এক্সপ্লোর

Hooghly News: হিন্দমোটরে রেলওয়ে কোচ ফ্য়াক্টরির উদ্বোধনে মুখ্যমন্ত্রী, নজর নিরাপত্তায়

Coach Factory In Hooghly: অবশেষে জল্পনার অবসান। আগামী ২৭ জুলাই হিন্দমোটরের ওয়াগন ফ্যাক্টরির মধ্যে রেলওয়ে কোচ ফ্য়াক্টরির উদ্বোধন হতে চলেছে। পরিকল্পনা ঠিকঠাক চললে উদ্বোধন করবেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: অবশেষে জল্পনার অবসান। আগামী ২৭ জুলাই হিন্দমোটরের (hindmotor) ওয়াগন (wagon) ফ্যাক্টরির (factory) মধ্যে রেলওয়ে কোচ ফ্য়াক্টরির উদ্বোধন হতে চলেছে। পরিকল্পনা ঠিকঠাক চললে উদ্বোধন (inauguration) করবেন স্বয়ং মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee)। সরেজমিন তারই প্রস্তুতি খতিয়ে দেখতে এলেন চন্দননগরের সিপি এবং জেলা প্রশাসনের পদস্থ কর্তারা।

প্রকল্পের খুঁটিনাটি

ওই কোচ ফ্যাক্টরির উদ্বোধন হলে ভারতীয় ব্রডগেজ রেলের কোচ ও মেট্রো রেল কোচ তৈরি হবে হিন্দমোটরেই। সূত্রের খবর, ওই দিনই ভার্চুয়ালি পলতায় হেলিকপ্টার নির্মাণ কারখানাও উদ্বোধন করবেন তিনি। উত্তরপাড়া পুরসভার পুরপ্রধান দিলীপ যাদব বলেন,'মাননীয়া মুখ্যমন্ত্রী যে আসছেন সেটা খুবই গর্বের বিষয়। একই সঙ্গে শিল্পের উন্নতিও বড় পাওনা।'

নিরাপত্তা ব্যবস্থা

২৭ জুলাইয়ের অনুষ্ঠান উপলক্ষ্যে এখন থেকে এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দিকে নজর দিচ্ছে স্থানীয় প্রশাসন। সুরক্ষায় যাতে এতটুকু ফাঁক না থাকে সে জন্য আগাম প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। শুক্রবার সেই তোড়জোড় খতিয়ে দেখতে আসেন চন্দননগরের সিপি-সহ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা। টিটাগর ওয়াগন ফ্যাক্টরি সভাকক্ষেও পুলিশ এবং প্রশাসনের মধ্যে আলোচনা হয়। সূত্রের খবর কোন পথে মুখ্যমন্ত্রীর কনভয় আসবে, কী ভাবে সুরক্ষা বলয় তৈরি হবে সেই নিয়েই আলোচনা হয়েছে ওই বৈঠকে। মমতা বন্দ্যোপাধ্য়ায়ের নিরাপত্তা এই মুহূর্তে পুলিশ প্রশাসনের অন্যতম চিন্তার কারণ।   

মুখ্যমন্ত্রীর বাসভবনে অনুপ্রবেশকারী

গত ২ জুলাই মুখ্যমন্ত্রীর ভবানীপুরের বাড়ির পাঁচিল টপকে ভিতরে ঢুকে পড়ে শোরগোল ফেলে দিয়েছিলেন হাসনাবাদের হাফিজুল মোল্লা।  অভিযোগ, সকলের অগোচরে রাতভর বাড়ির ভিতরে ঘাপটি মেরেও বসেছিলেন। জেড প্লাস নিরাপত্তার ঘেরাটোপ এড়িয়ে কী ভাবে এমন করলেন তিনি, তা নিয়ে চাঞ্চল্য পড়ে যায় গোটা রাজ্যে। সেই ঘটনার পর থেকে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে আরও আঁটোসাঁটো ব্যবস্থা নিতে চায় প্রশাসন। 

আরও পড়ুন:দুপুরের পর থেকে বিক্ষিপ্ত বৃষ্টি, সঙ্গে বজ্র-বিদ্যুতের গর্জন, গরমে ভোগান্তি অব্যাহত মুর্শিদাবাদে

সেরা শিরোনাম

News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
West Bengal News Live: কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
West Bengal News Live: প্রচারের শেষবেলায় নন্দীগ্রামে পদযাত্রা মুখ্যমন্ত্রীর, বিজেপি প্রার্থীর সমর্থনে দু'বেলা রোড শো
প্রচারের শেষবেলায় নন্দীগ্রামে পদযাত্রা মুখ্যমন্ত্রীর, বিজেপি প্রার্থীর সমর্থনে দু'বেলা রোড শো

ভিডিও

Durga Puja 2026 : ৭৭ বছরে বেহালা ইয়ং মেনস্, কৃষ্টিভাবনায় সেরার শারদ আনন্দ সম্মান পেল এই পুজো
Barisha Sarbojonin Durga Puja | কীভাবে সেজে উঠছে, বড়িষা সর্বজনীনের পুজো, দেখে নেব | ABP ANANDA LIVE
Adi Ballygunge Durga puja | আদি বালিগঞ্জ সর্বজনীন এবারে ৭৭-এ পা দিল | ABP ANANDA LIVE
Hatibagan Nabin Pally | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল হাতিবাগান নবীন পল্লি | Durga Puja 2026
Ekdalia Evergreen Club | এবিপি আনন্দর সেরা পাড়ার পুজো হিসেবে সম্মানিত একডালিয়া এভারগ্রিন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget