এক্সপ্লোর

Laxmi Puja 2022 : হলদিয়া শিল্পাঞ্চলের অদূরেই দুই গ্রামে থিমের লক্ষ্মীপুজো জমজমাট

Haldia Laxmi Puja : ধনদেবীর আরাধনায় কোথাও মণ্ডপসজ্জায় ফুটিয়ে তোলা হয়েছে আদিবাসী গ্রাম, কোথাও আবার মূল ভাবনায় উঠে এসেছে নারী শক্তি। 

বিটন চক্রবর্তী,  পূর্ব মেদিনীপুর: থিমের হাত ধরে সৃজনশীলতা আর শৈল্পিক উৎকর্ষের ক্যানভাসে পরিণত হয়েছে শারদোৎসব। শুধুমাত্র দুর্গা বা শ্যামাপুজোর মধ্যে সীমাবদ্ধ না থেকে, থিমের পরশ লক্ষ্মীপুজোতেও। ধনদেবীর আরাধনায় কোথাও মণ্ডপসজ্জায় ফুটিয়ে তোলা হয়েছে আদিবাসী গ্রাম, কোথাও আবার মূল ভাবনায় উঠে এসেছে নারী শক্তি। 

থিমের লক্ষ্মীপুজো
পূর্ব মেদিনীপুরের হলদিয়া শিল্পাঞ্চল লাগোয়া চাউলখোলা আর কিসমত শিবরামনগর, এই দুই গ্রামে গেলে এমনই থিমের লক্ষ্মীপুজো দেখা যাবে। লক্ষ্মীপুজোর প্যান্ডেলে কোথাও উঠে এসেছে আদিবাসী একটি গ্রাম, কোথাও আবার নারীশক্তি। কোথাও আবার থিম শস্যগোলা। হলদিয়া শহর লাগোয়া এই গ্রামগুলিতে চলে থিম নিয়ে একে অন্যকে টেক্কা দেওয়ার চেষ্টা। 

হলদিয়ার লক্ষ্মীগ্রাম
হলদিয়ার লক্ষ্মীগ্রাম হিসেবেই পরিচিত এই এলাকা। দুর্গাপুজো নয়, লক্ষ্মীপুজোই এখানকার প্রধান উৎসব! চাউলখোলার বাসিন্দা শিপ্রা মান্না জানালেন, 'পুজোকে কেন্দ্র করে বাড়িতে পুজো আত্মীয়স্বজন আসেন। দুর্গাদুর্গাপুজো" href="https://bengali.abplive.com/topic/durga-puja" data-type="interlinkingkeywords">পুজোর চেয়েও লক্ষ্মীপুজোয় আমরা বেশি আনন্দ করি।'

করোনা আবহে গত দুবছর লক্ষ্মীপুজো সারতে হয়েছিল নমো নমো করে। এবার ফিরেছে আড়ম্বর। লক্ষ্মীগ্রামে লক্ষ্মীপুজোয় জোরদার থিমের টক্কর। ৬৬ বছরের পুরনো চাউলখোলা অগ্রণী সঙ্ঘের পুজোয় এবার থিম নারীশক্তি। পরিবেশবান্ধব উপকরণ দিয়ে সাজানো হয়েছে মণ্ডপ। প্রায় ৯০ বছরের পুরনো ঋষি অরবিন্দ ক্লাবের লক্ষ্মীপুজোয় থিম হল বাংলার শস্যগোলা। সমন্বয় ক্লাবের পুজোমণ্ডপে উঠে এসেছে এক টুকরো আদিবাসী গ্রাম। 

অগ্রণী সঙ্ঘর সভাপতি সমীর মাইতি জানালেন, ' আমাদের বাবা কাকারা এই পুজো শুরু করেছিলেন। এখন আমরা সেটা করছি। এই গ্রাম হলদিয়া শিল্পাঞ্চল লাগোয়া। আমাদের এলাকার মূল জীবিকা ছিল চাষবাস। তা যাতে ভাল হয়, তার জন্যই লক্ষ্মীপুজো হয়ে আসছে।' 

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে ৫ দিন ধরে মেলা চলে হলদিয়া শিল্পাঞ্চল লাগোয়া দুই গ্রামে।  

অন্যদিকে, হাওড়ার আমতার জয়পুরের খালনা গ্রামে দুর্গার থেকেও বেশি কদর, আদর, আপ্যায়ন লক্ষ্মীর। গ্রামবাসীরাই জানাচ্ছেন, প্রায় ফি বছর আমতায় বন্যা পরিস্থিতি তৈরি হয়। তাই সেই বিপর্যয়ের হাত থেকে ফসল রক্ষা করতে খালনা গ্রামে লক্ষ্মীর আরাধনা করেন গ্রামবাসীরা। 

বারোয়ারি পুজো  ২৫
বছর বারোয়ারি পুজো হচ্ছে প্রায় ২৫টি।  বাড়ির পুজোর সংখ্যা ১০০-র বেশি।  আশপাশের এলাকায় এই গ্রামের পরিচিতি লক্ষ্মীর গ্রাম হিসেবে।  অনেক বারোয়ারি পুজোর মণ্ডপেই প্রাধান্য পেয়েছে থিম।  কোথাও কোভিডের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে হাসপাতাল, কোথাও প্রয়াত গায়ক গায়িকাদের স্মরণ করে তৈরি হয়েছে থিম- সরগম।  

থিম লক্ষ্মী পুজো 
খালনার আমরা সবাই ক্লাবের পুজোর উদ্যোক্তা আশিস বোধক জানালেন, 'আমাদের থিম কোভিড। কোভিডকে হারিয়েছি। মণ্ডপ তৈরি হয়েছে হাসপাতালের মডেলে।  কোভিড এখানে অসুর।' 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kakoli Ghosh Dastidar : আজ দিল্লিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগেই বড় দাবি কাকলির, 'আমাদের সঙ্গে...'
আজ দিল্লিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগেই বড় দাবি কাকলির, 'আমাদের সঙ্গে...'
Chinese Manja Kite Strings: লক্ষ্মী পেঁচার ডানা কাটল চিনা মাঞ্জায়, ছটফট করছিল গাছের ডালে আটকে, তারপর...
লক্ষ্মী পেঁচার ডানা কাটল চিনা মাঞ্জায়, ছটফট করছিল গাছের ডালে আটকে, তারপর...
BJP on Extortion: তোলাবাজি নিয়ে বার্তা শমীক, দিলীপ, অগ্নিমিত্রার; পাল্টা কটাক্ষ কুণাল ঘোষের, সরকার বদলালেও তোলাবাজির অসুখ কি সেরেছে?
তোলাবাজি নিয়ে বার্তা শমীক, দিলীপ, অগ্নিমিত্রার; পাল্টা কটাক্ষ কুণাল ঘোষের, সরকার বদলালেও তোলাবাজির অসুখ কি সেরেছে?
Birbhum News: দুষ্কৃতীদের নিশানায় 'বিস্ফোরক' ব্যবসায়ী, বীরভূমে চলল গুলি, জখম ৩, যুক্ত কারা জানতে তদন্তে পুলিশ
দুষ্কৃতীদের নিশানায় 'বিস্ফোরক' ব্যবসায়ী, বীরভূমে চলল গুলি, জখম ৩, যুক্ত কারা জানতে তদন্তে পুলিশ

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget