এক্সপ্লোর

Anish Khan Death : কাটল জটিলতা, কবর থেকে তোলা হল আনিস খানের দেহ

Anish Khan Death Update : জেলা জজের উপস্থিতিতে নিহত ছাত্রনেতার দ্বিতীয়বার ময়নাতদন্ত করতে হবে। শুক্রবার সন্ধেয়, সেই মর্মে আনিসের পরিবারকে নোটিস দেয় SIT।

অর্ণব মুখোপাধ্যায়, আমতা :  হাওড়ার (Howrah) আমতার (Amta ) ছাত্রনেতা আনিস খানের (Anish Khan) দ্বিতীয়বারের ময়নাতদন্ত ঘিরে কাটল জটিলতা। তোলা হল দেহ।

সকালে ময়নাতদন্ত (Post Mortem) ঘিরে প্রশ্ন তুলেছিলেন আনিসের আইনজীবী। ডিস্ট্রিক্ট জাজকে আসতে হবে বলে দাবি করে আনিসের পরিবার। বেলা ১২টা নাগাদ এসে পৌঁছন ডিস্ট্রিক্ট জাজ। তারপর দেহ তোলার কাজ শুরু হয়। গোটা প্রক্রিয়ার ভিডিওগ্রাফি করে রাখা হচ্ছে।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, সিটের সদস্যরা সকাল থেকেই ছিলেন ঘটনাস্থলে। আজ সকালে কবর থেকে দেহ তোলার কথা ছিল। সেই মতো সকাল ১০টা নাগাদ শুরু হয়েছিল দেহ তোলার প্রস্তুতি। দেহ তোলার পর এসএসকেএম-এ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে হবে ময়নাতদন্ত, খবর সূত্রের। হাসপাতালে থাকবেন ডিস্ট্রিক্ট জাজও।  

শনিবার ভোরে পুলিশ দেহ তুলতে এলেও স্থানীয় বাসিন্দাদের বাধায় ফিরতে হয় তাদের।  শেষপর্যন্ত পরিবার দ্বিতীয়বারের ময়নাতদন্তে সম্মতি দিয়েছে। তবে আনিসের বাবা জানিয়েছেন, তাঁর আইনজীবীরা আসার পর দেহ তোলার অনুমতি দেওয়া হবে।

গত বৃহস্পতিবার কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয়, জেলা জজের উপস্থিতিতে নিহত ছাত্রনেতার দ্বিতীয়বার ময়নাতদন্ত করতে হবে। শুক্রবার সন্ধেয়, সেই মর্মে আনিসের পরিবারকে নোটিস দেয় SIT। অসুস্থতার কারণে সোমবার ছেলের মৃতদেহ তোলার আর্জি জানান আনিসের বাবা। শনিবার ভোরে আমতার সারদা দক্ষিণ খাঁ পাড়ায় ঢুকতে শুরু করে পুলিশ। ভোর পৌনে ৫টা নাগাদ গ্রামে ঢোকে বিশাল পুলিশবাহিনী ও র‍্যাফ। আধ ঘণ্টা পরে ব্লক স্বাস্থ্য আধিকারিককে নিয়ে এলাকায় পৌঁছন এগজিকিউটিভ ম্যাজিস্ট্রেট। এরপরই গ্রামবাসীরা বিক্ষোভে ফেটে পড়েন!

কার্যত পুলিশকে ধাওয়া করে গ্রামছাড়া করেন তাঁরা। শেষ পর্যন্ত ফিরে আসতে হয় বাহিনীকে। তার আগের দিন রাতে আনিসের বাবাকে নোটিস দিয়ে পুলিশ জানায়, শনিবার ভোরে দ্বিতীয় বার ময়নাতদন্তের জন্য দেহ তোলা হবে। কিন্তু আনিসের বাবা সালেম খান সিটকে জানান, তিনি অসুস্থ সোমবার সকালে যেন ময়নাতদন্ত করা হয়। পাশাপাশি, আনিসের বাবা জানিয়েছেন, টিআই প্যারেডে কাউকে শনাক্ত করতে পারেননি। 

 

সেরা শিরোনাম

West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Suvendu Adhikari: কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
Mahalaya Eden Gardens: মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
Mahalaya Eden Gardens Program : হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget