এক্সপ্লোর

Governor CV Ananda Bose : রাজ্যপালের 'দুর্গারত্ন' থেকে দূরত্ব ৪ টি পুজো কমিটিরই

Raj Bhavan : এখনও পর্যন্ত এই নিয়ে রাজভবনের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি। 

আবীর দত্ত ও রুমা পাল, কলকাতা : কল্যাণীর লুমিনাস ক্লাব, টালা প্রত্যয়ের পর রাজ্যপালের দুর্গারত্ন সম্মান প্রত্যাখ্যান করল আরও ২ পুজো কমিটি । রাজ্যপাল সিভি আনন্দ বোসের (CV Ananda Bose) দেওয়া পুরস্কার নেবে না বরানগর লোল্যান্ড ও বন্ধুদল ক্লাবও। উদ্যোক্তাদের সঙ্গে নিয়ে সাংবাদিক বৈঠক করে জানিয়ে দিলেন বরানগরের তৃণমূল বিধায়ক তাপস রায়।

পরপর পুরস্কার প্রত্যাখ্যান করে কার্যত রাজভবনের (Raj Bhavan) অস্বস্তি বাড়াল একের পর এক পুজো কমিটি। দুর্গারত্নে 'না' করে দিল ৪ টি পুজো কমিটিই। কল্যাণীর লুমিনাস ক্লাব, টালা প্রত্যয়ের পর শেষে 'দুর্গারত্ন' থেকে 'দূরত্ব' বজায় রাখল বরানগর লোল্যান্ড ও বরানগর বন্ধুদলও। বুধবারই রাজ্যপালের 'দুর্গারত্ন' পুরস্কার প্রত্যাখ্যান করে কল্যাণী আইটিআই মোড়ের লুমিনাস ক্লাব। রাজ্য়পালের পুরস্কারপ্রাপ্ত আরেক পুজো কমিটি 'টালা প্রত্য়য়'ও জানিয়ে দেয় তারা পুরস্কার নিচ্ছে না।

বৃহস্পতিবার বরানগরের লোল্যান্ড ও বন্ধুদল ক্লাবও জানিয়ে দিল তারা দুর্গারত্ন পুরস্কার (Durga Ratna Prize) নিচ্ছে না। দুই পুজো উদ্যোক্তাকে সঙ্গে নিয়ে সাংবাদিক বৈঠক করে বৃহস্পতিবার এই কথা জানিয়ে দিলেন বরানগরের তৃণমূল বিধায়ক। তাপস রায় (Tapas Roy) বলেন, সবিনয়ে প্রত্যাখ্যান করছি। বন্ধুদলের সঙ্গে ফোনে যোগাযোগ করেছিল। রাজ্যপাল আসতে পারেন যে কোনও জায়গাতেই। কিন্তু ওটার সঙ্গে আমাদের সম্পর্ক নেই। দিল্লিতে যে গেছিলাম বঞ্চনার অভিযোগে সেই দুর্গারত্ন আগে দিক।

অর্থাৎ রাজ্যপালের দেওয়া দুর্গাপুজোর পুরস্কারেও এবার ঢুকে পড়ল রাজনীতি। রাজ্য বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেছেন, রাজ্যপাল পুরস্কার টা দিতে গেলেন কেন? যেখানে রাজ্যপাল গেলে তাঁকে ওয়েলকাম করার কেউ নেই, একজন কার্যকর্তা ছিলেন যিনি তাঁকে দেখে পালাচ্ছেন, তাঁকে পুরস্কার দিতে যাওয়ার কি ছিল। কোন পুজোর সঙ্গে কাদের কী সম্পর্ক সবাই জানে। এদিকে, সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য বলেছেন, যারা ফেরত দিয়েছে তাঁদের কুর্নিশ। কিন্তু তাঁরা যদি যুক্তি দিয়ে উত্তর দিতে পারে যে যেমনভাবে রাজ্যপালের পুরস্কার ফিরিয়ে দিয়েছে তেমনভাবে রাজ্যের ৭০ হাজার টাকাও ফিরিয়ে দিয়েছে কিনা তাহলে ভাবব নায্য় কথা। আর না হলে ভাবব অন্য অভিসন্ধি আছে।

যদিও, এখনও পর্যন্ত এই নিয়ে রাজভবনের (Raj Bhavan) তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।           

আরও পড়ুন- রেশন বণ্টন দুর্নীতিতে ধৃত বাকিবুরের সঙ্গে যোগ ! ছবি-অভিযোগে কী বলেছিলেন জ্যোতিপ্রিয় ?

সেরা শিরোনাম

Durga Puja Weather Updates: ষষ্ঠী-সপ্তমীতে কোন কোন জেলায় বৃষ্টির সতর্কতা? অষ্টমী থেকে উন্নতি হবে আবহাওয়ার?
ষষ্ঠী-সপ্তমীতে কোন কোন জেলায় বৃষ্টির সতর্কতা? অষ্টমী থেকে উন্নতি হবে আবহাওয়ার?
Petrol Diesel Price : পুজোর শুরুতে পেট্রোল - ডিজেলের দামের খবরে বড় স্বস্তি? কোথায় সবথেকে কম দামে তেল?
পুজোর শুরুতে পেট্রোল - ডিজেলের দামের খবরে বড় স্বস্তি? কোথায় সবথেকে কম দামে তেল?
West Bengal News LIVE: আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন, প্যান্ডেলে প্যান্ডেলে ভিড়
আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন, প্যান্ডেলে প্যান্ডেলে ভিড়
News Live Update : চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget