এক্সপ্লোর

Madan Mitra in Public: 'জয় জগন্নাথ, জয় মমতা', অস্ত্রোপচারের পর প্রথমবার জনসমক্ষে মদন মিত্র

Madan Mitra : অস্ত্রোপচারের পর এই প্রথমবার জনসমক্ষে দেখা গেল মদন মিত্রকে। এদিন মাহেশের জগন্নাথ মন্দিরে গিয়েছিলেন তৃণমূল নেতা।

সৌরভ ব্যানার্জি , হুগলি: অস্ত্রোপচারের পর এই প্রথমবার জনসমক্ষে দেখা গেল মদন মিত্রকে (Madan Mitra)। এদিন মাহেশের জগন্নাথ মন্দিরে (Jagannath Mandir) গিয়েছিলেন তৃণমূল (TMC) নেতা। সেখানে মদন মিত্রের গলায় শোনা যায়, ''জয় জগন্নাথ, জয় মমতা (Mamata Banerjee)।''

মন্দির চত্বরে প্রথম থেকেই কথা বলতে অসুবিধা হচ্ছিল মদন মিত্রের (Madan Mitra)। একেবারে ক্ষিন সুরে কথা বলছিলেন তিনি। অস্ত্রোপচারের পর মুখে লিউকোপ্লাস্ট লাগিয়ে হাসপাতাল ছেড়েছিলেন। এদিন মুখে তা না থাকলেও বেশিরভাগ সময়ে অঙ্গিভঙ্গি করে হাত নেড়েই আলাপ-চারিতা সারেন সবার সঙ্গে। যদিও মন্দির ছাড়ার আগে তৃণমূলের (TMC) প্রভাবশালী নেতার মুখে ছিল রাজনৈতিক বুলি। 

সম্প্রতি পঞ্জাব নির্বাচনে (Punjab Election) দারুণ সাফল্য লাভ করেছে আম আদামি পার্টি (Aaam Admi Party)। পঞ্জাবের পর এবার বাংলাতেও (West Bengal) তাদের রাজনৈতিক জমি শক্ত করতে চাইছে অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) দল। একদা তৃণমূল নেত্রীর 'গুড বুকে' থাকা কেজরিওয়ালের এহেন আচরণে মুখ খুলছে দলের একাংশ। এদিন সেই তালিকায় নাম লেখালেন মদন মিত্র (Madan Mitra)। নেত্রীর স্তুতির পাশাপাশি আপ (AAP) নিয়েও মন্তব্য করেন তিনি।মদন মিত্র বলেন, ''বাংলায় আম আদমি নয়, বাংলায় মা মাটি মানুষ ।''

এই প্রথম বছর বসন্ত উৎসব পালন করল মাহেশ জগন্নাথ মন্দির ট্রাস্টি বোর্ড।শ্রীরামপুর মাহেশ জগন্নাথ মন্দির ও রথকে কেন্দ্র করে পর্যটন ক্ষেত্র গড়ে তুলছে রাজ্য সরকার।মন্দিরের সামনে রাজপথের উপর তোরণ তৈরি থেকে মন্দির সংস্কার করে নবরূপ দেওয়া হয়েছে চত্বরে।নাট মন্দির অতিথিশালা ভোগের ঘর-সহ আরও কিছু কাজ বাকি রয়েছে। যেগুলো ধাপে ধাপে হবে বলে জানা গিয়েছে।

মাহেশের প্রধান উৎসব রথযাত্রা। এ প্রসঙ্গে জগন্নাথ মন্দিরের সম্পাদক পিয়াল অধিকারী জানান, মুখ্যমন্ত্রীর প্রচেষ্টায় মাহেশ পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে উঠেছে।জগন্নাথ ভক্তরা আসছেন, ভিড় জমাচ্ছেন।জগন্নাথ মন্দির ট্রাস্টের পক্ষ থেকে ঠিক করা হয়েছে, এখানে বারো মাসে-বারো পার্বণ পালন করা হবে।সেই মতো আজ প্রথম বছরের বসন্ত উৎসব পালিত হল।মন্দিরের সামনে অনুষ্ঠানের আয়োজন করা হয়।স্নান পিড়ির মাঠে হয় বসন্তের গান ও নাচ। উৎসবের সূচনা হয় আদিবাসী নৃত্য দিয়ে।।

আরও পড়ুন : Madan Mitra Discharged: কথা বলা বারণ, হাসপাতাল থেকে ছাড়া পেলেন মদন মিত্র

সেরা শিরোনাম

Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget