এক্সপ্লোর

Mamata Banerjee: 'আইন মতো নতুন করে চাকরি করে দাও, নিয়োগ যেন আটকে না থাকে', শিক্ষামন্ত্রীকে নির্দেশ মমতার

Recruitment Order: এ দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাকরি প্রসঙ্গে বলেন, '১ কোটি ৬৩ লক্ষ ৯৭০ জনকে আমাদের সরকার চাকরি দিয়েছে। হাতে আর ৮৯ হাজার ৩৫ আসন খালি আছে।

কলকাতা: 'ব্রাত্যকে (Bratya Basu) বলব আইন মতো নতুন করে চাকরি করে দাও, অ্যাপয়েন্টমেন্ট যেন আটকে না থাকে'। নিয়োগ প্রসঙ্গে সভামঞ্চ থেকে শিক্ষামন্ত্রীকে নির্দেশ মুখ্যমন্ত্রীর (CM Mamata Banerjee)। 

শিক্ষক নিয়োগ দুর্নীতি  (SSC Scam) নিয়ে তোলপাড় রাজ্য তথা দেশ। দুর্নীতির দায়ে জেল হেফাজতে পার্থ চট্টোপাধ্যায়। অভিযোগ উঠেছে টাকার বিনিময়ে অযোগ্য প্রার্থীদের চাকরি হলেও বহু নিয়োগই আটকে। আজ সেই প্রসঙ্গেই সভামঞ্চ থেকে শিক্ষামন্ত্রীকে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এ দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাকরি প্রসঙ্গে বলেন, '১ কোটি ৬৩ লক্ষ ৯৭০ জনকে আমাদের সরকার চাকরি দিয়েছে। হাতে আর ৮৯ হাজার ৩৫ আসন খালি আছে। কয়েকজন স্বার্থান্বেশির জন্য চাকরি আটকে আছে। ব্রাত্য আইন মতো নতুন করে চাকরি করে দাও, অ্যাপয়েন্টমেন্ট যেন আটকে না থাকে। 

আজ কলকাতার মেয়ো রোডে টিএমসিপি-র প্রতিষ্ঠা দিবস উপলক্ষে তৃণমূলের বিরাট সমাবেশ। ইতিমধ্যেই বক্তব্য রেখেছেন তৃণমূলের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সভা উপস্থিত হয়েই কত চাকরি বাম আমলে ? এবং কত চাকরি তৃণমূলের সরকারের আমলে হয়েছে ? পরিসংখ্যান চাইলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। 

এদিন মমতা বলেন, 'আপনারা বলুন তো, কত ছেলে মেয়ে চাকরি পেয়েছে আমাদের আমলে ? সিপিএম তোমার আমলে, লিস্ট কোথায় ? আলমারি কোথায় ডকুমেন্ট কোথায় কারা চাকরি পেয়েছে  পসা নিয়েছো , আর চাকরি দিয়েছো।  তাই সিস্টেমটা ওরাই ভাল জানে। আজকে তৃণমূলকে বলছে চোর। আমি যদি আজ রাজনীতি না করতাম, আর এই চেয়ারে না থাকতাম, আমি আমার বোনেদের বলতাম, যারা এই মিথ্যে কথা রটনা করে, তাঁদের জিভগুলিকে টেনে খুলে দিতে।'

এরপরেই মুখ্যমন্ত্রী বলেন, স্কুল সার্ভিস মনে রাখবেন, স্কুল এবং কলেজ নিয়ে মাত্র ১০ বছরে আমরা ১ লক্ষ ৬৩ হাজার ৯৭০ টি চাকরি দিয়েছি।' তিনি আরও বলেন, আমাদের সরকারে ১৭৬ টি পলিটেকনিক, ৭ হাজার নতুন স্কুল, স্কুলে যাওয়ার জন্য ব্যাগ, বই বিনে পয়সায় দেওয়া হচ্ছে। কন্যাশ্রী ৮০ লক্ষ স্কলারশিপ পায়। সবুজ সাথী সাইকেল ১ কোটি ৭ লক্ষ,  শিক্ষাশ্রী ১ কোটি ৫ লক্ষ এবং এছাড়াও বারো ক্লাসে বিনাপয়সা ট্যাব দেওয়া হয়,  এগুলি মনে রাখবেন, বলেন এদিন মমতা।

এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় জেরবার শাসকদল। একের পর এক তৃণমূলের হেভিওয়েটদের নাম জড়িয়েছে। সেই তালিকায় রয়েছেন বর্তমান শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী থেকে প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বিশেষ করে কম নম্বর পেয়েও কী করে চাকরি পেলেন পরেশ কন্যা, প্রশ্ন তুলে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন ববিতা সরকার। ইতিমধ্য়েই হাইকোর্টে বিচারপতির  নির্দেশে মন্ত্রী কন্যাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। এখানেই শেষ নয় শুধু মন্ত্রী কন্যা নয়, পরেশের পরিবারের আরও একাধিক জনের এসএসসি-তে চাকরি হওয়া নিয়ে চাঞল্যকর তথ্যও প্রকাশ্যে আসে। একদিকে চাকরির দাবিতে দিনের পর দিন আন্দোলন চালিয়েছে  পাশ করা শিক্ষার্থীরা। আর তারমাঝেই এহেন বিস্ফোরক তথ্য এসে কার্যত উদ্বেগ বাড়িয়েছে শাসকদলের। বিশেষ করে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ গ্রেফতারের পর 'চোর' স্লোগানে উত্তাল রাজ্য। সরব বাম-বিজেপি। আর এদিন একুশে জুলাইয়ের সভার পর আজ ২৯ অগাস্ট মেয়ো রোডের সমাবেশে ফের প্রশ্নের কাঠগড়ায় বিরোধীদের দাঁড় করালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Alert: কলকাতায় মুষলধারে বৃষ্টি, দক্ষিণবঙ্গজুড়ে প্রবল দুর্যোগ, ঝড়ের দাপট, জারি সতর্কতা
কলকাতায় মুষলধারে বৃষ্টি, দক্ষিণবঙ্গজুড়ে প্রবল দুর্যোগ, ঝড়ের দাপট, জারি সতর্কতা
News Live Update : 'গেরুয়া' থেকে 'সাদা', এবার 'সাদা' থেকে ফের 'গেরুয়া' রঙে ফিরল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস
'গেরুয়া' থেকে 'সাদা', এবার 'সাদা' থেকে ফের 'গেরুয়া' রঙে ফিরল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস
Academy Of Fine Arts: নিজে হাতে রং করলেন রুদ্রনীল, সাদা থেকে ফের গেরুয়া হল অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের টিকিট কাউন্টার
নিজে হাতে রং করলেন রুদ্রনীল, সাদা থেকে ফের গেরুয়া হল অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের টিকিট কাউন্টার
Abhishek Banerjee : 'যে কথাগুলো বেছে বেছে লিক করছে...' ফের অমিত শাহকে আক্রমণ অভিষেকের
'যে কথাগুলো বেছে বেছে লিক করছে...' ফের অমিত শাহকে আক্রমণ অভিষেকের

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget