এক্সপ্লোর

TMC: 'রাজ্যপাল একতরফা বিজেপির কথা শুনে বিবৃতি দিচ্ছেন', তৃণমূলের মুখপত্রে রাজ্যপালের কড়া সমালোচনা

CV Ananda Bose: 'মনে রাখতে হবে রাজ্যপাল বিজেপির ক্যাডার ছিলেন,' রাজ্যপাল সিভি আনন্দ বোসকে নিয়ে ঝাঁঝালো প্রতিক্রিয়া তৃণমূলের মুখপত্রে।

কলকাতা: তৃণমূলের মুখপত্রে রাজ্যপালের কড়া সমালোচনা। 'জগদীপ ধনকড়ের পথ দ্রুত অনুসরণের পথে নেমে পড়েছেন বর্তমান রাজ্যপাল। রাজ্যপাল একতরফা বিজেপির কথা শুনে বিবৃতি দিচ্ছেন। মনে রাখতে হবে রাজ্যপাল বিজেপির ক্যাডার ছিলেন,' রাজ্যপাল সিভি আনন্দ বোসকে নিয়ে ঝাঁঝালো প্রতিক্রিয়া তৃণমূলের মুখপত্রে।

ফের বাইশের আঁচ লাগলো তেইশেও

 মুখ্যমন্ত্রীর সামনে বর্তমান রাজ্যপালের বাংলায় হাতেখড়ি শুরু হলেও, ফের বাইশের আঁচ লাগলো তেইশেও। গত কয়েকবছরে তৎকালীন রাজ্যপাল জগদীপ ধনখড় ও রাজ্যের সম্পর্কে বারবারই এসেছে 'সংঘাত।' সে পয়লা বৈশাখই হোক, বঙ্গভঙ্গ ইস্যুই হোক, কিংবা রাজ্যাপলের সইয়ের ইস্যুতে হাওড়া পুরভোট। সবেতেই কমবেশি টানাপোড়েন দেখা গিয়েছে। এদিকে রাজ্যপালের বাংলায় হাতেখড়ি এবং সিভি আনন্দ বোসের উপস্থিতিতে সদ্য মুখ্যমন্ত্রীর সেন্ট জেভিয়ার্স থেকে ডি লিট প্রাপ্তি, এসব ঘিরে সম্প্রতি গুঞ্জন চলছিল রাজনীতির বটবৃক্ষের আড়ালে আবডালে। কিন্তু ক্ষণিকের তীর্যক গ্রাফে আচমকাই পরিবর্তন। এবং মূলত তার শুরু  নন্দিনী চক্রবর্তীর (Nandini Chakraborty) ইস্যু দিয়েই বলে দাবি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।

'ট্র্যাকে ফিরছেন রাজ্যপাল'

প্রসঙ্গত, নন্দিনী চক্রবর্তীকে অব্যাহতি দিল রাজভবন (Raj Bhavan)। সূত্র মারফত খবর, রাজ্যপাল (Governor) সি ভি আনন্দ বোসের ইচ্ছায় সরানো হয় তাঁর প্রধান সচিবকে। আর এই বিষয়েই এবার বিস্ফোরক মন্তব্য রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। তিনি বলেন, 'আস্তে আস্তে ট্র্যাকে ফিরছেন রাজ্যপাল, ভাল লক্ষণ, এদিন এমনটাই দাবি শুভেন্দুর। তিনি এও বলেন, 'আশাকরি ধনকড়দের দেখানো পথেই চলবেন।' এরপর রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে রাজ্য সরকারের সম্পর্কের রসায়ন নিয়ে অসন্তোষের আবহ তৈরি হয় বঙ্গ বিজেপির অন্দরে।

আরও পড়ুন, সাগরদিঘিতে ভোট চলাকালীন বিজেপি প্রার্থী দিলীপ সাহার বিরুদ্ধে নিয়ম ভঙ্গের অভিযোগ

তবে শুভেন্দুর দাবি করা কথা অনুযায়ী, 'ট্র্যাকে ফিরছেন রাজ্যপাল', এই ট্র্যাকটা আসলে কী ? প্রশ্ন তুলে চাপান উতোর রাজনৈতিক মহলে। মূলত এর আগে রাজ্যপালের পদ ধনখড় থাকাকালীন, একুশের বিধানসভা ভোট থেকে শুরু করে পুরভোট সকল ইস্যুতেই মূলত রাজ্য ও রাজ্যপালের 'সংঘাত' দেখেছে বাংলা। এবং শাসকদলের তরফে দাবিও করা হয়েছে, বিরোধী দলের সপক্ষে থাকার প্রসঙ্গও। তবে তেইশে রাজ্য ও রাজপালের 'নয়া সমীকরণ' দেখে বাংলা। সরস্বতী পুজোয় মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে রাজ্যপাল সিভি আনন্দ বোসের হাতেখড়ি নিয়ে  প্রশংসায় পঞ্চমুখ হন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তা ক্ষণিকেই বদলাতে শুরু করে। আর এবার এই ইস্যুতেই রাজ্যপাল সিভি আনন্দ বোসকে নিয়ে ঝাঁঝালো প্রতিক্রিয়া তৃণমূলের মুখপত্রে।

 

সেরা শিরোনাম

Mamata Banerjee : 'আপনার জন্য আমি...', শুভেন্দুকে নিয়ে ফেসবুক লাইভে যা বললেন মমতা...
'আপনার জন্য আমি...', শুভেন্দুকে নিয়ে ফেসবুক লাইভে যা বললেন মমতা...
News Live Updates: 'আমি মমতা বন্দ্যোপাধ্য়ায়ের চরম বিরোধী, কিন্তু তাঁর থেকে সুবিধা নিয়ে আজ যাঁরা...' বললেন নৌশাদ সিদ্দিকি
'আমি মমতা বন্দ্যোপাধ্য়ায়ের চরম বিরোধী, কিন্তু তাঁর থেকে সুবিধা নিয়ে আজ যাঁরা...' বললেন নৌশাদ সিদ্দিকি
Mamata Banerjee FB LIVE: মমতার মুখে অন্নপূর্ণা যোজনার প্রসঙ্গ? ফেসবুক লাইভে এসে বললেন...
মমতার মুখে অন্নপূর্ণা যোজনার প্রসঙ্গ? ফেসবুক লাইভে এসে বললেন...
Mamata Banerjee: তৃণমূলে ভাঙন, এবার সোশাল মিডিয়ায় লাইভে মমতা, 'ব্যক্তি চলে গেলেও প্রতিষ্ঠান শেষ হয় না'...
তৃণমূলে ভাঙন, এবার সোশাল মিডিয়ায় লাইভে মমতা, 'ব্যক্তি চলে গেলেও প্রতিষ্ঠান শেষ হয় না'...

ভিডিও

Tarapith Mandir: সরকার বদল হতেই তারাপীঠ মন্দিরে মা তারার দর্শনে এবার আসছে নয়া নিয়ম?
Chandrima Bhattacharya | মমতার হাত ছেড়ে ঋতব্রত তৃণমূল-এ চন্দ্রিমা ভট্টাচার্যও? | ABP Ananda LIVE
Suvendu Adhikari | মুখ্য়মন্ত্রীর জনতার দরবারে নিহত বরুণ বিশ্বাসের পরিবার | ABP Ananda LIVE
Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে এবার স্বত:প্রণোদিত তদন্ত শুরু রাজ্যের স্বাস্থ্য দফতরের | ABP Ananda LIVE
Humayun Kabir | রেজিনগর থানার ভেতর ড্রোন উড়িয়ে নজরদারি পুলিশের | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
FIFA World Cup 2026: টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
India Total Debt: ৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
Vaibhav Sooryavanshi: ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
Viral Video: মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
Dhaniakhali Violence: ৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
Hindu Marriage Act: ‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
New Tax Regime: শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
Embed widget