এক্সপ্লোর

Rachana In Singur: জগদ্ধাত্রী পুজোর শোভাযাত্রায় ত্রিশূল হাতে রচনা

Rachana Banerjee: সিঙ্গুরে জগদ্ধাত্রী পুজোর শোভাযাত্রায় ত্রিশূল হাতে হাঁটলেন হুগলির তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। পাণ্ডুয়ার পর সিঙ্গুরে জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন করতে যান তিনি।

সোমনাথ মিত্র, সিঙ্গুর: সিঙ্গুরে জগদ্ধাত্রী পুজোর (Jagadhatri Puja) শোভাযাত্রায় ত্রিশূল হাতে হাঁটলেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় (Hooghly MP Rachana Banerjee)। জগদ্ধাত্রী পুজো উপলক্ষে মঙ্গলবার প্রথমে পাণ্ডুয়ায় তৃণমূল কংগ্রেস নেতা সঞ্জয় ঘোষের উদ্যোগে আয়োজিত পুজোর উদ্বোধনে যান রচনা বন্দ্যোপাধ্যায়। সেখানে গিয়ে তিনি তাঁর ছেলে যাতে আগামী বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ভালো ভাবে পাশ করেন তার জন্য মা জগদ্ধাত্রীর কাছে প্রার্থনা করেন। পাণ্ডুয়ার পর সিঙ্গুরে জগদ্ধাত্রী পুজো দেখতে যান তিনি।

সেখানে গিয়ে সিঙ্গুরের রতনপুর উদয় সংঘ ক্লাবের জগদ্ধাত্রী পুজোর ৫০ তম বর্ষ উপলক্ষে আয়োজিত শোভাযাত্রায় যোগ দেন। এই শোভাযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার সদস্য বেচারাম মান্না ও তাঁর স্ত্রী করবী মান্নার সঙ্গে পা মেলাতে দেখা যায় তাঁকে। সবুজ পতাকা নাড়িয়ে শোভাযাত্রার সূচনা করেন হুগলির তৃণমূল কংগ্রেস সাংসদ। তারপর শোভাযাত্রায় ত্রিশূল হাতে হাঁটতে দেখা যায় রচনা বন্দ্যোপাধ্যায়কে।

এপ্রসঙ্গে প্রশ্ন করা হলে হুগলির তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় বলেন, "সবাই অনেক কিছু নিয়ে হাঁটছেন, আমাকে বলল ত্রিশূল ধরতে আমি ত্রিশূল ধরে হাঁটলাম। তাছাড়া জগদ্ধাত্র পুজোয় আগে কোনও দিন আসা হয়নি। এবারে এসে খুব ভালো লাগছে। সবকিছুর মাঝে সিঙ্গুর একা আলাদা অনুভূতির জায়গা। সারা পশ্চিমবঙ্গের মানুষ সিঙ্গুরকে ভালোবাসে। তাই সিঙ্গুরে এসে সবার সঙ্গে একসঙ্গে থাকতে খুব ভালো লাগল।"

রচনা বন্দ্যোপাধ্যায়ের সাংসদ এলাকা বলাগড়ে ডায়ারিয়ার প্রকোপ দেখা দিয়েছে। ইতিমধ্যেই এর জেরে মৃত্যু হয়েছে দৃজনের। এপ্রসঙ্গে প্রশ্ন করা হলে রচনা বন্দ্যোপাধ্যায় বলেন, "যাঁরা মারা গেছেন তাঁদের জন্য অবশ্যই আমরা দুঃখিত। তবে স্বাস্থ্য দফতরের লোক নেমেছে। আশা করি এই রোগ থেকে মুক্তি পাবে মানুষ। আর সুস্থ হয়ে সবাই বাড়ি ফিরে আসবে।"

প্রসঙ্গত উল্লেখ্য, হুগলি জেলার বলাগড় বিধানসভা এলাকায় ডায়ারিয়ার প্রকোপ বৃদ্ধির ঘটনায় উদ্বিগ্ন প্রশাসন। ইতিমধ্যেই বাড়ি বাড়ি গিয়ে খোঁজ খবর নিচ্ছেন স্বাস্থ্য দফতরের কর্মীরা। যে এলাকাগুলিতে ডায়ারিয়ার প্রকোপ বৃদ্ধি পেয়েছে সেখানকার মানুষকে সাবধানে থাকার পরামর্শ দেওয়ার পাশাপাশি জল ফুটিয়ে খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: ISKCON Ratha Yatra : অকাল রথযাত্রার উদ্যোগ ISKCON-এর, প্রচণ্ড ক্ষুব্ধ পুরীর রাজা; আইনি পথে হাঁটার হুঁশিয়ারি

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Update: সোনা-টাকা উদ্ধারের পর বেপাত্তা টুলু, জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
সোনা-টাকা উদ্ধারের পর বেপাত্তা টুলু, জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
Suvendu Adhikari on Money Recovery: '১ জেলা থেকে ১৫ হাজার কোটি...', তৃণমূল আমলে বীরভূম কত দুর্নীতি হয়েছে, হিসাব দিলেন মুখ্যমন্ত্রী
'১ জেলা থেকে ১৫ হাজার কোটি...', তৃণমূল আমলে বীরভূম কত দুর্নীতি হয়েছে, হিসাব দিলেন মুখ্যমন্ত্রী
Satabdi Roy: প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ, 'বিজেপিতে যোগ দেওয়ার অফার আসলে...' প্রশ্ন শুনে কী করলেন শতাব্দী রায়?
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ, 'বিজেপিতে যোগ দেওয়ার অফার আসলে...' প্রশ্ন শুনে কী করলেন শতাব্দী রায়?
অডি, BMW-সহ ২৪২টি গাড়ি! আর কী কী সম্পত্তির মালিক মহম্মদ নাজিবুদ্দিন ওরফে টুলু মণ্ডল
অডি, BMW-সহ ২৪২টি গাড়ি! আর কী কী সম্পত্তির মালিক মহম্মদ নাজিবুদ্দিন ওরফে টুলু মণ্ডল

ভিডিও

Abhishek Banerjee | ওষুধ থেকে USG, সেবাশ্রয় ঘিরে একের পর এক অভিযোগ! | ABP ANANDA LIVE
School Uniform News | 'পড়ুয়াদের ইউনিফর্মের রং নির্বাচনে সম্পূর্ণ স্বাধীনতা স্কুল কর্তৃপক্ষের', জানালেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন
Jalpaiguri News | জলপাইগুড়িতে ডিম-বিক্ষোভের মুখে পুর চেয়ারম্যান
Rahul Gandhi on Paper Leak Bill | 'সিস্টেমের পরিবর্তন না হলে, প্রশ্নফাঁস বন্ধ হবে না'
India vs Brazil | ফিফা ফ্রেন্ডলি খেলতে প্রথমবার ভারতে আসছে ব্রাজিলের সিনিয়র টিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার টাকা এখনও পাননি? সমাধানে নয়া উদ্যোগ 'বিজেপির মহিলা মোর্চা'র, কী করবেন, জানালেন অগ্নিমিত্রা
অন্নপূর্ণা যোজনার টাকা এখনও পাননি? সমাধানে নয়া উদ্যোগ 'বিজেপির মহিলা মোর্চা'র, কী করবেন, জানালেন অগ্নিমিত্রা
ITR Filing 2026 : ১০০০, ৫০০০ না তারও বেশি জরিমানা দিতে হবে ? আজ আয়কর রিটার্ন ফাইলের লাস্ট ডেট, না করলেই সমস্যা বাড়বে
১০০০, ৫০০০ না তারও বেশি জরিমানা দিতে হবে ? আজ আয়কর রিটার্ন ফাইলের লাস্ট ডেট, না করলেই সমস্যা বাড়বে
ITR Filing 2026: ট্যাক্স ফ্রি ইনকাম হলেও ITR ফাইল করতেই হবে, এই ৯ বিষয়ে আপনি জানেন তো ?
ট্যাক্স ফ্রি ইনকাম হলেও ITR ফাইল করতেই হবে, এই ৯ বিষয়ে আপনি জানেন তো ?
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Suvendu Adhikari : কাশ্মীরের জঙ্গিদের টার্গেট তিনি ? হুমকি পেয়েছিলেন আরেক মন্ত্রীও? কী জানালেন শুভেন্দু অধিকারী?
কাশ্মীরের জঙ্গিদের টার্গেট তিনি ? হুমকি পেয়েছিলেন আরেক মন্ত্রীও? কী জানালেন শুভেন্দু অধিকারী?
Embed widget