এক্সপ্লোর

JU: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি পর্যালোচনা, আজই জরুরি বৈঠক ডাকলেন রাজ্যপাল

CV Ananda Bose: বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি পর্যালোচনার জন্যই এই বৈঠক ডাকা হয়েছে আচার্যের তরফে।

কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়ে জরুরি বৈঠক ডাকলেন রাজ্যপাল (Governor CV Ananda Bose)। বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) পরিস্থিতি পর্যালোচনার জন্যই এই বৈঠক ডাকা হয়েছে আচার্যের তরফে। আজ সকাল ১০.৪০-এ রাজভবনে বৈঠক ডেকেছেন সিভি আনন্দ বোস। গত ১৬ অগাস্টও জরুরি বৈঠক ডেকেছিলেন রাজ্যপাল। ছাত্রমৃত্যুর পর দায় কার? এ নিয়েই এদিনের বৈঠকে বসে বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটি। যাদবপুর বিশ্ববিদ্যালয় কোর্টের জরুরি বৈঠক ডাকেন আচার্য তথা রাজ্যপাল।

এদিন বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে রাজভবনে তলব করা হয়। যদিও এনিয় রাজনৈতিক তরজাও পিছু ছাড়েনি। রাজ্যপাল রাজভবনে বিশ্ববিদ্যালয়ের কোর্টের বৈঠক ডাকতে পারেন না, দাবি করেন তৃণমূল নেতা ওমপ্রকাশ মিশ্রর। আচার্য তথা রাজ্যপালের সিদ্ধান্তে কোনও ভুল নেই, পাল্টা দাবি কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকারের। 

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ার রহস্যমৃত্যুর ঘটনায় উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছেন রাজ্যপাল। তদন্ত কমিটির নেতৃত্বে রয়েছেন কর্ণাটক হাইকোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি ও রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শুভ্রকমল মুখোপাধ্যায়। ইউজিসির নির্দেশিকা মেনে বিশ্ববিদ্যালয়ের হস্টেলে নবাগতদের সুরক্ষাতেও জোর দেওয়ার নির্দেশ দিয়েছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস।                        

কেন ঘটছে এমন ঘটনা? পড়ুয়াদের মধ্যে র‍্যাগিং করার মানসিকাতা কেন তৈরি হচ্ছে? র‍্যাগিং রুখতে কী ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ? যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রের রহস্যমৃত্যুর ঘটনায় ডিন-সহ অ্যান্টি র‍্যাগিং সেলের সদস্যদের নিয়ে রাজভবনে জরুরি বৈঠকে একথা আগেই জানতে চেয়েছিলেন আচার্য রাজ্যপাল। বৈঠকে ছিলেন ২ জন মনোবিদও। 

উল্লেখ্য, রাজ্যপাল পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন পরিবারকে। এরপর শুক্রবার ঘটনাস্থল ঘুরে দেখে রাজভনে বৈঠক করেন যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে। পরে সন্তানহারা বাবাকে ফোন করে দুঃখপ্রকাশ করেন আচার্য ও রাজ্যপাল সি ভি আনন্দ বোস! তারপর আচার্য পৌঁছে যান যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেন হস্টেলে। কথা বলেন স্বপ্নদীপের পরিবার এবং হস্টেলের আবাসিকদের সঙ্গে। অন্যদিকে ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে বিশ্ববিদ্যালয়ের ১১ সদস্যের তদন্ত কমিটি ও অ্যান্টি র‍্যাগিং সেল। 

এ দিন দুপুরে বিশ্ববিদ্যালয়ের ডিন-সহ অ্যান্টি র‍্যাগিং সেলের সদস্যদের নিয়ে রাজভবনে জরুরি বৈঠক করেন আচার্য রাজ্যপাল। সূত্রের খবর, ২ ঘণ্টার বৈঠকে আচার্য জানতে চান, বিশ্ববিদ্যালয়গুলি বর্তমান পরিস্থিতি কী রকম, র‍্যাগিং-এর অভিয়োগ কোন কলেজ বা বিশ্ববিদ্যালয়ে বেশি উঠছে, র‍্যাগিং রুখতে কারা কী ব্যবস্থা নিয়েছে। 

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: 'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
TMC MLA Arrest: গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের
গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের
West Bengal News Live Updates: ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
Garia Case: গড়িয়া হত্যা কাণ্ডে নয়া মোড়! মা-মেয়ের বচসা থামাতে গিয়েই খুন, নাকি নেপথ্য়ে ত্রিকোণ প্রেম ? কী জানাচ্ছে পুলিশ ?
গড়িয়া হত্যা কাণ্ডে নয়া মোড়! মা-মেয়ের বচসা থামাতে গিয়েই খুন, নাকি নেপথ্য়ে ত্রিকোণ প্রেম ? কী জানাচ্ছে পুলিশ ?

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget