এক্সপ্লোর

ISF on Rishra Violence: রিষড়ায় যাওয়ার চেষ্টা ISF-র, পুলিশি বাধার মুখে প্রতিনিধি দল

ISF on Hooghly Rishra Violence: রামনবমীর মিছিল ঘিরে অশান্তির পর ১৪৪ ধারা জারি রয়েছে রিষড়ায়। এহেন পরিস্থিতিতে কী কারণে রিষড়ায় যাওয়ার চেষ্টা ISF প্রতিনিধি দলের ?

সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: রিষড়ায় যাওয়ার চেষ্টা আইএসএফ (ISF) প্রতিনিধি দলের। কোন্নগর স্টেশনে তাদের আটকায় পুলিশ (Police)। মূলত রামনবমীর মিছিল ঘিরে অশান্তির পর ১৪৪ ধারা জারি রয়েছে রিষড়ায়। মাঝে গিয়েছে শুধু হনুমান জয়ন্তী। তবে কোনও ঝুঁকি নিতে চায়নি প্রশাসন। হাইকোর্টের নির্দেশের পর গতকাল রাজ্যে মোতায়েন করা হয় ৩ কোম্পানি কেন্দ্রীয়বাহিনী (Central Force)। স্বাভাবিকভাবেই হাওড়াকাণ্ডের পর হুগলির রিষড়াকে নিয়ে অতিসতর্ক রাজ্য। এহেন পরিস্থিতিতে কোন্নগর স্টেশনে পতাকা নিয়ে মিছিল করে আইএসএফ। তবে পরে প্ল্যাটফর্ম থেকে নেমে রিষড়া যাওয়ার চেষ্টা করলে স্টেশনের নিচে তাঁদের আটকায় পুলিশ।

রিষড়ায় যাওয়ার চেষ্টা ISF-র 

উত্তরপাড়ার আইসি পার্থ সিকদার ডানকুনি থানার আইসি তাপস সিনহার নেতৃত্বে পুলিশ মোতায়েন করা হয়। চন্দননগর পুলিশের মহিলা বাহিনী উইনার্স টিমও স্টাকো ফোর্স ডাকা হয়। এদিন আইএসএফ (ISF) প্রতিনিধি দলে ছিলেন,সামসূল মল্লিক,বিশ্বজিৎ মাইতি,লক্ষ্মী হাঁসদারা। তবে আইএসএফ (ISF) প্রতিনিধি দল কেন রিষড়া যেতে চায় ? তা বোঝানোর চেষ্টা করেন আইএসএফ নেতারা।

কেন রিষড়া যেতে চায় ISF ? কী দাবি প্রতিনিধি দলের ?

আইএসএফ জানায়, অশান্তির পর থেকে এখনও অনেকেই বাইরে রয়েছে। তাদের বাড়ি ফেরানো, এলাকায় শান্তি প্রতিষ্ঠা, অপরাধীদের গ্রেফতারের দাবি রয়েছে তাঁদের। রমজান মাসে রিষড়ায় ব্যবসা বাণিজ্য ভাল হয়। তাই মানুষের ভয় দূর করে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার দাবিও জানানো হয় পুলিশের কাছে। এই মর্মে একটি স্মারকলিপি তুলে দেওয়া হয় আইএসএফ-র পক্ষ থেকে।

কী জানাল পুলিশ ?

পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের গ্রেফতার করা হচ্ছে। ইতিমধ্যে ৭৬ জনকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। এখনও ১৪৪ ধারা জারি রয়েছে রিষড়ায়। তাই কোনও রাজনৈতিক প্রতিনিধি দলকে রিষড়ায় যেতে দেওয়া হচ্ছে না।

'দায়ী মমতা'

সম্প্রতি, ৪২ দিন জেল খাটার পরে দেগঙ্গাতে প্রথম পা দিয়েছিলেন নৌশাদ সিদ্দিকি। আর ভাঙড়ের বিধায়কের উপস্থিতিতেই আইএসএফের কর্মীসভা পরিণত হয় জনসভায়। ওইদিন রিষড়া ইস্যুকে সামনে রেখে নৌশাদ বলেছিলেন, 'এই জন্য দায়ী পুলিশ মন্ত্রী অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

আরও পড়ুন, বর্ধমানে কৃষকদের নিয়ে মিছিল শুভেন্দুর

অপরদিকে, ৪ তারিখ  রিষড়া স্টেশনে (Rishra Station) ট্রেন থেকে নামতেই বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়কেও (Locket Chatterjee) আটকেছিল পুলিশ। তাঁকে এগোতে দেওয়া হবে না বলে পুলিশ স্পষ্ট জানিয়ে দেয় তাঁরা। কিন্তু, আক্রান্তদের সঙ্গে কথা বলার দাবিতে অনড় ছিলেন সেদিন লকেট। এনিয়ে পুলিশের সঙ্গে রীতিমতো বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েছিলেন বিজেপি সাংসদ। পুলিশের বাধার মুখে রিষড়া স্টেশনের প্ল্যাটফর্মে ধর্নায় বসে পড়েছিলেন লকেট চট্টোপাধ্যায়। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
News Live Updates: হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
West Bengal News Live: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
News Live Updates: ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির

ভিডিও

Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget