এক্সপ্লোর

Hooghly Blast: কীভাবে কারখানায় বিস্ফোরণ ? হুগলিকাণ্ডে ফরেন্সিক দল

Forensic Team on Hooghly Blast: হুগলি বিস্ফোরণকাণ্ডে ইতিমধ্যেই ২ জন শ্রমিকের মৃত্যু হয়েছে, এখনও চিকিৎসাধীন ২ জন। তবে এই বিস্ফোরণের পিছনে আসল কারণটা কী ? আজ ঘটনাস্থল পরিদর্শনে ফরেন্সিক দল।

সোমনাথ মিত্র, হুগলি: হুগলি বিস্ফোরণকাণ্ডে পরিদর্শনে ফরেন্সিক দল। শ্রীরামপুরের (Serampore) পিয়ারাপুরে দিল্লি রোডের ধারে (Near Delhi Road) বৃহস্পতিবার যে কারখানায় বিস্ফোরণ হয়েছিল, আজ সেই কারখানার ভিতর  বিস্ফোরণের ঘটনাস্থল পরিদর্শন করছেন ফরেন্সিক দল। সঙ্গে রয়েছে চন্দননগর কমিশনারেটের আধিকারিকরা। 

উল্লেখ্য, গতকাল কারখানার ভিতর কাজ করার সময় বিস্ফোরণ ঘটে। তাতে ২ জন শ্রমিকের মৃত্যু হয়, আহত ২ জন চিকিৎসাধীন। গতকাল যে বিস্ফোরণ ঘটেছিল তার কারণ কী ? কী জাতীয় জিনিস কাটা হচ্ছিল ? মূলত তাই খতিয়ে দেখতে আজকে ফরেন্সিক দল ঘটনাস্থল পরিদর্শন করছেন। চলছে নমুনা সংগ্রহের কাজ। প্রসঙ্গত, বছরের শুরুতেই নন্দকুমারের একটি কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা প্রকাশ্যে এসেছিল। নন্দকুমারে বরফকলে বিস্ফোরণ ঘটেছিল। অ্যামোনিয়া গ্যাস সিলিন্ডারে (Ammonia Gas Cylinder) বিস্ফোরণ হয়ে মৃত্যু কারখানার মালিকের। গুরুতর জখম হয় এক শ্রমিক। বরফ কারখানায় বিস্ফোরণের প্রাণ হারানোর ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর (Purba Medinipur) জেলার নন্দকুমার (Nandakumar) থানার বরগোদা গোদার গ্রামে। বরফ কারখানায় অ্যামোনিয়া গ্যাসের চেম্বার বিস্ফোরণ ঘটে মৃত্যু হয়েছে কারখানার মালিকের। পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার থানা এলাকার বরগোদা গোদার গ্রামের ঘটনা। শুক্রবার দুপুরে বিস্ফোরণের শব্দে হঠাৎই কেঁপে ওঠে বরগোদা গোদার গ্রাম। বিস্ফোরণ ঘটার সঙ্গে সঙ্গেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়। বিস্ফোরণের উৎস খুঁজতে গিয়ে জানা যায় ঠেকুয়াচক পুরষাঘাট বাস রাস্তার পাশে একটি বরফ কারখানায় বিস্ফোরণটি ঘটেছে। বিস্ফোরণের তীব্রতায় বরফ কারখানার অ্য়াসবেস্টসের ছাদের একাংশ উড়ে গিয়েছে। এই ঘটনায় মৃত্যু হয়েছে ওই বরফ কারখানার মালিকের। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায়। কীভাবে এই ঘটনা ঘটল ? তা নিয়ে শোরগোল শুরু হয় নন্দকুমারের বরগোদা গ্রামে।  

আরও পড়ুন, 'তদন্তকারী সংস্থাকে বলুক', কুন্তলকে কী চ্যালেঞ্জ ছুড়লেন তাপস ?

স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে জানা যায়, ছয়-সাত বছর ধরে বাস রাস্তার পাশে ওই বরফ কারখানাটি চলছিল। স্থানীয় চন্দন বর্মন বরফ কারখানার মালিক। কিন্তু শেষ এক সপ্তাহ ধরে কারখানার উৎপাদন বন্ধ ছিল। বরফ তৈরির জন্য লিকুইড অ্যামোনিয়া গ্যাসের চেম্বার ঠিকঠাক কাজ করছিল না।  ওই গ্যাসের চেম্বার সারাইয়ের জন্য মিস্ত্রি নিয়ে আসেন বরফ কারখানার মালিক। গ্যাস চেম্বার সারাইয়ের সময় এই বিস্ফোরণ ঘটে। গ্যাস চেম্বারের পাশে থাকা মালিক চন্দন বর্মন ঘটনাস্থলেই মারা যায়। এবং কাজের জন্য আসা মিস্ত্রি গুরুতর আহত হয়। এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। নন্দকুমার থানার পুলিশ এসে ঘটনাস্থল থেকে মৃতদেহ ও আহত ব্যক্তিদের উদ্ধার করে তাম্রলিপ্ত সরকারি মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে নিয়ে যায়। 

সেরা শিরোনাম

News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
West Bengal News Live: কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
West Bengal News Live: প্রচারের শেষবেলায় নন্দীগ্রামে পদযাত্রা মুখ্যমন্ত্রীর, বিজেপি প্রার্থীর সমর্থনে দু'বেলা রোড শো
প্রচারের শেষবেলায় নন্দীগ্রামে পদযাত্রা মুখ্যমন্ত্রীর, বিজেপি প্রার্থীর সমর্থনে দু'বেলা রোড শো

ভিডিও

Kolkata Arms Recovery: দুর্গাপুজোর কলকাতায় বেআইনি অস্ত্র তৈরির কারখানার হদিশ | ABP Ananda
Sabina Yasmin: গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের রাজ্য মহিলা সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন সাবিনা ইয়াসমিন
Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget