এক্সপ্লোর

Higher Secondary Exam: উচ্চমাধ্য়মিকে প্রশ্নপত্রে সিরিয়াল নম্বর! প্রশ্ন ফাঁস রুখতে নয়া পদক্ষেপ

HS 2024:সংসদ সূত্রে খবর, কেউ যদি প্রশ্নপত্রের ছবি তুলে বাইরে পাঠানোর চেষ্টা করেন, তাহলে ওই সিরিয়াল নম্বর দেখে নির্দিষ্ট পরীক্ষার্থীকে চিহ্নিত করতে এই নিয়ম চালু করা হচ্ছে।

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: মাধ্যমিক থেকে নেওয়া হয়েছে শিক্ষা। এবার উচ্চমাধ্যমিকের (Higher Secondary 2024) প্রতিটি প্রশ্নপত্রেও থাকবে ইউনিক সিরিয়াল (Unique Serial Number) নম্বর। প্রশ্নপত্রের ডানদিকে উপরে থাকবে সেটি। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে বিজ্ঞপ্তি দিয়ে এই নতুন নিয়মের কথা জানানো হয়েছে।  সেখানে বলা হয়েছে, প্রত্যেক পরীক্ষার্থীকে প্রশ্নপত্র দেখে উত্তরপত্রেও ওই সিরিয়াল নম্বর লিখতে হবে। সেটা যাতে ছাত্র-ছাত্রীরা করেন, তা নিশ্চিত করতে হবে পরীক্ষাকেন্দ্রে দায়িত্বে থাকা পর্যবেক্ষকদের। সংসদ সূত্রে খবর, কেউ যদি প্রশ্নপত্রের ছবি তুলে বাইরে পাঠানোর চেষ্টা করেন, তাহলে ওই সিরিয়াল নম্বর দেখে নির্দিষ্ট পরীক্ষার্থীকে চিহ্নিত করতে এই নিয়ম চালু করা হচ্ছে। 

রবিবারেই একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের তরফে একটি বিজ্ঞপ্তি বের করা হয়েছে। সেখানেই এমনটা জানানো হয়েছে। এবারের উচ্চমাধ্যমিকের প্রশ্নপত্রে যে সিরিয়াল নম্বর থাকবে তা পরীক্ষার্থীদের জানিয়ে দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে সেন্টার-ইন-চার্জ, সেন্টার সেক্রেটারি, ভেন্যু সুপারভাইজার এবং ইনভিজিলেটরদের।   

এর আগে এমনই ব্যবস্থা করা করা হয়েছে এই বছরের মাধ্যমিক পরীক্ষাতেও। মাধ্যমিক (Madhyamik Exam Rules) পরীক্ষা শুরুর আগে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE)। সেই বিজ্ঞপ্তিতে পরীক্ষাকেন্দ্রের (Exam Centre) ইনভিজিলেটরদের একটি নির্দেশ দেওয়া হয়েছিল, বলা হয়েছিল তাঁরা যেন প্রশ্নপত্র বিলি করার আগে পরীক্ষার্থীদের একটি বিষয় স্পষ্ট করে বুঝিয়ে বলেন। কী বোঝানোর কথা বলা হয়েছিল? প্রশ্নপত্রের প্রতিটি পাতায় প্রশ্নপত্রের ক্রমিক নম্বরের কোড লুকনো রয়েছে। কেউ পাতার ছবি তুললে সেই ছবি দেখে বোঝা যাবে কে ছবিটি তুলেছে। তা জানা গেলে ওই পরীক্ষার্থীর পরীক্ষা সেই বছরের জন্য পুরোপুরি বাতিল হয়ে যাবে- এমনটাই পরীক্ষার্থীদের বুঝিয়ে বলার জন্য পরীক্ষা হলের গার্ডদের বলা হয়েছে। পরপর কয়েক বছর ধরে বারবার মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্রের ছবি বাইরে এসেছে। বারবার প্রশ্নপত্র ফাঁস হওয়ার অভিযোগ উঠেছে। সেটি আটকাতেই এমন পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।

এতে কাজও হয়েছিল। মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনেই কড়া পদক্ষেপ করেছিল মধ্যশিক্ষা পর্ষদ। প্রশ্নপত্রের ছবি তোলায় বাতিল করা হয়েছিল দুই মাধ্যমিক পরীক্ষার্থীর পরীক্ষা। প্রশ্নপত্রে লুকনো কোড দেখে খুঁজে বের করা গিয়েছিল পরীক্ষার্থীদের।

আরও পড়ুন: কুণালের মুখে 'চড়াম চড়াম'! 'কুৎসা'র জবাব দেওয়ার হুঁশিয়ারি

সেরা শিরোনাম

West Bengal News LIVE: তোলা চাওয়ার অভিযোগে বিজেপি কর্মীকে তাড়া করে মারধর স্থানীয়দের, শোরগোল কদম্বগাছিতে
তোলা চাওয়ার অভিযোগে বিজেপি কর্মীকে তাড়া করে মারধর স্থানীয়দের, শোরগোল কদম্বগাছিতে
TMC News: জোড়াফুল প্রতীক, দলের নাম কার? ২ ট্রাক ভর্তি নথি জমা দিল মমতা-তৃণমূল, কতজন বিধায়ক ও সাংসদের সমর্থন মিলল?
জোড়াফুল প্রতীক, দলের নাম কার? ২ ট্রাক ভর্তি নথি জমা দিল মমতা-তৃণমূল, কতজন বিধায়ক ও সাংসদের সমর্থন মিলল?
West Bengal Live Blog: ভবানীপুর থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সাড়ে ৩ ঘণ্টা জিজ্ঞাসাবাদ
ভবানীপুর থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সাড়ে ৩ ঘণ্টা জিজ্ঞাসাবাদ
BJP News: নিকাশি নালার জন্য ৮% তোলা চাওয়ার অভিযোগ, বিজেপি কর্মীকে তাড়া করলেন স্থানীয়রা, বেধড়ক মারধর
নিকাশি নালার জন্য ৮% তোলা চাওয়ার অভিযোগ, বিজেপি কর্মীকে তাড়া করলেন স্থানীয়রা, বেধড়ক মারধর

ভিডিও

Panihati News: পানিহাটিতে ব্যবসায়ীর ওপর 'হামলা', প্রতিবাদ করতে গিয়ে প্রাণ গেল BJP কর্মীর! | ABP
CM Suvendu Adhikari: মাথায় গেরুয়া কাপড় পরে গুরুদ্বারে শুভেন্দু অধিকারী | ABP Ananda
Mala Roy News: টালিগঞ্জে বিক্ষোভের মুখে মালা রায়, কী ঘটল? | ABP Ananda
Bangladesh: 'হাসিনার প্রত্যাবর্তন নিশ্চিত করতে আইনি প্রক্রিয়া সম্পন্ন',জানালেন বাংলাদেশের আইনমন্ত্রী
Baranagar News: কথা না শোনায় বরানগরে তরুণীকে খুন, সাবলীল স্বীকারোক্তি ধরমবীরের | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
1 Crore Fund: মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
Gold Recovery: সরকারি অফিসারের বাড়ি থেকে উদ্ধার ২.৫ কেজি সোনা, ১.৬ কেজি রুপো ও ২৬ লক্ষ টাকার বেশি ক্যাশ!
সরকারি অফিসারের বাড়ি থেকে উদ্ধার ২.৫ কেজি সোনা, ১.৬ কেজি রুপো ও ২৬ লক্ষ টাকার বেশি ক্যাশ!
Bengal Cricket: জেলবন্দি প্রাক্তন বিধায়কের নাম সরাল সিএবি, বাংলার ক্রিকেট প্রশাসনে স্বচ্ছতার ডাক সৌরভের
জেলবন্দি প্রাক্তন বিধায়কের নাম সরাল সিএবি, বাংলার ক্রিকেট প্রশাসনে স্বচ্ছতার ডাক সৌরভের
Big Boss Bangla: বিগ বসের ঘরে সফর শেষ হচ্ছে সোনামণি সাহার? ইঙ্গিতপূর্ণ পোস্টে বাড়ল জল্পনা
বিগ বসের ঘরে সফর শেষ হচ্ছে সোনামণি সাহার? ইঙ্গিতপূর্ণ পোস্টে বাড়ল জল্পনা
Big Boss Bangla: 'তোমার বোঝার ক্ষমতা চলে গিয়েছে?' বিগ বসের ঘরে সৌরভের কড়া ভর্ৎসনার মুখে জিতু
'তোমার বোঝার ক্ষমতা চলে গিয়েছে?' বিগ বসের ঘরে সৌরভের কড়া ভর্ৎসনার মুখে জিতু
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Embed widget