এক্সপ্লোর

Hooghly News: মিটিং সেরে ফিরছিলেন বাড়ি, তারপর যা হল BJP-র পঞ্চায়েত সদস্যার সঙ্গে ! বিস্ফোরক অভিযোগ হুগলিতে..

Hooghly Molestation Case :BJP-র পঞ্চায়েত সদস্যাকে শ্লীলতাহানির অভিযোগ ! কাদের দিকে অভিযোগের আঙুল ?

বাপন সাঁতরা, হুগলি: স্বনির্ভর গোষ্ঠীর মিটিং সেরে বাড়ি ফেরার পথে বিজেপির পঞ্চায়েত সদস্যাকে শ্লীলতাহানির অভিযোগ। অভিযোগের তীর স্থানীয় তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। আর এই ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়ায় হুগলির খানাকুলে। এই ঘটনার প্রতিবাদে ও দোষীদের গ্রেফতারের দাবিতে রবিবার রাতে বিজেপি বিধায়কের নেতৃত্বে খানাকুল থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী সমর্থকরা। পুলিশের বিরুদ্ধে চলে স্লোগান।

স্থানীয় বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষের নেতৃত্বে মধ্যরাত অবধি থানা ঘেরাও করে রাখে বিজেপির কর্মী-সমর্থকরা। তাঁরা পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তোলেন। অভিযোগ, এদিন বিকেলে খানাকুলের মাড়োখানা পঞ্চায়েতের এক বিজেপি সদস্যা,  স্বনির্ভর গোষ্ঠীর মিটিং সেরে বাড়ি ফিরছিলেন। সেই সময় প্রতিবেশী কয়েকজন তৃণমূল কর্মী তাঁকে ঘিরে ধরে হেনস্তা ও শ্লীলতাহানি করে বলে অভিযোগ। পঞ্চায়েত ভোটে ওই এলাকায় বিজেপি জেতার পর থেকেই নানাভাবে ওই পঞ্চায়েত সদস্যাকে হেনস্তা করা হচ্ছিল বলে অভিযোগ।

এদিন তাঁকে একা পেয়ে শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। পুলিশকে জানানোর পরেও কোনওরকম ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ। এরপরই এদিন রাতে বিধায়কের নেতৃত্বে থানা ঘেরাও করে বিক্ষোভ দেখানো হয়। নির্যাতিতা পঞ্চায়েত সদস্যার অভিযোগ, বিজেপি করার আক্রোশেই এই ঘটনা। গত কয়েক মাস ধরেই এই ধরণের ঘটনা হচ্ছিল। 

এই ঘটনায় স্থানীয় বিজেপি বিধায়ক 'রাজ্যে নারী নিরাপত্তা' নেই বলে সরব হন। তিনি অবিলম্বে দোষীদের গ্রেফতারের দাবি জানান। এবিষয়ে তাঁরা লিখিত অভিযোগ জানাবেন বলে জানান। তবে এবিষয়ে তৃণমূলের বক্তব্য, শ্লীলতাহানির ঘটনা হলে তা খুবই নিন্দনীয়। যদিও পারিবারিক ঘটনাকে বিজেপি রাজনৈতিক রং দিতে চাইছে। এই ঘটনার সঙ্গে তৃণমূল বা রাজনীতির কোনও সম্পর্ক নেই।

আরও পড়ুন, 'চার্জ গঠন আটকাতেই কি বিকাশের গ্রেফতারি?' কোথায় দাঁড়িয়ে কয়লা পাচার মামলা ?

অতীতে একাধিক ধর্ষণ করে খুনের অভিযোগের ঘটনায় দ্রুত মৃতদেহ দাহ করার ইস্যু উঠেছে। একাধিক মামলা রাজ্য পুলিশের হাত থেকে স্থানান্তরিত হয়ে,  কোর্টের নির্দেশে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে গিয়েছে। এবং সেই সকলক্ষেত্রে মৃতদেহ দাহ করলে, আর পুনরায় ময়না তদন্তের সুযোগ থাকছে না। যদিও এর মধ্যে কিছু ব্যতিকর্মী ঘটনাও রয়েছে। যেখানে কবর থেকে তুলে পুনরায় ময়নাতদন্ত করা হয়েছে। এদিকে সদ্য ঘটে যাওয়া আরজি কর কাণ্ডে এখনও প্রতিবাদের ঝড় দিকে দিকে। এবার যেনও অদ্ভুত এক আঁধার গ্রাস করেছে আমাদের চারপাশকে! নাবালিকা থেকে তরুণী, কিশোরী থেকে গৃহবধূ, লালসার হাত থেকে কারোরই যেন রেহাই নেই! হাসপাতাল, পরিত্যক্ত জমি, ধানখেত, নদীর চর, পুজো মণ্ডপ, নানা প্রান্ত থেকে উদ্ধার হচ্ছে নারীর নিথর দেহ। সবচেয়ে উদ্বেগের হল দীর্ঘ হয়েই চলেছে এই তালিকা। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 
 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
Hooghly: সিঙ্গুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ইলেকট্রিক স্কুটারের শোরুম
সিঙ্গুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ইলেকট্রিক স্কুটারের শোরুম
West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
News Live Updates: হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget