এক্সপ্লোর

Hooghly Flood: দামোদরের জলে ভাসল তারকেশ্বর, জলবন্দি চার হাজার মানুষ

হুগলি জেলার শস্যগোলা হিসেবে পরিচিত তারকশ্বর...

সোমনাথ মিত্র, তারকেশ্বর: দামোদরের জলে ভাসল হুগলির শস্যগোলা হিসেবে পরিচিত তারকেশ্বর। চারটি পঞ্চায়েত এলাকার চার হাজার মানুষ জলবন্দি। তৃণমূলের ব্লক সভাপতি-সহ কয়েকজন গ্রামবাসীকে উদ্ধার করে এনডিআরএফ।

পুজোর মুখে ফের ডুবল হুগলির বিস্তীর্ণ এলাকা। আকাশপথে পরিদর্শনের পর শনিবার হুগলির আরামবাগে নেমে বন্যা কবলিত এলাকায় যান মুখ্যমন্ত্রী। 

আরামবাগ থেকে ২৮ কিলোমিটার দূরের তারকেশ্বরের অবস্থাও ভয়াবহ। হুগলি জেলার শস্যগোলা হিসেবে পরিচিত তারকশ্বরের চারটি পঞ্চায়েত এলাকা, বৃহস্পতিবার রাত থেকে জলার তলায়। তৃণমূল ব্লক সভাপতি-সহ য়েকজন গ্রামবাসীকে উদ্ধার করে এনডিআরএফ।

চাঁপাডাঙা এলাকায় একাধিক বাড়ি, দোকানে জল ঢুকেছে। নছিপুরে নলকূপ ডুবে যাওয়ায় দেখা দিয়েছে পানীয় জলের সঙ্কট। জল ও খাবার পৌঁছয়নি বলে অভিযোগ গ্রামবাসীদের। পঞ্চায়েতের তরফে কিছু কিছু জায়গায় পৌঁছে দেওয়া হয় রান্না করা খাবার।

হুগলির আরামবাগের দৌলতপুরে বাঁধ ভেঙেছে দ্বারকেশ্বর নদের। এর ফলে আরামবাগের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। বহু বাড়িতে জল ঢুকেছে। ঘর, গৃহস্থালির সামগ্রী নিয়ে বাঁধের ওপর আশ্রয় নিয়েছেন গ্রামবাসীরা। আরামবাগ পুর-এলাকায় জল নামতে শুরু করেছে। তবে বাড়ি-ঘর কাদা আর পলিতে ভরে যাওয়ায় দুর্গতি বেড়েছে বাসিন্দাদের। 

এদিন আরামবাগে প্লাবন-পরিস্থিতি খতিয়ে দেখে কার্যত কেন্দ্রকে তোপ দাগলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন, ডিভিসির কাছে ক্ষতিপূরণ চাইতে হতে পারে। কারণ বছরে যদি চারবার করে জল আসে। সব টাকা জলে চলে যাচ্ছে। 

মমতা বলেন, ডিভিসি-র ছাড়া জলে রাজ্যের ৮টি জেলা ক্ষতিগ্রস্ত। এর ফলে মানুষের ক্ষোভ বাড়ছে। দরকার পড়লে ডিভিসি আমাদের টাকা দিক। কেন্দ্রের উচিত মাস্টার প্ল্যান তৈরি করা। ঝাড়খণ্ড সরকারকে অনুরোধ আমাদের সঙ্গে বসে পরিকল্পনা করুক। 

এদিন ডুমুরজলা স্টেডিয়াম থেকে কপ্টারে রওনা দেন মুখ্যমন্ত্রী। নামেন আরামবাগে। কথা বলেন দুর্গত এলাকার বাসিন্দাদের সঙ্গে। মুখ্যমন্ত্রী জানান, রাজ্যকে না জানিয়ে সাড়ে ৫ লক্ষ কিউসেক জল ছেড়েছে ডিভিসি।ড্রেজিং করলে ডিভিসি-র জলাধারে আরও বেশি জল ধরত। ডিভিসি-র ছাড়া জলে ক্ষতিগ্রস্ত একলক্ষ বাড়ি। চারলক্ষ মানুষকে সরানো হয়েছে। 

এদিন মুখ্যমন্ত্রী যাওয়ার আগে আরামবাগের বন্যা কবলিত এলাকা ঘুরে দেখেন অপরূপা পোদ্দার। ডিভিসি-র জল ছাড়া নিয়ে বিস্ফোরক অভিযোগ তৃণমূল সাংসদ। বলেন, সপ্তাহখানেক আগে কেন্দ্রীয় প্রতিনিধিদল এসে দেখে যায় কতটা জল ছাড়লে ভাসবে এলাকা।   প্রয়োজনে আদালতে যাওয়ার হুঁশিয়ারিও দেন অপরূপা। 

আরও পড়ুন: 'ক্ষোভ কিন্তু বাড়ছে', আরামবাগে বন্যাদুর্গত জায়গায় সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

আরও পড়ুন: ডিভিসির জলে প্লাবিত একাধিক জেলা, 'ম্যান মেড বন্যা'র অভিযোগ মমতার

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Updates: রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
News Live Updates: তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
Hooghly: সিঙ্গুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ইলেকট্রিক স্কুটারের শোরুম
সিঙ্গুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ইলেকট্রিক স্কুটারের শোরুম
West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget