এক্সপ্লোর

Hooghly : মিলছে না পানীয় জল, বালতি নিয়ে পঞ্চায়েত অফিসের গেট আটকে বিক্ষোভ হুগলির ধনেখালিতে

BJP-TMC : ২০১৮-র পঞ্চায়েত ভোটে ধনেখালির বেলমুড়ি গ্রাম পঞ্চায়েতের ২০টি আসনেই জিতেছিল তৃণমূল। লোকসভা ও বিধানসভা ভোটে ফলাফলের নিরীখে এই ২০টির মধ্যে ৬টি আসনে লিড ছিল বিজেপির।

সোমনাথ মিত্র, হুগলি : হুগলির (Hooghly) ধনেখালিতে (Dhanekhali) নলকূপ সারানোর দাবিতে বিজেপির (BJP) নেতৃত্বে পঞ্চায়েত অফিসের সামনে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। তৃণমূল (TMC) প্রধানকে বারবার জানিয়েও কাজ হয়নি বলে অভিযোগ। বিক্ষোভের মুখে পড়ে দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন প্রধান। 

বালতি নিয়ে বিক্ষোভ

মিলছে না পানীয় জল, এই অভিযোগে বালতি নিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের। পঞ্চায়েত অফিসের গেট আটকে বিক্ষোভে সামিল মহিলারাও। হুগলির ধনেখালির তৃণমূল পরিচালিত বেলমুড়ি গ্রাম পঞ্চায়েতের সামনে চলল গ্রামবাসীদের বিক্ষোভ।

গ্রামবাসীদের অভিযোগ, মাস ছয়েক ধরে খারাপ হয়ে পড়ে আছে গ্রামের একমাত্র নলকূপটি। পঞ্চায়েতে বার বার জানিয়েও সুরাহা হয়নি বলে অভিযোগ। বেলমুড়ির বাসিন্দারা বলছেন, একটা কল ৬ মাস ধরে খারাপ। প্রধান কোনও আশ্বাস দেয়নি। প্রধান কলের নম্বর জানে না। বলছে সারানো হয়ে গেছে, অথচ মিস্ত্রি না সারিয়ে চলে এসেছে।

রাজনৈতিক তরজা

বৃহস্পতিবার বিজেপির নেতৃত্বে পঞ্চায়েত অফিসে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। প্রধানকে ঘিরেও চলে বিক্ষোভ। ধনেখালির বেলমুড়ির বিজেপি মণ্ডল সভাপতি অমর মুর্মু বলেছেন, 'প্রধানের কাছে কোনও তথ্য নেই, গ্রামবাসীরা ৬ মাস আগে দরখাস্ত করেছে কাজ হয়নি।' পাল্টা ধনেখালির বেলমুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান নিতাই দাস বলেছেন, 'অলরেডি টিউবওয়েল তৈরি করতে দিয়ে দিয়েছি। অর্ডার দিয়ে দিয়েছি'। বেলমুড়ির তৃণমূল অঞ্চল সভাপতি সুব্রত বন্দ্যোপাধ্যায় বলেছেন, 'বিজেপি গ্রামবাসীদের নিয়ে রাজনীতি করছে'।

২০১৮-র পঞ্চায়েত ভোটে ধনেখালির বেলমুড়ি গ্রাম পঞ্চায়েতের ২০টি আসনেই জিতেছিল তৃণমূল। লোকসভা ও বিধানসভা ভোটে ফলাফলের নিরীখে এই ২০টির মধ্যে ৬টি আসনে লিড ছিল বিজেপির। এবার পঞ্চায়েত ভোটের আগে পানীয় জলের ইস্যুকে হাতিয়ার করে ফের লড়াইয়ের ময়দানে ঝাঁপাতে চায় গেরুয়া শিবির। 

প্রসঙ্গত, গত মাসে জোড়াবাগান (Jorabagan News) এলাকায় পুরসভার পানীয় জল সরবরাহ ৩ দিন ধরে বন্ধ ছিল। চূড়ান্ত সমস্যায় পড়েন বিডন স্ট্রিট, কোম্পানি বাগান, নিমতলা স্ট্রিট এলাকার বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ, তিনদিন ধরে গঙ্গার জল সরবরাহ বন্ধ। দেখা দিয়েছিল জলসঙ্কট (Water Supply)। জল সঙ্কট নিয়ে শনিবার প্রতিবাদে বিডন স্ট্রিট ও রবীন্দ্র সরণি ও নিমতলা স্ট্রিটের সংযোগস্থলে পথ অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা (Kolkata News)।

আরও পড়ুন- চাকরি চাওয়ায় কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে, ভাইরাল অডিও ঘিরে শোরগোল

সেরা শিরোনাম

Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
Annapurna Yojana: অন্নপূর্ণা ভাণ্ডারে বড় আপডেট: Status Check-এর সঙ্গে Claim ও Objection-এর সুবিধা, কীভাবে করবেন?
অন্নপূর্ণা ভাণ্ডারে বড় আপডেট: Status Check-এর সঙ্গে Claim ও Objection-এর সুবিধা, কীভাবে করবেন?
Annapurna Yojana : এবার 'অন্নপূর্ণা যোজনা বাহিনী', গুরুত্বপূর্ণ ঘোষণা মুখ্যমন্ত্রীর...
এবার 'অন্নপূর্ণা যোজনা বাহিনী', গুরুত্বপূর্ণ ঘোষণা মুখ্যমন্ত্রীর...

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget