এক্সপ্লোর

WB Corona : রাজ্যে আরও ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ, জুলাইয়ের পর ফের হাজারের দোরগোড়ায় দৈনিক আক্রান্ত

বিভিন্ন জেলায় কনটেনমেন্ট জোন ফেরানো ও রাত্রিকালীন বিধিনিষেধ পালনে জোর দেওয়ার কথা বলা হয়েছে রাজ্য প্রশাসনের শীর্ষ স্তর থেকে।

কলকাতা : রাজ্যে আকাশে ফের যেন জাঁকিয়ে বসছে করোনার কালো মেঘ। পুজোর পর থেকে ধাপে ধাপে বাড়তে বাড়তে ফের হাজারের দোরগোড়ায় পৌঁছে গেল রাজ্যের দৈনিক করোনা সংক্রমণ। গত জুলাই মাসের পর ফের একবার। রাজ্য স্বাস্থ্য দফতরের শনিবারের প্রকাশিত বুলেটিন জানাচ্ছে, গত একদিনে রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৯৭৪ জন। এই সময়পর্বে মারণ ভাইরাস কেড়ে নিয়েছে ১২ জনের প্রাণ।

গত দুদিন রাজ্যের দৈনিক সংক্রমণ ঘোরাফেরা করেছে আটশোর ঘরে। গতকাল ৮৪৬ জন ও বৃহস্পতিবার নতুন সংক্রমিতের সংখা ছিল ৮৬৭। এই অবস্থায় দাঁড়িয়ে জেলাশাসকদের সঙ্গে ফের জরুরিভিত্তিতে বৈঠক করে কঠোরহাতে কোভিড বিধিনিষেধ পালনের নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব। ফের রাজ্যের বিভিন্ন জেলায় কনটেনমেন্ট জোন ফেরানো ও রাত্রিকালীন বিধিনিষেধ পালনে জোর দেওয়ার কথা বলা হয়েছে রাজ্য প্রশাসনের শীর্ষ স্তর থেকে।

পুজোর পর থেকে যে ট্রেন্ড দেখা যাচ্ছে, তা বজায় রেখেই এদিনও রাজ্যের জেলাওয়াড়ি বিচারে সংক্রমণের দিক থেকে মাথাব্যথার কারণ কলকাতা। গত ২৪ ঘণ্টায় শুধুমাত্র কলকাতায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২৬৮ জন। একদিনে ৪জনের মৃত্যু হয়েছে। উঃ ২৪ পরগনায় একদিনে আক্রান্ত ১৪৭, ৪জনের মৃত্যু। দক্ষিণ ২৪ পরগনা (৭৯), হুগলি (৮৪), হাওড়া (৭৬) ও নদিয়ার (৫৬) সংক্রমণ গ্রাফও ফের ঊর্ধ্বমুখী।

উল্লেখ্য, একদিকে পুজোর সময় অধিকাংশ মানুষজন কোভিড বিধি সঠিকভাবে মেনে না চলার জেরে আশঙ্কা সত্যি করে পুজোর পর লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ, অন্যদিকে উদ্বেগ বাড়াচ্ছে ডবল ডোজ প্রাপকদের নতুন করে মারণ ভাইরাসে সংমক্রমিত হওয়া। তবে চিকিৎসকমহলকে রীতিমতো আতঙ্কে রাখছে উপসর্গহীনদের সংখ্যাও। পাশাপাশি রাজ্য প্রশাসনের শীর্ষস্তর থেকে জেলাশাসকদের উদ্দেশে বার্তা প্রত্যেক জেলায় কোভিড পরীক্ষা বাড়াতে। পাশাপাশি সেফ হোম, আইসোলেশন সেন্টারগুলিকে প্রস্তত করার।

আরও পড়ুন- কলকাতায় বেলাগাম করোনা, উদ্বেগ বাড়াচ্ছে উপসর্গহীনদের সংখ্যা

আরও পড়ুন- উদ্বেগ বৃদ্ধি করে কলকাতায় একদিনে করোনা আক্রান্ত ২৪২, রাজ্যে বাড়ল দৈনিক মৃত্যু

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
Cancer Drug RK-251: ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
Suvendu Adhikari: বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget