এক্সপ্লোর

Hooghly News:ডিওয়াইএফআই জেলা পরিষদ ঘেরাও অভিযান ঘিরে ব্যাপক উত্তেজনা চুঁচুড়ায়

Tension Breaks Out At Chinsurah:ডিওয়াইএফআই জেলা পরিষদ ঘেরাও অভিযান ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়াল চুঁচুড়ায়। আন্দোলনাকারীদের সামাল দিতে লাঠিচার্জের অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। 

সৌরভ বন্দ্যোপাধ্যায় ও সোমনাথ মিত্র, হুগলি
: ডিওয়াইএফআই (DYFI) জেলা পরিষদ (Zilla Parishad) ঘেরাও অভিযান ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়াল চুঁচুড়ায়। আন্দোলনাকারীদের সামাল দিতে লাঠিচার্জের অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। 

কী ঘটেছিল?
সোমবার ছিল ডিওয়াইএফআইয়ের তরফে জেলা পরিষদ ঘেরাও এবং ডেপুটেশন কর্মসূচি। চুঁচুড়া ঘড়ির মোড় থেকে মিছিল করে জেলা পরিষদে গিয়ে ঘেরাও করার কর্মসূচি ছিল তাঁদের। সেই মতো চুঁচুড়া ঘড়ির মোড়ে জমায়েত করেন ডিওয়াইএফআই কর্মীরা। এর পরই মিছিল করে জেলা পরিষদের দিকে এগোতে থাকেন। কিন্তু পুলিশ বাধা দিলে তাদের সঙ্গে প্রথমে বচসায় জড়িয়ে পড়েন আন্দোলনকারীরা। যদিও বিষয়টি সেখানেই থামেনি। পুলিশের ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন ডিওয়াইএফআই কর্মীরা। তাঁদের সামাল দিতে লাঠিচার্জ শুরু করে চুঁচুড়া থানার পুলিশ, অভিযোগ এমনই। ঘটনায় বেশ কয়েকজন ডিওয়াইএফআই কর্মী জখম হন। আহত হয়েছেন কয়েক জন পুলিশকর্মীও। 

প্রেক্ষাপট... 
সম্প্রতি নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেফতার হয়েছিলেন হুগলি জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ শান্তনু বন্দ্যোপাধ্যায়। এর আগে নিয়োগ দুর্নীতি কাণ্ডে ইডির হাতে গ্রেফতার হন যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ। তারপরই নাম জড়ায় শান্তনুর। অন্য দিকে হাইকোর্টের নির্দেশে বিদ্যালয়ের চাকরি খোয়ান হুগলি জেলা পরিষদের সদস্যা টুম্পা মেটে। শান্তনু গ্রেফতার হতেই তাঁর বিপুল সম্পত্তির কথা সামনে আসেন। হোটেল থেকে নামী রেস্তোরাঁ, ধাবা, গেস্ট হাউস, বাগান বাড়ি! জেলা পরিষদ কর্মাধ্যক্ষের একাধিক দুর্নীতির অভিযোগে এদিন জেলা পরিষদ ঘেরাও করে ডেপুটেশন কর্মসূচি নেয় ডিওয়াইএফআই। সেই কর্মসূচিতে বাধা দিতে গেলে পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বাধে। ডিওয়াইএফআই জেলা প্রেসিডেন্ট সুমন মাল বলেন, 'শান্তনু ব্যানার্জী ইডির হাতে গ্রেফতার হয়েছেন। তাই তাঁকে জেলা পরিষদ থেকে বরখাস্ত করতে হবে। সেই দাবিতে জেলা পরিষদে আমরা সংগঠনের তরফে ডেপুটেশন দিতে যাচ্ছিলাম। পুলিশ আমাদের কর্মীদের বাধা দেয়, লাঠিচার্জ করে। ঘটনায় আমাদের বেশ কিছু কর্মী আহত হয়েছেন। তাঁদের চুঁচুড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এবং বেশ কিছু কর্মীকে আটকে করেছে পুলিশ। তাঁদের না ছাড়লে আমরা কেউ এখান থেকে যাব না।' সঙ্গে আরও জানান,  শান্তনু বন্দ্যোপাধ্যায়কে জেলা পরিষদের পদ থেকে বরখাস্ত না করলে আগামী দিনে ডিওয়াইএফআই আরও বড় আন্দোলন করবে বলে জানান তিনি।

আরও পড়ুন:পরীক্ষায় ০ পেয়েও রেজাল্টে ৫৪! OMR-জালিয়াতির ভয়াবহ নমুনা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget