমিয়ে চলছিল বেআইনি নির্মাণের ব্যাবসা। আর প্রতিবাদের উপায়ও ছিল না। কারণ? স্থানীয় এক বাসিন্দার দাবি, 'কোনও অপশন নেই। এখানে কাউকে এখন অভিযোগ করতে গেলে, সে এক্ষুনি এসে আমার ঘরেতে এসে, আমাকে গুলি মেরে চলে যাবে। ' 

এই পরিস্থিতিতে কী এবার কড়া  হবে পুলিশ, প্রশাসন, পুরসভা ? নাকি এভাবেই পচা সুতোয় ঝুলতে থাকবে শয়ে শয়ে মানুষের জীবন ? প্রশ্নটা উঠছেই । 

সেরা শিরোনাম

Fake Blood Report: ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
News Live : আজ কলকাতায় জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মিছিল, আর কী কী বড় ঘটনা আজ রাজ্যে?
আজ কলকাতায় জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মিছিল, আর কী কী বড় ঘটনা আজ রাজ্যে?
লাইসেন্স সাসপেন্ড, তবুও চলছে রমরমিয়ে ব্যবসা, ফুড ডেলিভারি, সিল করে দেওয়া হল গড়িয়া-'কস্তুরী'
লাইসেন্স সাসপেন্ড, তবুও চলছে রমরমিয়ে ব্যবসা, ফুড ডেলিভারি, সিল করে দেওয়া হল গড়িয়া-'কস্তুরী'
Cyclone Akvan : সর্বশক্তি নিয়ে এগোচ্ছে ঘূর্ণিঝড় 'আকভান', কলকাতায় শুরু দুর্যোগ, হাই অ্যালার্ট কোথায়?
সর্বশক্তি নিয়ে এগোচ্ছে ঘূর্ণিঝড় 'আকভান', কলকাতায় শুরু দুর্যোগ, হাই অ্যালার্ট কোথায়?

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget