এক্সপ্লোর

Haldia TMC Councilor: তৃণমূল কাউন্সিলরের কাঁধে হাত দিল্লি হিংসার মাস্টারমাইন্ড মহম্মদ আনসারের, ছবি ঘিরে তরজা

Haldia TMC Councilor Viral Picture: দিল্লি-হিংসায় ধৃত, মূল অভিযুক্ত মহম্মদ আনসারের সঙ্গে হলদিয়ার তৃণমূল কাউন্সিলরের ছবি ঘিরে বিতর্ক।

বিটন চক্রবর্তী, বিশ্বজিৎ দাস ও কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: তৃণমূল কাউন্সিলরের (TMC Councilor) সঙ্গে দিল্লি হিংসার (Delhi Violence) মাস্টারমাইন্ড মহম্মদ আনসার। হলদিয়া (Haldia) পুরসভার তৃণমূল কাউন্সিলরের কাঁধে হাত দিয়ে দিল্লিকাণ্ডের মাস্টারমাইন্ডের সেই ছবি ভাইরাল (Viral) হয়েছ।  দিল্লি হিংসার মূল চক্রী আনসারকে চেনার কথা স্বীকার তৃণমূল কাউন্সিলরের। 

ছবি ঘিরে বিতর্ক


দিল্লি-হিংসায় ধৃত, মূল অভিযুক্ত মহম্মদ আনসারের সঙ্গে হলদিয়ার তৃণমূল কাউন্সিলরের ছবি ঘিরে বিতর্ক। বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ ট্যুইট করে বলেছেন, তৃণমূল হল সেই দল, যারা দুষ্কৃতীদের আশ্রয় দেয়। বিষয়টি নিয়ে সরব হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। যদিও, বিজেপির আক্রমণে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল।

আরও পড়ুন, শিক্ষক বদলিতে ঘুষ চাওয়ার অভিযোগ, ‘বদলির পিছনে কাজ করছে কি কোনও বৃহত্তর চক্র?’

এদিকে, জাহাঙ্গিরপুরী হিংসার ঘটনায় দিল্লিতে ফ্যাক্ট ফাইন্ডিং টিম পাঠাচ্ছে তৃণমূল। আর তার আগে, দিল্লি হিংসার প্রধান অভিযুক্ত মহম্মদ আনসারের সঙ্গে হলদিয়া পুরসভার তৃণমূল কাউন্সিলরের এই ছবিকে হাতিয়ার করেই আক্রমণ শানাতে শুরু করল বিজেপি। ছবিতে দিল্লি হিংসায় মূল অভিযুক্ত মহম্মদ আনসারের সঙ্গে যাঁকে দেখা যাচ্ছে, তাঁর নাম আজিজুল রহমান। হলদিয়া পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তিনি। এই ছবির সত্যতা স্বীকার করে নিয়ে তিনি বলেছেন, "চিনি। এখানে আড্ডা মারত। ছবি থাকলে কী হয়েছে? শুভেন্দুর সঙ্গে সাদ্দামের ছবি আছে। মোদির সঙ্গে ছবি আছে।" 

রাজনৈতিক বিতর্ক

বুধবারই দিল্লি হিংসায় ধৃত আনসারের প্রশংসা শোনা গেছিল তৃণমূলের পঞ্চায়েত সদস্যের গলায়। এই প্রেক্ষাপটে বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ ট্যুইট করে বলেছেন, জাহাঙ্গিরপুরী হিংসার চক্রী আনসারের সঙ্গে তৃণমূলের সম্পর্ক এবং যোগ রয়েছে। তৃণমূল হল সেই দল, যারা দুষ্কৃতীদের আশ্রয় দেয়। অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, "ও ছুটিতে এসেছিল। ছবি তুলেছে। ও কি করেছে দিল্লি পুলিশের দেখার কথা। দেখা যাচ্ছে ছবিতে, এনিয়ে আচমকা মন্তব্য করা ঠিক হবে না। সামাজিক অনুষ্ঠান কিনা দেখতে হবে। আমার সঙ্গেও তো অনেকে ছবি তোলে।" 

দিল্লিকাণ্ডের মাস্টারমাইন্ড মহম্মদ আনসারের ভুয়ো ফেসবুক প্রোফাইলে দিল্লির স্থানীয় বিজেপি ও আম আদমি পার্টির নেতাদের সঙ্গে ছবি ঘিরেও ইতিমধ্যেই বিজেপি ও কেজরিওয়ালের মধ্যে বাগযুদ্ধ চলছে। এদিকে দিল্লি হিংসার তদন্তে বৃহস্পতিবারও পূর্ব মেদিনীপুরে বিভিন্ন জায়গায় ঘোরে দিল্লি পুলিশের দল। প্রথমে তারা যায় মহিষাদলের কাঞ্চনপুরে, ধৃত আসলামের বাড়িতে। এরপর নন্দকুমারে ধৃত আরেকজনের বাড়িতে যান দিল্লি পুলিশের অফিসাররা। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tapas Roy On Sudip:
"ওর সঙ্গে সম্পর্ক? ওয়াক থু..", সুদীপকে ‘নির্লজ্জ, বেহায়া’ বলে আক্রমণ তাপসের
News Updates Live: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Tarakeswar Shraboni Mela 2026: তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget