এক্সপ্লোর

Goa Nightclub Fire : গোয়ার নাইটক্লাবের মৃতদের মধ্যে পশ্চিমবঙ্গের বাসিন্দাও !

Goa Nightclub Fire Bengal resident Death : গোয়ার নাইটক্লাবে অগ্নিকাণ্ডে মৃত পশ্চিমবঙ্গের বাসিন্দা, আগুনে ঝলসে প্রাণ হারালেন দার্জিলিঙের বাসিন্দা সুভাষ ছেত্রী !

নয়াদিল্লি: গোয়ার নাইটক্লাবে অগ্নিকাণ্ডে (Goa Nightclub Fire) মৃত্যু হয়েছে পশ্চিমবঙ্গের এক বাসিন্দারও ! গোয়ার ওই অগ্নিকাণ্ডে যে কয়েক জনের মৃত্যু হয়েছে, তাঁদের মধ্যে ছিলেন দার্জিলিঙের বাসিন্দা সুভাষ ছেত্রীও। আগুনে ঝলসে প্রাণ হারিয়েছেন তিনি। 

আরও পড়ুন, ৬০০ ফুট নিচে পড়ে গেল গাড়ি, নাসিকে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় মৃত ৬ ! শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর

গোয়ার নাইট ক্লাবের কর্মী ছিলেন সুভাষ ছেত্রী

গোয়ার নাইট ক্লাবের কর্মী ছিলেন সুভাষ ছেত্রী। শেষ অবধি পাওয়া খবরে, গোয়ার নাইটক্লাবে অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে ২৫ জনের। এই ঘটনা ইতিমধ্যেই ক্লাবের ম্যানেজার সমেত ৪-জনকে গ্রেফতার করা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের একাংশের দাবি, অগ্নিকাণ্ডের আগে ক্লাবে আতসবাজি পোড়ানো হচ্ছিল। আতসবাজি থেকে আগুন লেগে থাকতে পারে বসে আশঙ্কা। ক্লাবের অগ্নিনির্বাপণ ব্যবস্থা ঘিরে প্রশ্ন, দমকলের NOC ছিল না বলে অভিযোগ। নাইটক্লাবের ২ মালিকের বিরুদ্ধে FIR করা হয়েছে। দমকল সূত্রে দাবি, ঘটনায় বেশিরভাগেরই মৃত্য়ু হয়েছে দমবন্ধ হয়ে। মৃতদের মধ্যে ৪ পর্যটক, ১৪ জন ক্লাবের কর্মচারী। অগ্নিকাণ্ডে মৃত বাকি ৭ জনের পরিচয় এখনও জানা যায়নি। অগ্নিকাণ্ডে বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে। 

উত্তর গোয়ার আরপোরা গ্রামে, একটি নাইটক্লাবে, অগ্নিকাণ্ড হয়

উত্তর গোয়ার আরপোরা গ্রামে, একটি নাইটক্লাবে, শনিবার রাতে অগ্নিকাণ্ড হয়।  ওই নাইটক্লাবের বহু কর্মচারীই এই ঘটনায় নিহত হয়েছেন। গোয়ার পুলিশ প্রধান সংবাদ সংস্থা পিটিআই-কে জানান, সিলিন্ডার বিস্ফোরণেই ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গোয়া পুলিশের ডিরেক্টর জেনারেল অলোক কুমার জানিয়েছেন, আগুনে পুড়ে কিছু লোক মারা গিয়েছেন। অন্যান্যরা শ্বাসরোধ হয়ে মারা গিয়েছেন। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছিলেন মুখ্যমন্ত্রী। তিনি এটিকে দুঃখজনক ঘটনা বলে উল্লেখ করেছেন। নিরাপত্তার মানদণ্ডে, কোনও অবহেলা পাওয়া গেলে, পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা হবে। 

মৃতের পরিবারকে সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী

গোয়া নাইটক্লাব অগ্নিকাণ্ডে, দমকল ও পুলিশের দল সারারাত ধরে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকার্যে নামে। ধোঁয়া ও আগুনের মধ্যে আপ্রাণ চেষ্টা সত্ত্বেও, যদিও শেষ রক্ষা হয়নি, ওই নাইটক্লাবের বহু কর্মীই এই অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন।  এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী মোদিও। তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন, গোয়ার অগ্নিকাণ্ডের দুর্ঘটনা খুবই দুঃখজনক। মৃতের পরিবারকে সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী। আহতদের জন্য তিনি দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী মোদি। এবং গোয়ার মুখ্যমন্ত্রীর সঙ্গে কথাও বলেছেন বলে জানিয়েছেন তিনি।  

সেরা শিরোনাম

West Bengal News LIVE: ''ছুটি ছুটি করতে করতে আমাদের রাজ্য শীতঘুমে চলে গেছিল'', এবার সরকারি কর্মীদের জন্য নয়া নির্দেশ মুখ্যমন্ত্রীর?
''ছুটি ছুটি করতে করতে আমাদের রাজ্য শীতঘুমে চলে গেছিল'', এবার সরকারি কর্মীদের জন্য নয়া নির্দেশ মুখ্যমন্ত্রীর?
Train Accident: দুর্ঘটনার আগেই দেখা গিয়েছিল ধোঁয়া! কীভাবে ধাক্কা খেল কলকাতা-সাইরাং এক্সপ্রেস?
দুর্ঘটনার আগেই দেখা গিয়েছিল ধোঁয়া! কীভাবে ধাক্কা খেল কলকাতা-সাইরাং এক্সপ্রেস?
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
HC On Jahangir Khan: আপাতত বন্ধ 'পুষ্পা' জাহাঙ্গির খানের বাড়ি ভাঙার কাজ, নির্দেশ কলকাতা হাইকোর্টের
আপাতত বন্ধ 'পুষ্পা' জাহাঙ্গির খানের বাড়ি ভাঙার কাজ, নির্দেশ কলকাতা হাইকোর্টের

ভিডিও

High Court on Abhishek Banerjee: কোন কোন বিচারক BJP-র, আর কে কে TMC-র? তালিকা দিতে আইনজীবীকে নির্দেশ
Durgapur News: দুর্গাপুরে বিজেপির দলীয় কার্যালয়ে ভাঙচুর, খবর জানাজানি হতেই... | ABP Ananda
Santanu Sinha Biswas | শান্তনু সিন্হা বিশ্বাসের ২ কোটি ৭৮ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত ED-র
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১১.২৬) পর্ব ২: সেবাশ্রয় নিয়ে অভিষেককে নিশানা কুণালের, 'দলে আলোচনাই হত না', সমর্থন সৌগতর
CM Suvendu Adhikari: Awas Yojana-র দ্বিতীয় কিস্তির টাকা উপভোক্তাদের হাতে তুলে দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget