এক্সপ্লোর

Hoogly News: সবুজ দ্বীপে বেআইনিভাবে গাছ কেটে পাচারের অভিযোগ

Hoogly: নাম সবুজ দ্বীপ। অথচ তার সবুজই ধ্বংসের মুখে। গঙ্গার ঠিক মাঝে একখণ্ড সবুজ দ্বীপ। বাঙালি পর্যটকদের কাছে পরিচিত নাম। এই দ্বীপেই পর্যটনকে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছেন মুখ্যমন্ত্রী।

সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: সবুজ দ্বীপে বেআইনিভাবে গাছ কেটে পাচারের অভিযোগ! শুরু হল হইচই। অভিযোগ খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন জেলাশাসক। কারা গাছ কাটছে সবাই জানেন! বিস্ফোরক অভিযোগ বলাগড়ের তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারীর। বিষয়টি মুখ্যমন্ত্রীকেও জানাবেন বলে তিনি জানান। এই নিয়ে তৃণমূলকে পাল্টা কটাক্ষ করেছে বিজেপি। 

নাম তার সবুজ দ্বীপ (Sabuj Dwip)। অথচ তার সবুজই ধ্বংসের মুখে। হুগলি জেলার বলাগড়ে। গঙ্গার (Ganges) ঠিক মাঝে একখণ্ড সবুজ দ্বীপ। বাঙালি পর্যটকদের কাছে অতি পরিচিত নাম। এই দ্বীপেই পর্যটনকে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছেন মুখ্যমন্ত্রী। অথচ সেই সবুজ দ্বীপ থেকেই শয়ে শয়ে গাছ কেটে পাচার করে দেওয়ার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার সবুজ দ্বীপে গিয়ে সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখেন বলাগড়ের তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী। হুগলি বলাগড়ের তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারীর কথায়, পর্যটন মন্ত্রী বনমন্ত্রীকে জানিয়েছি, এবার মুখ্যমন্ত্রী আমাদের দিদিকে জানাবো। দিদির স্বপ্নের প্রকল্প সবুজ দ্বীপ, সেই দ্বীপে কি ভাবে সবুজ ধ্বংস হচ্ছে। কারা করছে সবাই জানে কিন্তু এখনো প্রশাসন থেকে ব্যবস্থা নেওয়া হয়নি। আমি চাই চোর ধরা পড়ুক আর সবুজ দ্বীপ সবুজ হয়ে থাকুক। 

কয়েক বছর আগে সবুজ দ্বীপকে ঢেলে সাজানোর কাজ শুরু হয়। করোনার কারণে মাঝের ২ বছর কাজ বন্ধ ছিল। সম্প্রতি যখন সবার টনক নড়ে, ততদিনে সবুজ দ্বীপের অনেক গাছ কেটে সাফ করে দেওয়া হয়েছে কিন্তু, কারা সবুজ দ্বীপের সবুজ ধ্বংস করছে? কাদের দিকে আঙুল তুললেন তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী? 

এ ব্যাপারে তিনি সরাসরি কিছু না বললেও, বিষয়টি নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। তৃণমূল পরিচালিত বলাগড় পঞ্চায়েত সমিতি সূত্রে জানা গেছে, পরপর ঝড়ে সবুজ দ্বীপে ক্ষয়ক্ষতি হয়েছিল। তাই ভেঙে পড়া গাছ কেটে ফেলার জন্য টেন্ডার ডাকা হয়। অভিযোগ সেই সুযোগেই একশ্রেণির অসাধু কারবারিরা শতাধিক গাছ কেটে ফেলেছে!

বলাগড় পঞ্চায়েত সমিতির সভাপতি ও তৃণমূল নেত্রী পায়েল পালের দাবি, গাছ কাটার জন্য নিলাম হয়েছে বলে জানা ছিল না। অনেক পরে জেনেছি। নির্বিচারে গাছ কাটা চলছে। BDO অভিযোগ দায়ের করেছেন। পুলিশও তদন্ত করছে। হুগলির জেলাশাসক দীপপ্রিয়া জানিয়েছেন, গাছ চুরির ঘটনায় অভিযোগ দায়ের হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

সেরা শিরোনাম

News Live Updates: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
West Bengal News Live: কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget