এক্সপ্লোর

Hooghly School Re-open: দীর্ঘদিন পর খুলেছে স্কুল, সরস্বতী পুজোর আগে তুলির টানে, রঙের ছটায় ডানা মেলল পড়ুয়াদের কল্পনা

Hooghly School Re-open:তার আগে  স্কুলের দেওয়ালে দেওয়ালে  তুলির টানে ভরে উঠছে পড়ুয়াদের দীর্ঘ দিনের জমে থাকা কল্পনা। রঙের ছটায় তা  হয়ে উঠছে আরও প্রানবন্ত।

সোমনাথ মিত্র, সিঙ্গুর (হুগলি) : করোনা অতিমারির চোখ রাঙানিকে দূরে সরিয়ে সরকারি নির্দেশে আজ থেকে স্কুলমুখী (School Reopen) হয়েছে পড়ুয়ারা। আর একদিন বাদেই সরস্বতী পুজো (Sarswati Pujo)। তার আগে  স্কুলের দেওয়ালে দেওয়ালে  তুলির টানে ভরে উঠছে পড়ুয়াদের দীর্ঘ দিনের জমে থাকা কল্পনা। রঙের ছটায় তা  হয়ে উঠছে আরও প্রানবন্ত। লাল,নীল, হলদে, সবুজ, আরও নানান  রঙের মিশ্রনে স্কুল প্রাঙ্গন জুড়ে তৈরী হচ্ছে আলপনা। সরস্বতী পুজোর প্রাক্কালে স্কুল খোলার মুহুর্তে এভাবেই সেজে উঠছে  সিঙ্গুর মহামায়া উচ্চ বিদ‍্যালয় (Singur Mahamaya High School)।

দীর্ঘদিন পরে আজ থেকে আবারও শুরু হল স্কুলের পঠন পাঠন। আর একদিন বাদেই বিদ‍্যার দেবীর আরাধনায় মাতবে রাজ‍্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলি । বিদ‍্যা দেবীর আরাধনা মাতোহারা হবে পড়ুয়ারাও । স্কুল , কলেজে শুরু হয়েছে তারই প্রস্তুতি। অন‍্যান‍্য বছরের মতো এ বছরও বিদ‍্যা দেবীর আরাধনা মেতে উঠছে সিঙ্গুর মহামায় উচ্চ বিদ‍্যালয়। তারই প্রস্তুতি জোর কদমে চলছে স্কুলে। দেবীর আরাধনায় রঙ, তুলি হাতে স্কুল চত্বর  রঙিন করে তুলছে পড়ুয়ারা।  দেওয়ালে দেওয়ালে ফুটে উঠছে পড়ুয়াদের মনে জমে থাকা শিল্পী সত্ত্বা।  এতদিন যেন তা দমবদ্ধ হয়ে জমে ছিল পাথরের কোন স্তুপে। স্কুল খুলতে তা যেন বেরিয়ে পড়ল মনের আনন্দে। আর তারই রূপ ফুটে উঠছে স্কুলে দেওয়ালে দেওয়ালে। পড়ুয়াদের  সাথে তাল মিলিয়ে  ক্রমাগত উৎসাহ দিচ্ছেন শিক্ষক শিক্ষিকারও।

সিঙ্গুর মহামায়া উচ্চ বিদ‍্যালয়ের বাংলা বিভাগের শিক্ষিকা মল্লিকা চট্টোপাধ‍্যায়  বলেন,সরস্বতীর পুজোর প্রাক্কালে যেভাবে রঙের মাধ‍্যমে, তুলির মাধ‍্যমে স্কুল চত্বরে ছেলে-মেয়েরা  শিল্পী স্বত্বা ফুটিয়ে তুলছে তা সতিই তুলনাহীন।‌ এই কাজে স্কুলের ছাত্র ছাত্রীরা, পুরানো ছাত্ররা ও শিক্ষক শিক্ষিকার  একসঙ্গে মিশে একাত্ব হয়ে উঠেছে, তা খুবই আনন্দ দায়ক।

একাদশ শ্রেনীর ছাত্রী উপসনা নন্দী বলেছে, করোনার জন‍্য চার দেওয়ালে এত দিন আমাদের প্রতিভা আটকে ছিল। বাইরে প্রকাশ পায়নি কিছু ই। স্কুল খোলাতেই এই প্রতিভা আমরা প্রকাশ করতে পেরে আমরা খুব আনন্দিত।। স্কুল চত্বর রঙিন হয়ে উঠছে। তাছাড়া অনেক দিন পর বন্ধুদের সঙ্গে দেখা হবার পর আনন্দ পাচ্ছি আমরা সবাই।

 

 

 

 

সেরা শিরোনাম

West Bengal News Live: কলেজ স্ট্রিটে SFI-এর পাল্টা বুক স্টল দেওয়ার চেষ্টা ABVP-র, দুপক্ষের ধস্তাধস্তিতে তুলকালাম
কলেজ স্ট্রিটে SFI-এর পাল্টা বুক স্টল দেওয়ার চেষ্টা ABVP-র, দুপক্ষের ধস্তাধস্তিতে তুলকালাম
Calcutta High Court: হুগলিতে শিশুকন্যাকে ধর্ষণ ও খুনের ঘটনায় ফাঁসির সাজা বহাল রইল, তবে আগামী ৩ মাস কার্যকর করা যাবে না
হুগলিতে শিশুকন্যাকে ধর্ষণ ও খুনের ঘটনায় ফাঁসির সাজা বহাল রইল, তবে আগামী ৩ মাস কার্যকর করা যাবে না
News Live Updates: বাড়ির সামনে নজরদারি চালাচ্ছে পুলিশ, ভিডিও পোস্ট অভিষেকের, লিখলেন, 'মনে হচ্ছে হামলার পরিকল্পনা'
বাড়ির সামনে নজরদারি চালাচ্ছে পুলিশ, ভিডিও পোস্ট অভিষেকের, লিখলেন, 'মনে হচ্ছে হামলার পরিকল্পনা'
Kali Puja 2026: মানত করলে হাতে নাতে ফল পান ভক্তরা, নেই কোনও কাঠামো, বছরের পর বছর ঘটেই পুজিত হচ্ছেন 'নাচিনডাঙ্গা মা'
মানত করলে হাতে নাতে ফল পান ভক্তরা, নেই কোনও কাঠামো, বছরের পর বছর ঘটেই পুজিত হচ্ছেন 'নাচিনডাঙ্গা মা'

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget