এক্সপ্লোর

Hooghly News: দিদির সুরক্ষাকবচ কর্মসূচিতে গিয়ে দলীয় কর্মীদের ক্ষোভের মুখে তৃণমূল বিধায়ক

বিক্ষোভকারী তৃণমূল কর্মীদের অভিযোগ, কারও সঙ্গে আলোচনা না করেই গোপনে প্রার্থী ঠিক করে ফেলেছেন বিধায়ক অসিত মজুমদার।

সোমনাথ মিত্র, হুগলি: দিদির সুরক্ষাকবচ (Didir Suraksha Kabach)) কর্মসূচিতে গিয়ে দলীয় কর্মীদের ক্ষোভের মুখে পড়লেন চুঁচুড়ার (Chinchura) তৃণমূল বিধায়ক অসিত মজুমদার (Asit Mazumdar)। পঞ্চায়েত ভোটের আগেই রাজহাট পঞ্চায়েত এলাকায় টিকিট বিলি নিয়ে বিধায়ককে ঘিরে বিক্ষোভ দেখান তৃণমূল (TMC) নেতা, কর্মীদের একাংশ। 

বিক্ষোভকারী তৃণমূল কর্মীদের (TMC Leader) অভিযোগ, কারও সঙ্গে আলোচনা না করেই গোপনে প্রার্থী ঠিক করে ফেলেছেন বিধায়ক অসিত মজুমদার। তার জেরেই বিক্ষোভ। অস্বস্তি ঢাকতে বিধায়কের সাফাই, দলে ক্ষোভ-বিক্ষোভ থাকতে পারে। তিনি অভিভাবক। কর্মীরা তাঁর কাছে অভিযোগ জানিয়েছে। 

দিদির সুরক্ষাকবচ কর্মসূচিতে গিয়ে দলীয় কর্মীদের ক্ষোভের মুখে পড়লেন চুঁচুড়ার (Chinchura) তৃণমূল (TMC) বিধায়ক অসিত মজুমদার । পঞ্চায়েত ভোটের আগেই রাজহাট পঞ্চায়েত এলাকায় টিকিট বিলি নিয়ে বিধায়ককে ঘিরে বিক্ষোভ দেখান তৃণমূল নেতা, কর্মীদের একাংশ। তৃণমূলের এই অশান্তি নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি।

আঙুল উঁচিয়ে বিধায়কের সঙ্গে তর্ক। তৃণমূল (TMC) বিধায়কের সামনে ক্ষোভ উগরে দিচ্ছেন তাঁরই দলের একাধিক কর্মী সমর্থকরা। বিধায়কের সামনেই কর্মীদের হাতাহাতি। পঞ্চায়েত ভোটের আগে হুগলির চুঁচুড়ায় (Chinchura) প্রকাশ্য়ে চলে এল তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব (Inner Clash)। 

রবিবার, দিদির সুরক্ষাকবচ কর্মসূচিতে রাজহাট পঞ্চায়েত এলাকায় যান, চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। তখনই  টিকিট বিলি নিয়ে বিধায়ককে ঘিরে বিক্ষোভ দেখান তৃণমূল নেতা, কর্মীদের একাংশ। বিক্ষোভকারী তৃণমূল কর্মীদের অভিযোগ, কারও সঙ্গে আলোচনা না করেই গোপনে প্রার্থী ঠিক করে ফেলেছেন বিধায়ক অসিত মজুমদার। 

চুঁচু়ড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার বলছেন, দল অনেক বড় হচ্ছে। আমার টিকিট ১৯টা। ১৯০০ জন কর্মী। ১৯০০ জনকে তো দিতে পারব না। কংগ্রেসেও ছিল। তৃণমূলেও আছে। টিকিট চাওয়া অপরাধ নয়। টিকিট যখন পাবে, সবাই তাঁর হয়ে করবে। আমি অভিভাবক। কর্মীরা তাঁর কাছে অভিযোগ জানিয়েছে। প্রকাশ্য়ে তৃণমূলের ক্ষোভ । আক্রমণ বিজেপির পঞ্চায়েত ভোটের আগে শাসকদলে ক্ষোভ-বিক্ষোভ, বিরোধীদের বাড়তি সুবিধা পাইয়ে দেবে না তো! বলবে সময়।

এর আগে কোচবিহারে দিদির সুরক্ষাকবচ কর্মসূচিতে গিয়ে পানীয় জল নিয়ে সাধারণ মানুষের অভিযোগ শুনতে হয় দুই তৃণমূল বিধায়ককে। দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন উদয়ন গুহ। অন্যদিকে, অভিযোগ পেয়ে সঙ্গে সঙ্গে বিডিও-কে ডেকে পাঠান জগদীশ বর্মা বাসুনিয়া। অভিযোগ শুনছেন, কিন্তু কাজ হবে তো? কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি। 

আরও পড়ুন: East Burdwan: বালি বোঝাই ডাম্পার উল্টে ভাঙল বাড়ির দেওয়াল, মৃত এক

সেরা শিরোনাম

News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
West Bengal News Live: কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
West Bengal News Live: প্রচারের শেষবেলায় নন্দীগ্রামে পদযাত্রা মুখ্যমন্ত্রীর, বিজেপি প্রার্থীর সমর্থনে দু'বেলা রোড শো
প্রচারের শেষবেলায় নন্দীগ্রামে পদযাত্রা মুখ্যমন্ত্রীর, বিজেপি প্রার্থীর সমর্থনে দু'বেলা রোড শো

ভিডিও

Prafulla Kanan West | এবার কী চমক থাকছে প্রফুল্ল কানন ওয়েস্টের পুজো? | ABP ANANDA LIVE
Santoshpur Lake Pally | সন্তোষপুর লেক পল্লির থিম 'তাণ্ডব' | Durga Puja 2026 | ABP ANANDA
Kolkata Arms Recovery: দুর্গাপুজোর কলকাতায় বেআইনি অস্ত্র তৈরির কারখানার হদিশ | ABP Ananda
Sabina Yasmin: গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের রাজ্য মহিলা সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন সাবিনা ইয়াসমিন
Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget