এক্সপ্লোর

Howrah Murder: পুলিশের পোশাকের আড়ালে দুষ্কৃতী, ছাদ থেকে পড়ুয়াকে ঠেলে ফেলে খুন

Howrah Amta Students Murder: পরিবার সূত্রে খবর, আলিয়া বিশ্ববিদ্যালয়ের ওই পড়ুয়া কলকাতাতেই থাকতেন। দিনতিনেক আগে আমতার বাড়িতে যান।

সুনীত হালদার, কলকাতা: পুলিশের পোশাকে বাড়িতে এসে যুবককে ছাদ থেকে ঠেলে ফেলে দিয়ে খুনের অভিযোগ। হাওড়ার আমতার সারদা দক্ষিণ খাঁ পাড়ায় উত্তেজনা। মৃতের নাম আনিস খান। পরিবার সূত্রে খবর, আলিয়া বিশ্ববিদ্যালয়ের ওই পড়ুয়া কলকাতাতেই থাকতেন। দিনতিনেক আগে আমতার বাড়িতে যান। গতকাল এলাকায় একটি জলসায় যান আনিস।                                       

পরিবারের অভিযোগ, সেখান থেকে ফেরার পর, রাত ১টা নাগাদ আমতা থানা থেকে আসছি বলে পুলিশের পোশাকে বাড়িতে ঢোকে চারজন। একজনের হাতে আগ্নেয়াস্ত্র ছিল। বাবাকে ভয় দেখিয়ে আটকে রেখে আনিসকে নিয়ে তিনতলার ছাদে উঠে ঠেলে ফেলে দেওয়া হয়। কাজ মিটে গেছে বলে জানিয়ে অভিযুক্তরা পালিয়ে যায় বলে অভিযোগ। এলাকায় প্রতিবাদী বলে পরিচিত ছিলেন আনিস। এই ঘটনার সঙ্গে তার কোনও যোগসূত্র রয়েছে কিনা, খতিয়ে দেখছে আমতা থানার পুলিশ।         

  পুলিশ জানিয়েছে প্রাথমিক তদন্তে বোঝা গিয়েছে যে একজনের রাজ্যপুলিশের পোশাক পরা ছিল। ঘটনা জানাজানি হতেই পুলিশে খবর দেওয়া হয়। চাঞ্চল্যও ছড়ায় গোটা এলাকায়। পুলিশ জানায় তাঁদের ওই এলাকায় কোনওরকম টহলদারি করার কথা ছিল না। কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ছাত্রের এমন মৃত্যুতে শোকে পাথর পরিবার। এদিকে আইএসএফ দাবি করেছে যে আনিস তাঁদের দলেও কাজ করতেন। যদিও এবিষয়ে সরকারিভাবে কিছু জানা যায়নি।                                                         

অন্যদিকে, হাওড়া (Howrah), তোলা না দেওয়ায় হামলা। ৫০ হাজার টাকা চেয়ে হুমকি, না দেওয়ায় ব্যবসায়ীকে মারধরের অভিযোগ উঠল। ওষুধের ব্যবসায়ীকে দোকানের সামনেই মারধরের অভিযোগ ওঠে এদিন। হাওড়ার (Howrah) প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের (TMC) দলবলের বিরুদ্ধে অভিযোগ। বেলুড় থানায় তোলাবাজি, মারধরের অভিযোগ দায়ের করা হয়েছে।

ব্যবসায়ীর উপর হামলা নিয়ে প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের দাবি 'বিষয়টি নিয়ে কিছুই জানি না, হামলাকারীরা তোলাবাজ, অভিযোগকারী ব্যবসায়ীর বিজেপির লোক, প্রমাণ করুক।’ অভিযোগ দায়ের হয়েছে, খতিয়ে দেখা হচ্ছে, দাবি পুলিশ সূত্রে।                                

সেরা শিরোনাম

South 24 Pargana: ভাঙ্গড় থানার নলমুড়ি এলাকায় বাসন্তী হাইওয়েতে মর্মান্তিক পথ দুর্ঘটনা, মৃত্যু ১ মহিলার
ভাঙ্গড় থানার নলমুড়ি এলাকায় বাসন্তী হাইওয়েতে মর্মান্তিক পথ দুর্ঘটনা, মৃত্যু ১ মহিলার
Durgapur: সাইবার প্রতারণার অভিযোগ, দুর্গাপুরের বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার ১০ জন
সাইবার প্রতারণার অভিযোগ, দুর্গাপুরের বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার ১০ জন
Amrita Sinha : গলায় মেয়ের ছবি দেওয়া প্ল্যাকার্ড, পথে পথে বাবা, মেলেনি খোঁজ, অবশেষে মুখ্যমন্ত্রীর দরবারে অমৃতা সিনহার পরিবার
গলায় মেয়ের ছবি দেওয়া প্ল্যাকার্ড, পথে পথে বাবা, মেলেনি খোঁজ, অবশেষে মুখ্যমন্ত্রীর দরবারে অমৃতা সিনহার পরিবার
West Bengal News Live Updates: রেজিনগরে প্রার্থী হচ্ছেন হুমায়ুন কবীরের ছেলে গোলাম নবি আজাদ
রেজিনগরে প্রার্থী হচ্ছেন হুমায়ুন কবীরের ছেলে গোলাম নবি আজাদ

ভিডিও

Non Veg Contro:দুর্গাপুজোয় বাঙালি কী খাবে, তা নিয়ে মধ্য়প্রদেশের 'বাগেশ্বর বাবা'র ফতোয়া ঘিরে সমালোচনা
Food Safety Controversy: এতদিন যে খাবার আমাদের পেটে গেল, তার কী হবে? কী বলছেন বিশেষজ্ঞরা?
Food Safety Controversy: খাবারের পর এবার খাদ্য দফতরের নজরে পানীয় জল | Drinking Water | ABP Ananda
Tukaram Mundhe: তুকারাম মুন্ডে - একটা নামেই থরহরিকম্প হচ্ছে গোটা Maharashtra | ABP Ananda
TMC News: তৃণমূলের ব্যর্থতা থাকলে খুঁজে খুঁজে বের করে সাজা দিক: প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal News Live Updates: রেজিনগরে প্রার্থী হচ্ছেন হুমায়ুন কবীরের ছেলে গোলাম নবি আজাদ
রেজিনগরে প্রার্থী হচ্ছেন হুমায়ুন কবীরের ছেলে গোলাম নবি আজাদ
PM Modi News : জনসেবায় ২৫ বছরের পথে মোদি, একমাস ধরে 'সেবা সংকল্প অভিযান' ঘোষণা বিজেপির
জনসেবায় ২৫ বছরের পথে মোদি, একমাস ধরে 'সেবা সংকল্প অভিযান' ঘোষণা বিজেপির
Gold Price : পুজোর আগে কলকাতায় সোনার দামে উল্লেখযোগ্য বদল, রুপোর দামেও বড় পরিবর্তন, আজ কত দাম?
পুজোর আগে কলকাতায় সোনার দামে উল্লেখযোগ্য বদল, রুপোর দামেও বড় পরিবর্তন, আজ কত দাম?
Food Safety : বাসি-পচা খাবার খেয়ে খারাপ কিছু ঘটলে করতে পারেন FIR? অপরাধীর ১০ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা? জানুন আইনি উপায়
বাসি-পচা খাবার খেয়ে খারাপ কিছু ঘটলে করতে পারেন FIR? অপরাধীর ১০ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা? জানুন আইনি উপায়
Vijay Mallya News: সরকার ‘অবিচার’ করেছে, তিনি ‘পলাতক’ নন, বললেন বিজয় মাল্য, জানালেন, ৬২০৩ কোটির ঋণ ছিল, ১৪১৩১ কোটি আদায় করেছে ED
সরকার ‘অবিচার’ করেছে, তিনি ‘পলাতক’ নন, বললেন বিজয় মাল্য, জানালেন, ৬২০৩ কোটির ঋণ ছিল, ১৪১৩১ কোটি আদায় করেছে ED
Kolkata Hotel: কলকাতায় পুরসভার অভিযান, ৯৫ শতাংশ হোটেলই বন্ধের নোটিশ জারি
কলকাতায় পুরসভার অভিযান, ৯৫ শতাংশ হোটেলই বন্ধের নোটিশ জারি
Fake Currency Case : ১৭.২৯ কোটি টাকার জালনোট কীভাবে পৌঁছাল ব্যাঙ্কের চেস্টে ? আরও কি ছড়িয়ে পড়েছে ? নেপাল-সংযোগের তদন্তে NIA
১৭.২৯ কোটি টাকার জালনোট কীভাবে পৌঁছাল ব্যাঙ্কের চেস্টে ? আরও কি ছড়িয়ে পড়েছে ? নেপাল-সংযোগের তদন্তে NIA
India vs Brazil: ভিনিসিয়াসদের বিরুদ্ধে মাঠে নামার আগে ব্রাজিলের কিংবদন্তির বার্তা সন্দেশদের
ভিনিসিয়াসদের বিরুদ্ধে মাঠে নামার আগে ব্রাজিলের কিংবদন্তির বার্তা সন্দেশদের
Embed widget