এক্সপ্লোর

Suvendu Adhikari: বর্ধমানে কৃষকদের নিয়ে মিছিল শুভেন্দুর

Suvendu with farmers Burdwan: কী কারণে বর্ধমানে  কৃষকদের নিয়ে মিছিল করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ?

পূর্ব বর্ধমান: বর্ধমানে (Burdwan) কৃষকদের নিয়ে মিছিল শুভেন্দুর। মূলত কৃষকদের  ন্যায্য অধিকার পাইয়ে দেওয়ার দাবির ইস্যুতে এবং সরকারের তরফে কৃষকদের বঞ্চনার অভিযোগে এদিন বর্ধমানে  কৃষকদের নিয়ে মিছিল করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) । একদিকে, ফসলের ন্যায্য মূল্য না পাওয়া এবং ক্রমাগত কৃষক আত্মহত্যার ইস্যুকে ঢাল করে রাজ্যের শাসকদলের উপর চাপ বাড়াতে চাইছে বঙ্গবিজেপি (State BJP)।

এদিন শুভেন্দু অধিকারী বলেন, 'আপনারা জানেন, এই রাজ্যে চার জন আলুচাষী, আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন। যার মধ্যে পশ্চিম মেদিনীপুর ও হুগলি জেলা আছে।এই জেলাতে ধান ও আলুর উপরে কৃষকরা নির্ভর করে। মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার, কালোবাজারিতে আপনাদের সার কিনতে বাধ্য করেছে। আর যে বিধা প্রতি জমিতে ৩৪ হাজার টাকা করে আলুচাষে খরচ করেছেন, মাত্র ২৭ হাজার টাকায় আপনাকে বিঘা প্রতি ৭ হাজার টাকা ক্ষতি করে আপনাকে বিক্রি করতে হয়েছে।আমরা এর প্রতিবাদ বিধানসভার ভিতরে করেছি।'

প্রসঙ্গত, বছর গড়ালেই লোকসভা নির্বাচন। তার আগে গত মাসে দিল্লির রাস্তা ফের সরগরম হয়েছিল কৃষক বিক্ষোভে। ফসলের সঠিক সহায়ক মূল্য বা এমএসপি-র দাবিতে, দিল্লিতে রামলীলা ময়দানে জমায়েত করেছিল কৃষক সংগঠন। সংযুক্ত কিসান মোর্চার পক্ষ থেকে এই প্রতিবাদের ডাক দেওয়া হয়েছিল। সকাল থেকেই দিল্লিতে জড়ো হয়েছিলেন বিভিন্ন রাজ্যের কৃষকরা। বিভিন্ন এলাকা থেকে মিছিল করে এসেছিলেন তাঁরা। দিল্লির রামলীলা ময়দানে একাধিক দাবিতে সভাও করেছেন তাঁরা। বিভিন্ন এলাকা থেকে মিছিল করে এসে রামলীলা ময়দানে জড়ো হয়েছে কৃষকরা। সেখানেই আয়োজিত হয়েছিল কিসান মহাপঞ্চায়েত (kisan mahapanchayat)।

কিসান মহাপঞ্চায়েতের কথা আগেই জানিয়েছিল সংযুক্ত কিসান মোর্চা (Samyukt Kisan Morcha) বা SKM। কৃষি আইন (Farm Laws) ফিরিয়ে নেওয়ার দাবিতে এই সংগঠনের নেতৃত্বেই প্রায় বছরভর আন্দোলন হয়েছিল। আন্দোলনের পরে তুলে নেওয়া হয়েছিল সেই আইন। তারপর গতমাসে ফের পথে নামে কৃষক সংগঠন। সহায়কমূল্য নিয়ে একাধিক দাবি করা হয়েছিল কৃষকদের তরফে। কেন্দ্রের তরফে যে যে পদক্ষেপ করা হয়, তা আদতে কৃষকদের স্বার্থবিরোধী বলে অভিযোগ তাদের। সহায়কমূল্যের জন্য আইনি সুরক্ষাকবচও দাবি করেছিল কৃষক সংগঠন।    

আরও পড়ুন,'প্রাক্তন মুখ্যমন্ত্রী করতে হবে', কাকে নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর ?

শুধুমাত্র ন্যূনতম সহায়কমূল্য (MSP) নয়, কৃষকদের দাবির মধ্যে ছিল পেনসন, ঋণ মকুবের মতো দাবি। এছাড়া কৃষক আন্দোলনে যাঁরা মারা গিয়েছিলেন তাঁদের পরিবারকে আর্থিক সাহায্য দান, বিদ্যুৎ বিল মকুবের মতো একাধিক দাবিও তোলা হয়েছিল। কৃষিকাজের জন্য বিনামূল্যে বিদ্যুৎ দেওয়া এবং গ্রামীন এলাকায় বাড়িপ্রতি ৩০০ ইউনিট বিদ্যুৎ বিনামূল্যে দেওয়ার দাবিও জানানো হয়।

সেরা শিরোনাম

News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
East Burdwan: আঠারো হাতের দেবী সর্বমঙ্গলা, প্রতিপদ থেকেই শুরু বর্ধমানের এই দুর্গাপুজো
আঠারো হাতের দেবী সর্বমঙ্গলা, প্রতিপদ থেকেই শুরু বর্ধমানের এই দুর্গাপুজো
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
West Bengal News Live: কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট

ভিডিও

Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE
Rajdanga Naba Uday Sangha | হারিয়ে যেতে থাকা প্রকৃতিকে ফিরিয়ে আনাই এই পুজোর থিম | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget