এক্সপ্লোর

Hooghly: কাজের ফাঁকে আচমকা ছুরি, আগ্নেয়াস্ত্র নিয়ে চড়াও দুষ্কৃতী, অল্পের জন্য রক্ষা পেলেন শ্রীরামপুরের পুরকর্মী

Hooghly News: ঘটনাস্থলে চেঁচামেচি শুনে এলাকাবাসীরা বেরিয়ে এলে পালিয়ে যায় অভিযুক্ত। পরে শ্রীরামপুর থানার পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। অভিযুক্তের বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: নিজের কাজেই ব্যস্ত ছিলেন অনিল চৌধুরী (Anil Chowdhury)। কিন্তু হঠাৎই ছুরি (Knife), আগ্নেয়াস্ত্র (fire arms) নিয়ে আক্রমণের মুখোমুখি। কপাল জোরে প্রাণে বাঁচলেন শ্রীরামপুরের (Serampore) অস্থায়ী পুরকর্মী। ঠিক কী ঘটেছিল?

পুরকর্মীর ওপর ছুরি, আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা

নিকাশি নালা তৈরির কাজ চলছিল। সেটারই দেখাশোনা করছিলেন শ্রীরামপুর পুরসভার অস্থায়ী কর্মী। তখনই হঠাৎ তাঁর ওপর ছুরি, আগ্নেয়াস্ত্র নিয়ে চড়াও হয় এক দুষ্কৃতী।আগ্নেয়াস্ত্র থেকে গুলি না বের হওয়ায় প্রাণে বাঁচেন ওই পুরকর্মী। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

শ্রীরামপুর পুরসভার ২৭ নম্বর ওয়ার্ডে নিকাশি নালা তৈরির কাজ চলছে। অনিল চৌধুরী ওরফে ভোলা পুরসভার সেই কাজ দেখাশোনা করছিলেন। স্থানীয় সূত্রে খবর, ভোলা তৃণমূল কর্মীও বটে। হঠাৎ তাঁকে আগ্নেয়াস্ত্র বের করে গুলি করতে যায় অপূর্ব বাগ নামে এক যুবক। হাত থেকে আগ্নেয়াস্ত্র ছিটকে ফেলে দিলে পালানোর চেষ্টা করেন পুরকর্মী।ওয়ান শাটার থেকে গুলি বের হয়নি। তখন ছুরি দিয়ে আঘাত করার চেষ্টা করে দুষ্কৃতী, এমনই অভিযোগ।

ঘটনাস্থলে চেঁচামেচি শুনে এলাকাবাসীরা বেরিয়ে এলে পালিয়ে যায় অভিযুক্ত। পরে শ্রীরামপুর থানার পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। অভিযুক্তের বাড়ি ২৬ নম্বর ওয়ার্ডের জাননগর রোড এলাকায়। সেখান থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

আকস্মিক এই ঘটনায় স্বাভাবিকভাবেই এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে। আজ দুপুরে এই ঘটনার পর সন্ধ্যায় শ্রীরামপুর পুরসভার চেয়ারম্যান গিরিধারী সাহা সহ কাউন্সিলররা শ্রীরামপুর থানায় অভিযোগ দায়ের করেন। থানায় এলাকার বাসিন্দারা একত্রিত হন। ২৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পিন্টু নাগ বলেন, 'অপূর্ব মাদক বিক্রি করে। অসামাজিক কাজের সঙ্গে যুক্ত। কী করে আগ্নেয়াস্ত্র পেল তা পুলিশ খতিয়ে দেখুক। রাজ্যের মুখ্যমন্ত্রীও বলেছেন যেখানে বেআইনি অস্ত্র আছে সব উদ্ধার করতে। পুলিশ চেষ্টা করছে, হয়তো একশো শতাংশ হয়নি। শ্রীরামপুরেও যদি এমন কিছু থাকে তাও দেখা হোক। মানুষ যেন নিশ্চিন্তে থাকতে পারে।'

আরও পড়ুন: Itahar News: আনন্দের মুহূর্তে নেমে এল বিষাদ, টিনের ঘরে জন্মদিন পালন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু একই পরিবারের ৩ সদস্যের

বিজেপি রাজ্য কমিটির সদস্য ভাস্কর ভট্টাচার্য বলেন, 'পশ্চিমবঙ্গ এখন বারুদের স্তূপের ওপরে আছে। বেআইনি অস্ত্র পাওয়া যাচ্ছে। ভাগ্য ভাল গুলিটা চলেনি। তাহলে আরও একটা খুন আমাদের দেখতে হত। তৃণমূলের নেতারা আসতে বাধ্য হচ্ছেন। তাঁরা ভয় পাচ্ছেন। আর পুলিশ এত অসহায় যে তৃণমূলের নেতারা না বললে, মুখ্যমন্ত্রী না বললে, কোনও কিছু করতে পারছে না।'

গোটা ঘটনায় এলাকায় আতঙ্ক দানা বেঁধেছে। 

সেরা শিরোনাম

News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
West Bengal News Live: কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
West Bengal News Live: প্রচারের শেষবেলায় নন্দীগ্রামে পদযাত্রা মুখ্যমন্ত্রীর, বিজেপি প্রার্থীর সমর্থনে দু'বেলা রোড শো
প্রচারের শেষবেলায় নন্দীগ্রামে পদযাত্রা মুখ্যমন্ত্রীর, বিজেপি প্রার্থীর সমর্থনে দু'বেলা রোড শো

ভিডিও

Durga Puja 2026: রামায়নের ছোট ছোট চরিত্র দিয়ে সেজে উঠেছে গোটা মণ্ডপ, ৮১ তম বর্ষে আলিপুরের সর্বজনীন
Durga puja 2026: দমদম পার্ক তরুণ সঙ্ঘের এবারের থিম বানিয়া কথা
Durga Puja: ৭৮তম বর্ষে 'এন্টালি মাতৃভূমি' দুর্গাপূজা সমিতির পুজো, এবারের থিম 'বুদ্ধং শরণং গচ্ছামি'
Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget