এক্সপ্লোর

Gujrat Assembly Election : গুজরাত বিধানসভায় গেরুয়া ঝড়ে ব্যাপক জয়ে উচ্ছ্বসিত বঙ্গ বিজেপি

BJP : গুজরাতে বিজেপির এই রেকর্ড জয়ই বাংলায় আগামী দিনে পথ দেখাবে বলে আশা করছে বিজেপির বঙ্গ নেতৃত্ব।

বিজেন্দ্র সিংহ ও ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা :  গুজরাত বিধানসভায় (Gujrat Assembly Election 2022) গেরুয়া ঝড়ে ব্যাপক জয়ে উচ্ছ্বসিত বঙ্গ বিজেপি। কলকাতা থেকে বিভিন্ন জেলায় খুশিতে ভাসলেন বিজেপির কর্মীরা। শুভেচ্ছা জানালেন বিরোধী দলনেতাও। যদিও এই ফলাফলে বাংলায় বিজেপির (BJP) কোনও সুবিধা হবে না বলেই কটাক্ষ করেছে তৃণমূল (TMC)। গুরুত্ব দিতে নারাজ সিপিএম (CPM)। 

গুজরাতে গেরুয়ার রেকর্ড পে রেকর্ড

আরও গেরুয়া গুজরাত। ফের নিজ ভূমে মোদি ম্যাজিক। গুজরাতে ফের মোদি-শাহের জয়ডঙ্কা। রেকর্ড সাফল্য। ১৮২ আসনের গুজরাত বিধানসভায় ১৫৭ টি আসনও জিতেছে বিজেপি। কংগ্রেসের ঝুলিতে গিয়েছে মাত্র ১৬ আসন। আম আদমি পার্টি পেয়েছে ৪ টি ও অন্যান্য নির্দলরা পেয়েছে ৪ টি আসন। প্রসঙ্গত, পদ্ম ব্রিগেড গুজরাতে জিততে চলেছে ৮০ শতাংশের বেশি আসনে। গুজরাতের ইতিহাসে সবচেয়ে শোচনীয় ফল কংগ্রেসের। গুজরাতে এখনও পর্যন্ত বিজেপির ভোটপ্রাপ্তির হার ৫৩ শতাংশ। কংগ্রেসের ভোটপ্রাপ্তির হার ২৮ শতাংশ। আপের ভোটপ্রাপ্তির হার ১৩ শতাংশ। প্রসঙ্গত, বিগত ২৭ বছর ধরে গুজরাত বিজেপি-র দখলে। আরও একবার সেখানে ক্ষমতায় ফিরল তারা। ১৯৮৫ সালে কংগ্রেসের ১৪৯ আসনজয়ের লক্ষ্যমাত্রাও এ বার ছাড়িয়ে গেল বিজেপি। প্রসঙ্গত, ২০০২ সালে গুজরাত দাঙ্গার পর এ যাবৎ বিজেপি-র সর্বাধিক আসন সংখ্যা ছিল ১২৭। 

উজ্জ্বীবিত বঙ্গ বিজেপি

কলকাতা থেকে থেকে গান্ধীনগরের দূরত্ব ২ হাজার ৬১ কিলোমিটার। কিন্তু গুজরাতে বাধ ভাঙা সাফল্যের রেশে উজ্জীবিত বঙ্গ বিজেপিও। বছর খানেক আগে বিধানসভা নির্বাচনে এই রাজ্যে প্রচারে ঝড় তুলেও, দলকে সাফল্যের ধারেকাছেও নিয়ে যেতে পারেননি নরেন্দ্র মোদি-অমিত শাহরা। কিন্তু, নিজের রাজ্য গুজরাতে সর্বকালীন সেরা ফল করলেন তাঁরা! আর এই সাফল্যেই উজ্জীবিত হয়ে ঝাঁপাতে চাইছেন শুভেন্দু অধিকারী-সুকান্ত মজুমদাররা। ট্যুইট করে বিরোধী দলনেতা লিখেছেন, 'গুজরাতে ঐতিহাসিক ফলের জন্য় বিজেপি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আন্তরিক অভিনন্দন। টানা সপ্তমবার জয়ের জন্য গৈরিক শুভেচ্ছা অমিত শাহ, জেপি নাড্ডা, ভূপেন্দ্র পটেলকে। ফুটল পদ্ম।'

গুজরাতে বিজেপির এই রেকর্ড জয়ই বাংলায় আগামী দিনে পথ দেখাবে বলে আশা করছে বিজেপির বঙ্গ নেতৃত্ব। সামনেই পঞ্চায়েত নির্বাচন। কার্যত, মিনি বিধানসভা ভোট। গুজরাতে বিজেপির রেকর্ড সাফল্যের কোনও প্রভাব সেখানে পড়ে কি না, তার উত্তর কয়েক মাস বাদেই বোঝা যাবে।

আরও পড়ুন- টানা ৭, বামেদের বাংলার রেকর্ড ছুঁল গুজরাতের গেরুয়া শিবির, কংগ্রেসের খোয়াল বিরোধী দলের তকমা

সেরা শিরোনাম

West Bengal Live Blog: নিখোঁজ নাবালিকার দেহ উদ্ধার! ধর্ষণ করে খুনের অভিযোগে তোলপাড় বারুইপুর
নিখোঁজ নাবালিকার দেহ উদ্ধার! ধর্ষণ করে খুনের অভিযোগে তোলপাড় বারুইপুর
Mamata Banerjee: 'শুনছি আমায় হাউজ অ্যারেস্ট করা হয়েছে', বাড়ির সামনে 'বাড়তি পুলিশ মোতায়েন' প্রসঙ্গে মমতা
'শুনছি আমায় হাউজ অ্যারেস্ট করা হয়েছে', বাড়ির সামনে 'বাড়তি পুলিশ মোতায়েন' প্রসঙ্গে মমতা
Mamata Banerjee: মমতা-অভিষেকের বাড়ির সামনে মোতায়েন বাড়তি পুলিশ, 'বারুইপুর যাওয়া রুখতেই...' অভিযোগ দোলা সেনের
মমতা-অভিষেকের বাড়ির সামনে মোতায়েন বাড়তি পুলিশ, 'বারুইপুর যাওয়া রুখতেই...' অভিযোগ দোলা সেনের
Trinamool Election Symbol: ঘাসফুল প্রতীক কার হাতে থাকবে? বল নির্বাচন কমিশনের কোর্টে, সোমবার জ্ঞানেশ কুমারের কাছে 'দুই' তৃণমূল
ঘাসফুল প্রতীক কার হাতে থাকবে? বল নির্বাচন কমিশনের কোর্টে, সোমবার জ্ঞানেশ কুমারের কাছে 'দুই' তৃণমূল

ভিডিও

Baruipur News | বারুইপুরে নির্যাতনের নেপথ্যে কারা? নাবালিকার দেহ রেখে রাস্তা আটকে বিক্ষোভ
Baruipur News | বারুইপুরে নাবালিকাকে নির্যাতন করে খুনের অভিযোগে গ্রেফতার ১
Abhishek Banerjee | শরীর সুস্থ, তাও যেতে হবে ক্যাম্পে, হুমকি দিত জাহাঙ্গির বাহিনী ! বিস্ফোরক অভিযোগ
Abhishek Banerjee | অভিষেকের বিরুদ্ধে দ্বিতীয় FIR, ৬টি আইনের ২৭টি ধারায় মামলা
Abhishek Banerjee | আইনজীবীর মাধ্যমে কালীঘাট থানায় নোটিসের জবাব অভিষেকের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Ali Khamenei Funeral: বাবার শেষকৃত্যে অঝোরে কান্না, ভেঙে পড়লেন খমেনেইয়ের তিন ছেলে, এবারও জনসমক্ষে এলেন না মোজতবা
বাবার শেষকৃত্যে অঝোরে কান্না, ভেঙে পড়লেন খমেনেইয়ের তিন ছেলে, এবারও জনসমক্ষে এলেন না মোজতবা
FD Interest Rates : প্রবীণ নাগরিকরা পাবেন জুলাইতে ৮.৫০ শতাংশ পর্যন্ত সুদ, ১৩ ব্যাঙ্কে কোথায় কত ইন্টারেস্ট ? 
প্রবীণ নাগরিকরা পাবেন জুলাইতে ৮.৫০ শতাংশ পর্যন্ত সুদ, ১৩ ব্যাঙ্কে কোথায় কত ইন্টারেস্ট ? 
8th Pay Commission : ১৮,০০০ থেকে বেড়ে বেসিক পে হতে পারে ৬৯,০০০ টাকা ? কীসের ভিত্তিতে এই বৃদ্ধি
১৮,০০০ থেকে বেড়ে বেসিক পে হতে পারে ৬৯,০০০ টাকা ? কীসের ভিত্তিতে এই বৃদ্ধি
Sebaashray Controversy: রোগ শুনে মোবাইল দেখে প্রেসক্রিপশন লিখে দিতেন সেবাশ্রয়ের চিকিৎসক! ভয়ঙ্কর অভিযোগ
রোগ শুনে মোবাইল দেখে প্রেসক্রিপশন লিখে দিতেন সেবাশ্রয়ের চিকিৎসক! ভয়ঙ্কর অভিযোগ
Serena Williams: হাঁটুর চোটই ভোগাচ্ছে, উইম্বলডনের ডাবলস থেকে নাম তুলে নিলেন সেরেনা
হাঁটুর চোটই ভোগাচ্ছে, উইম্বলডনের ডাবলস থেকে নাম তুলে নিলেন সেরেনা
Pakistani Fairness Cream: ‘মেড ইন পাকিস্তান’ ফেয়ারনেস ক্রিম মেখে অসুস্থ, কিডনির সমস্যা একাধিক মহিলার, ভারতে ঢুকল কী করে?
‘মেড ইন পাকিস্তান’ ফেয়ারনেস ক্রিম মেখে অসুস্থ, কিডনির সমস্যা একাধিক মহিলার, ভারতে ঢুকল কী করে?
Abhishek Banerjee Sebaashray: রোগ না থাকলেও, যেতে হত সেবাশ্রয়ে! নাহলে জল, বিদ্যুতের লাইন কেটে দেওয়ার হুঁশিয়ারি!
রোগ না থাকলেও, যেতে হত সেবাশ্রয়ে! নাহলে জল, বিদ্যুতের লাইন কেটে দেওয়ার হুঁশিয়ারি!
Indian Cricket: বাগদানের ৪ মাসের মধ্যে ভারতীয় ক্রিকেটারের সম্পর্ক ভাঙছে? তুঙ্গে জল্পনা, নেপথ্যে কী কারণ?
বাগদানের ৪ মাসের মধ্যে ভারতীয় ক্রিকেটারের সম্পর্ক ভাঙছে? তুঙ্গে জল্পনা, নেপথ্যে কী কারণ?
Embed widget