এক্সপ্লোর

Jalpaiguri News:মহানবমীতে 'ভ্রমণে' বুনো হাতির দল, বানারহাটে ৩১ নম্বর জাতীয় সড়কে স্তব্ধ যান চলাচল

Wild Elephants Block National Highway:পুজোর ঘোরাঘুরিতে আনন্দ কি শুধু মানুষেরই একচেটিয়া অধিকার? হয়তো এমনই প্রশ্ন ছিল 'ওদের' মনে। তাই নবমীর দিন দল বেঁধে 'ওরা'ও বেরিয়ে পড়েছিল।

রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: পুজোর ঘোরাঘুরিতে আনন্দ কি শুধু মানুষেরই একচেটিয়া অধিকার? হয়তো এমনই প্রশ্ন ছিল 'ওদের' মনে। তাই নবমীর দিন দল বেঁধে 'ওরা'ও বেরিয়ে পড়েছিল। ওরা মানে বুনো হাতির দল। জাতীয় সড়কের (Herds Of Wild Elephants At National Highway) পাশে তাদের দেখে থমকে গেল যান চলাচল। বেড়ানোর আনন্দ ভুলে হাতি দেখতেই শয়ে শয়ে পর্যটকের ভিড় জমে গেল ডুয়ার্সের বানারহাট (Jalpaiguri News) থানায় রেড ব্যাঙ্ক সংলগ্ন ডায়ানা ব্রিজের পাশে।

গজরাজের দর্শন...
উত্তরবঙ্গের আনাচে-কানাচে হাতির দর্শন অপরিচিত কোনও ঘটনা নয়। তবে এদিন ৩১  নম্বর জাতীয় সড়কের ছবিটা সত্যিই চমকে দিয়েছিল অনেককে। ১১টি বুনো হাতির দলে বেশ কয়েকটি শাবকও ছিল, জানাচ্ছেন প্রত্যক্ষদর্শীরা। কখনও গজরাজের দল জাতীয় সড়ক সংলগ্ন জঙ্গলের গাছ ভেঙে ফেলছে, কখনও আবার রাস্তার দিকে তেড়ে আসছে। সামনে তখন সার দিয়ে দাঁড়ানো গাড়ি, কাতারে কাতারে দর্শকের ভিড়। সকলের চোখেই বিস্ময়। সব মিলিয়ে গজরাজ-দলের দর্শনে জমজমাট পর্যটকদের মহানবমী। কিন্তু 'ওদের'-ও কি পুজোর আনন্দ ততটাই জমল? সে সব জানার উপায় নেই।
উত্তরবঙ্গে হাতির সঙ্গে মোলাকাত সব সময় এতটা হালকা মেজাজে হয় না। দিনপাঁচেক আগের কথাই ধরা যাক। আলিপুরদুয়ারে ৬৬ বছরের এক বৃদ্ধকে তুলে আছাড় মেরেছিল দলছুট একটি হাতি। তাতে বেঘোরে মৃত্যু হয় বৃদ্ধের। ঘটনায় উত্তেজনা তৈরি হয় এলাকায়। হাতির উৎপাত লাগাতার বেড়ে চললেও, বনকর্মীরা সংখ্যায় কম, তাঁদের প্রয়োজনে পাওয়াও যায় না বলে অভিযোগ জানান স্থানীয়রা। পর পর এমন ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মনে। আলিপুরদুয়ারের মাদারিহাট থানার অন্তর্গত মেঘনাদ সাহা নগর এলাকার ঘটনা। গত বুধবার ভোরে সেখানে এক ব্যক্তিকে আছাড় মারে দলছুট হয়ে পড়া হাতি। স্থানীয়রা জানান, ভোর ৫টা নাগাদ ঘটনাটি ঘটে। মাদারিহাট-টোটোপারা রাস্তার উপর দিয়ে যাওয়ার সময় স্থানীয় বাসিন্দা, ৬৬ বছর বয়সি শ্যামদাস শর্মাকে আছাড় মারে হাতিটি।
স্থানীয় সূত্রে জানা যায়, মাদারিহাট গ্রাম পঞ্চায়েতের অস্থায়ী কর্মী শ্যামদাস। ঘটনার দিন ভোরে গ্রাম পঞ্চায়েতের আলো নেভানোর জন্য বাড়ি থেকে বেরোন তিনি। হেঁটেই পঞ্চায়েত দফতরের দিকে যাচ্ছিলেন তিনি। সেই সময় হঠাৎই জলদাপাড়া জঙ্গল থেকে বেরিয়ে আসা, দলছুট একটি হাতির সামনে পড়ে যান। তাতে মুহূর্তের মধ্যে শ্যামদাসকে শুঁড়ে পেঁচিয়ে তুলে নেয় হাতিটি। তার পর সজোরে আছাড় মারে। ঘটনাস্থলেই ওই ব্যক্তির মৃত্যু হয়। 

আরও পড়ুন:শোভাবাজারের পাথুরিয়াঘাটায় গঙ্গায় তলিয়ে গিয়ে মৃত্যু হল এক ব্যক্তির

সেরা শিরোনাম

Indranil Sen Arrested: জালে ইন্দ্রনীল, নজরে এবার প্রাক্তন মন্ত্রীর মোবাইল ফোন, কার সঙ্গে টাকার লেনদেন হয়েছিল? পুলিশ জানাল...
জালে ইন্দ্রনীল, নজরে এবার প্রাক্তন মন্ত্রীর মোবাইল ফোন, কার সঙ্গে টাকার লেনদেন হয়েছিল? পুলিশ জানাল...
West Bengal News Live : পুলিশের চোখের সামনেই বিজেপির গুন্ডাদের হামলা, সঙ্গে আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক অভিষেক
পুলিশের চোখের সামনেই বিজেপির গুন্ডাদের হামলা, সঙ্গে আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক অভিষেক
Abhishek Banerjee : জন্মদিনেই অভিষেকের বাড়ির সামনে রাতভর সংঘর্ষ, আহত ৭ , প্রাণে মারার চেষ্টার অভিযোগ তুললেন সাংসদ
জন্মদিনেই অভিষেকের বাড়ির সামনে রাতভর সংঘর্ষ, আহত ৭ , প্রাণে মারার চেষ্টার অভিযোগ তুললেন সাংসদ
Dilip Ghosh : 'জন্মদিন রাস্তায় কেন ... এত বড় নেতা', অভিষেকের অভিযোগে পাল্টা দিলীপ
'জন্মদিন রাস্তায় কেন ... এত বড় নেতা', অভিষেকের অভিযোগে পাল্টা দিলীপ

ভিডিও

Hangla Bhog Compitition 2026 | বেছে নেওয়া হল হ্য়াংলা পুজোর সেরা ভোগ ২০২৬-এর বিজয়ীদের |
Dhanteras 2026 | ধনতেরসে সেনকো গোল্ড অ্য়ান্ড ডায়মন্ডস এবং বি সরকার জহুরি-তে দেখা গেল চোখে পড়ার মতো ভিড়
Malda News: মালদা জেলার ২টি নার্সিংহোমকে জরিমানা, ৪টি নার্সিংহোমকে নোটিস
Abhishek Banerjee: তৃণমূলের পার্টি অফিসে টাকা উদ্ধারকাণ্ডে অভিষেকের নিশানায় পুলিশ | TMC | ABP Ananda
Abhishek Banerjee:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Virat Kohli: ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Post Office Vs SBI RD : পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Jeetu-Srijla: জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
Embed widget