এক্সপ্লোর

Hooghly: প্রান্তিক এলাকায় চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়াই লক্ষ্য, পোলবায় শুরু 'দুয়ারে চিকিৎসক'

প্রান্তিক মানুষের কাছে চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে স্বাস্থ্য দফতরের উদ্যোগে নতুন কর্মসূচি নেওয়া হয়েছে।

সৌরভ বন্দ্যোপাধ্যায়, পোলবা: দুয়ারে সরকারের পর এবার পোলবায় শুরু হল দুয়ারে চিকিৎসক। আজ থেকে পোলবায় শুরু হল শিবির। মূলত হার্ট, ব্রেন সহ যে সমস্ত চিকিৎসা পরিষেবা সহজে গ্রামীণ ও জেলা হাসপাতাল গুলিতে মেলে না সেই সমস্ত পরিষেবা পাওয়া যাবে শিবিরে। এদিন গ্রামবাসীরা স্বাস্থ্য পরীক্ষা করান। এই শিবিরের উদ্বোধন করেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। আসেন সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত। দুজনেই স্বাস্থ্য পরীক্ষা করান।

শুরু হল দুয়ারে চিকিৎসক: প্রান্তিক মানুষের কাছে চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে স্বাস্থ্য দফতরের উদ্যোগে নতুন কর্মসূচি নেওয়া হয়েছে। রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষের কাছে সরকারি পরিষেবা পৌঁছে দিতে ‘দুয়ারে সরকার’ প্রকল্প চলছে। এবার রাজ্যের প্রত্যন্ত গ্রামে চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে শুরু হল ‘দুয়ারে পিজি হাসপাতালের ডাক্তার’। পর্যাপ্ত পরিকাঠামোর অভাব থাকায় অনেক সময় গ্রামীণ হাসপাতালগুলি থেকে রেফার করার অভিযোগ ওঠে। কখনও আবার চিকিৎসকের অভাবে সঠিক পরিষেবা না মেলার অভিযোগ ওঠে। চিকিৎসা ক্ষেত্রে বাংলার উৎকর্ষ কেন্দ্রগুলির অন্যতম এসএসকেএম হাসপাতাল। সেখানকার পরিষেবাই এবার প্রান্তিক এলাকায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করল স্বাস্থ্য দফতর। 

কলকাতার SSKM হাসপাতালে প্রতিষ্ঠা দিবসে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, “গ্রামের মানুষ পিজি হাসপাতালে গিয়ে চিকিৎসা করাতে পারেন না। আমি চাই এই হাসপাতালের ডাক্তাররা গ্রামে গিয়ে সাধারণ মানুষকে চিকিৎসা পরিষেবা দিক। পিজি হাসপাতালের সঙ্গে যুক্ত করা হয় মেডিকেল কলেজ হাসপাতালকেও।’’ বিধায়ক অসিত মজুমদার বলেন, মানুষের জন্যই সরকার,  “সেটা দুয়ারে সরকার হোক বা দুয়ারে ডাক্তার। মানুষকে পরিষেবা দেওয়াটাই সরকারের মুখ্য উদ্দেশ্য।’’

‘দুয়ারে পিজি হাসপাতালের ডাক্তার’ কর্মসূচি প্রথম শুরু হয় কেশিয়াড়িতে। ৮ ও ৯ ফেব্রুয়ারি এই কর্মসূচি হয়। তার জন্য কেশিয়াড়ি রবীন্দ্র ভবন ও খাজরা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়কে বেছে নেওয়া হয়। এই দুটি শিবিরে পরিষেবা দেওয়ার জন্য কলকাতার SSKM হাসপাতাল থেকে ২৫ জনের একটি দল উপস্থিত হন । এছাড়া জুনিয়র চিকিৎসক সহ টেকনিশিয়ানরাও ছিলেন। দুটি শিবিরকে ছোটোখাটো হাসপাতালের আদলে প্রস্তুত করা হয়। কেশিয়াড়ি ব্লকের প্রতিটি পঞ্চায়েত এলাকায় বাড়ি বাড়ি গিয়ে আশাকর্মীরা রোগীদের নাম তালিকাভুক্ত করন। তালিকাভুক্ত সকলকে একটি করে স্লিপ দেওয়া হয়। এই স্লিপ নিয়ে ওই ব্যক্তিরা শিবিরে আসেন চিকিৎসা করাতে। রোগ অনুযায়ী বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যান রোগীরা। 

আরও পড়ুন: Job Scam: '২০১৮ থেকে পরিচয়..দুর্নীতি নিয়ে জানতাম না', প্রকাশ্যে অয়ন-ঘনিষ্ঠ শ্বেতা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Supreme Court: ভিড় নিয়ন্ত্রণে ছররা গুলি ব্যবহারে নিষেধাজ্ঞার দাবিতে আজ সুপ্রিম কোর্টে শুনানি
ভিড় নিয়ন্ত্রণে ছররা গুলি ব্যবহারে নিষেধাজ্ঞার দাবিতে আজ সুপ্রিম কোর্টে শুনানি
Abhishek Banerjee PA Sumit Roy: ছেলে কোথায় গেছে ? সাংবাদিকদের সামনে এবার মুখ খুললেন অভিষেক আপ্ত সহায়ক সুমিত রায়ের মা
ছেলে কোথায় গেছে ? সাংবাদিকদের সামনে এবার মুখ খুললেন অভিষেক আপ্ত সহায়ক সুমিত রায়ের মা
News Live: নিয়োগ নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
নিয়োগ নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Mamata Banerjee: জোড়াফুল প্রতীক কার? তৃণমূলের দখল নিয়ে লড়াইয়ের দ্রুত নিষ্পত্তি চেয়ে কমিশনকে চিঠি মমতা বন্দ্যোপাধ্যায়ের
জোড়াফুল প্রতীক কার? তৃণমূলের দখল নিয়ে লড়াইয়ের দ্রুত নিষ্পত্তি চেয়ে কমিশনকে চিঠি মমতা বন্দ্যোপাধ্যায়ের

ভিডিও

Birbhum News: দুটি আলমারিতে থরে থরে সাজানো টাকা, সোনার বাট, সোনার বিস্কুট, কি নেই? এই ধনকুবের কে?
Birbhum News : বীরভূমে টাকার পাহাড়! কোথা থেকে এল এই বিপুল সম্পত্তি? নেপথ্যে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব?
Abhishek Banerjee: কোথায় অভিষেকের PA ? উধাও রহস্যের মধ্যেই আরেক মামলায় নোটিস পুলিশের
Suvendu Adhikari: গুরু পূর্ণিমা উপলক্ষে বেলুড় মঠে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Birhbum News: বীরভূমের মহম্মদ বাজারের পাথর ব্যবসায়ী আত্মীয়ের বাড়িতে মিলল যকের ধন!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Embed widget