এক্সপ্লোর

Vegetable Price Hike: আকাশছোঁয়া সবজির দাম, ভাঙড়ের হাটে রাজ্যপাল

Governor At Bhangar Market: সব্জির দাম নিয়ে বিক্রেতাদের সঙ্গে কথা বললেন, দিলেন ফোন নম্বর। 

সন্দীপ সরকার, কলকাতা: সব্জির আগুন দামের মধ্যেই হঠাৎ ভাঙড়ের সবজির হাটে রাজ্যপাল (C V Anand Bose)। ক্যানিং থেকে ফেরার পথে হঠাৎ ভাঙড়ের সব্জি হাটে রাজ্যপাল। বাসন্তী হাইওয়ে দিয়ে ফেরার সময় রাজ্যপালের গাড়ি থামল সব্জির হাটে। সব্জির দাম নিয়ে বিক্রেতাদের সঙ্গে কথা বললেন, দিলেন ফোন নম্বর। ভাঙড় থেকে রাজভবন ফেরার পথে হঠাৎ টেরিটি বাজারেও গেলেন রাজ্যপাল।

ভাঙড়ের সবজির হাটে রাজ্যপাল: বর্ষা আসতে না আসতেই খুচরো বাজারে অগ্নিমূল্য শাক-সবজি। বাজারে গিয়ে পকেট খালি হয়ে গেলেও ভরছে না ব্যাগ। কারণ যা দাম, তাতে হাতে ছেঁকা খাওয়ার জোগাড়।কাঁচা লঙ্কা থেকে শুরু আদা, বরবটি থেকে পটল-বেগুন-ঝিঙে, দামের জেরে জেরবার আম-বাঙালি। শহর থেকে জেলায়, একই ছবি সব জায়গায়। এদিন ভাঙড়ের হাটে হাজির হন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। ক্যানিং থেকে ফেরার সময় ভাঙড়ের হাটে রাজ্যপাল। কথা বললেন বিক্রেতাদের সঙ্গে। দিলেন ফোন নম্বর। 

সোমবার মানিকতলা বাজারে কাঁচালঙ্কা বিক্রি হয়েছে ৩০০ টাকা প্রতি কেজি। আদার দামও কেজিতে ৩০০ টাকা ছাড়িয়ে গেছে।এছাড়াও টম্যাটো ২০০ টাকা।বেগুন ১৬০, উচ্ছে ১২০, পটল, ঝিঙে, বরবটি ১০০ টাকা কেজিতে বিকোচ্ছে। এক কেজি শশা বিক্রি হচ্ছে ৮০ টাকায়।প্রতি কেজি ঢ্যাঁড়শের দাম ৫০ টাকা।বেড়েছে আলুর দামও। জ্যোতি আলু ২২-২৪ টাকা এবং চন্দ্রমুখী আলুর দাম ২৬-২৮ টাকার মধ্যে ঘোরাফেরা করছে। মূল্যবৃদ্ধির জেরে নাভিশ্বাস ওঠার জোগাড় ক্রেতাদের।

এই পরিস্থিতিতে সোমবার অবশেষে সক্রিয় হয়েছে রাজ্য সরকারের তৈরি করে দেওয়া টাস্ক ফোর্সের। সল্টলেকের বিভিন্ন বাজার ছাড়াও ব্য়ারাকপুর, বারুইপুর ও হাওড়াতেও চলে নজরদারি। বাজারের কী পরিস্থিতি, কোনও ব্যবসায়ী বেশি দাম নিচ্ছেন কি না, জোগান ঠিক আছে কি না, খতিয়ে দেখা হয়। মঙ্গলবার শিয়ালদার কোলে মার্কেটে যাবে টাস্ক ফোর্স। সব দিক খতিয়ে দেখে রাজ্যের মুখ্যসচিবের কাছে রিপোর্ট জমা দেবে তারা। অন্যদিকে, এদিন নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ভবানীপুরে যদুবাজারের সামনে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেস। টাস্ক ফোর্স সূত্রে খবর, প্রবল গরমে এবার গোটা দেশেই প্রচুর সবজি নষ্ট হয়েছে। বাজারে তার প্রভাব পড়েছে। সেই কারণেই দাম বেড়েছে সমস্ত সবজির।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: Scrub Typhus : মাকড়ের কামড় ! সময় থাকতে চিকিৎসা না হলেই প্রাণঘাতী হতে পারে স্ক্রাব টাইফাস

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Hamim Mondal: ধৃত জঙ্গি হামিমের টার্গেটে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও দিল্লির নেতারাও ? চাঞ্চল্যকর তথ্য STF-এর হাতে
ধৃত জঙ্গি হামিমের টার্গেটে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও দিল্লির নেতারাও ? চাঞ্চল্যকর তথ্য STF-এর হাতে
Malda Money Recovery: বীরভূমের পর এবার মালদা, তৃণমূল নেতার অনুগামীর বাড়িতে বান্ডিল বান্ডিল টাকা!
বীরভূমের পর এবার মালদা, তৃণমূল নেতার অনুগামীর বাড়িতে বান্ডিল বান্ডিল টাকা!
Live News Update : ফের টাকার পাহাড় উদ্ধার, টাকা গুনতে আনা হল মেশিন
ফের টাকার পাহাড় উদ্ধার, টাকা গুনতে আনা হল মেশিন
Bardhaman News: রাতের অন্ধকারেই সব শেষ, সর্পদংশনে মৃত মা ও মেয়ে, আশঙ্কাজনক অবস্থা হাসপাতালে ভর্তি আরও এক মেয়ে
রাতের অন্ধকারেই সব শেষ, সর্পদংশনে মৃত মা ও মেয়ে, আশঙ্কাজনক অবস্থা হাসপাতালে ভর্তি আরও এক মেয়ে

ভিডিও

Kunal Ghosh: 'যদি বাইরে থেকে এসে থাকে তাহলে ঢুকছে কী করে দেশে?' প্রশ্ন কুণালের | ABP Ananda Live
Kolaghat News: কোলাঘাটে ভারতীয় মজদুর সঙ্ঘের পার্টি অফিস উদ্বোধন ঘিরে তুলকালাম | ABP Ananda Live
Agnimitra Paul: জঙ্গিরা আজকে এত সাহস পেল কোথা থেকে? আগের সরকার প্রশ্রয় দিয়েছে:অগ্নিমিত্রা
Tulu Mondal News:
Taslima Nasrin:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget