এক্সপ্লোর

Hooghly News: ভুয়ো প্রেসের গাড়ি নিয়ে ATM প্রতারণা, পুলিশের জালে ভূগোলে স্নাতক !

Hooghly ATM fraud case: মাসে আঠেরো লাখ টাকা কামাই করত সুব্রত।গাড়ির সামনে প্রেস লেখা।পুলিশের চোখে ধুলো দিতে গাড়িতে প্রেসের স্টিকারের সঙ্গে কার পাস স্টিকারও ছিল। কিন্তু শেষ রক্ষা হল না।

সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: আঠেরো লাখ টাকার থর গাড়ি হাঁকিয়ে এটিএম প্রতারণা (ATM Fraud Case) । মাসে আঠেরো লাখ টাকা কামাত পূর্ব মেদিনীপুরের যুবক।গাড়িতে প্রেস স্টিকার (Press Sticker) নিয়ে বিভিন্ন জেলায় ঘুরলেও পুলিশ নাগাল পেত না। টাকা তুলতে সাহায্য করার অছিলায় এটিএম থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে অবশেষে হুগলির (Hooghly) দাদপুর থানার পুলিশের হাতে ধরা পড়ল হাইটেক প্রতারক সুব্রত গিরি। 

ভুয়ো প্রেস কার্ড ঝুলিয়ে ATM প্রতারণা 

ধৃতের কাছ থেকে উদ্ধার মাহিন্দ্রা থর গাড়ি, ১৯০ টি ডেবিট ও ক্রেডিট কার্ড,তিনটি আই ফোন,সোয়াইপার মেশিন,প্রেস কার্ড। আজ দাদপুর থানায় সাংবাদিক বৈঠকে উপস্থিত হন হুগলি গ্রামীন পুলিশের ডিএসপি নিমাই চৌধুরী,সিআই ধনিয়াখালী দেবাঞ্জন ভট্টাচার্য,ওসি প্রশান্ত ঘোষ। ডিএসপি বলেন,গত ২৭ ডিসেম্বর হারিট বাজারে ব্যাঙ্কের সামনে ডিউটি করছিলেন একজন সিভিক ভলেন্টিয়ার।বাজারে দুটি এটিএম কিয়স্ক রয়েছে। সেখানে একটি কালো থর গাড়ি দীর্ঘক্ষন ধরে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। গাড়ির চালক মাঝে মধ্যে এটিএম-এ ঢুকছে আবার গাড়িতে বসছে। আচরন সন্দেহজনক  হওয়ায় দাদপুর থানার বড়বাবু প্রশান্ত ঘোষকে জানান সিভিক।ওসি সঙ্গে সঙ্গে গাড়ি নিয়ে পৌঁছে যান।পুলিশ দেখে পালানোর চেষ্টা করে থর গাড়ি। তাকে ধাওয়া করে পুইনান বাজারে ধরে ফেলে পুলিশ।

প্রতারণায় গ্রেফতার ভূগোলে স্নাতক  

পুইনানেরই এক বাসিন্দা ইয়াসিস মন্ডল গত সেপ্টেম্বর মাসে প্রতারিত হয়েছিলেন।থানায় অভিযোগও দায়ের হয়েছিল ঘটনায়। পুলিশ অভিযুক্ত সুব্রত গিরিকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে,আদতে পূর্ব মেদিনীপুর রামনগরের বাসিন্দা হলেও বর্তমানে উত্তর ২৪ পরগনা নিমতায় থাকে সুব্রত। ভূগোলে স্নাতক।প্রমোটিং ব্যবসার যুক্ত ছিল।গত দু বছর ধরে প্রতরাণার কারবার শুরু করে। হাওড়া,হুগলি বর্ধমান সহ কয়েকটি জেলায় এটিএম কিয়স্কের সামনে ঘোরাঘুরি করত।টাকা তুলতে সাহায্য করার নাম করে এটিএম কার্ড বদলে নিত।পিন নম্বর জেনে নিয়ে টাকা তুলে নিত।

আরও পড়ুন, 'আসানসোলকাণ্ডে গ্রেফতার হয়, এক্ষেত্রে ছাড়', ছাত্র মৃত্যুর ঘটনায় কেন বললেন শুভেন্দু ?

মাসে আঠেরো লাখ টাকা কামাই করত সুব্রত

এ ভাবে মাসে আঠেরো লাখ টাকা কামাই করত সুব্রত।গাড়ির সামনে প্রেস লেখা সঙ্গে থাকত ভুয়ো প্রেস কার্ড।পুলিশের চোখে ধুলো দিতে গাড়িতে প্রেসের স্টিকারের সঙ্গে কার পাস স্টিকারও ছিল।সুব্রত গিড়িকে গ্রেফতার করার পর এত এটিএম কার্ড আই ফোন উদ্ধারে চক্ষুচড়ক গাছ হয়ে যায় পুলিশেরও।ধৃতের কাছ থেকে নদগ সাতাশ হাজার টাকাও উদ্ধার হয়।অভিযুক্তকে সাত দিনের হেফাজতে নিয়ে ঘটনার তদন্ত চালাচ্ছে পুলিশ। 

সেরা শিরোনাম

News Live Updates: বাড়ির সামনে নজরদারি চালাচ্ছে পুলিশ, ভিডিও পোস্ট অভিষেকের, লিখলেন, 'মনে হচ্ছে হামলার পরিকল্পনা'
বাড়ির সামনে নজরদারি চালাচ্ছে পুলিশ, ভিডিও পোস্ট অভিষেকের, লিখলেন, 'মনে হচ্ছে হামলার পরিকল্পনা'
Kali Puja 2026: মানত করলে হাতে নাতে ফল পান ভক্তরা, নেই কোনও কাঠামো, বছরের পর বছর ঘটেই পুজিত হচ্ছেন 'নাচিনডাঙ্গা মা'
মানত করলে হাতে নাতে ফল পান ভক্তরা, নেই কোনও কাঠামো, বছরের পর বছর ঘটেই পুজিত হচ্ছেন 'নাচিনডাঙ্গা মা'
West Bengal News Live: জ্ঞানেশকাণ্ডের আবহেই ফর্ম ৬ নিয়ে নতুন নির্দেশিকা কমিশনের
জ্ঞানেশকাণ্ডের আবহেই ফর্ম ৬ নিয়ে নতুন নির্দেশিকা কমিশনের
West Bengal News Live Updates: কলকাতায় এসে মমতা-তৃণমূলকে আক্রমণে স্মৃতি ইরানি
কলকাতায় এসে মমতা-তৃণমূলকে আক্রমণে স্মৃতি ইরানি

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget