এক্সপ্লোর

Cyclone Alert: ঘূর্ণিঝড়ের আশঙ্কায় সতর্ক হাওড়া পুরসভা, চালু কন্ট্রোল রুম

Cyclone Jawad Alert: ঘূর্ণিঝড়ের জেরে দুর্যোগের আশঙ্কায় কন্ট্রোল রুম চালু করছে হাওড়া পুরসভা। এই কন্ট্রোল রুমের নম্বর দু’টি হল ৬২৯২২৩২৮৭০ ও ৬২৯২২৩২৮৭১। সোমবার পর্যন্ত  এই কন্ট্রোল রুম খোলা ২৪ ঘন্টা।

সুনীত হালদার, হাওড়া: ঘূর্ণিঝড় ‘জওয়াদ’-এর জেরে দুর্যোগের আশঙ্কায় হাওড়া শহরের জন্যও কন্ট্রোল রুম চালু করছে হাওড়া পুরসভা। এই কন্ট্রোল রুমের নম্বর দু’টি হল ৬২৯২২৩২৮৭০ ও ৬২৯২২৩২৮৭১। আজ সকাল থেকে সোমবার পর্যন্ত  এই কন্ট্রোল রুম খোলা থাকবে ২৪ ঘন্টা।

হাওড়া পুরসভার প্রশাসকমন্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তী জানিয়েছেন, ‘বিপর্যয়ের সম্ভাবনার কথা মাথায় রেখে সমস্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। বৃষ্টির জেরে যে সমস্ত ওয়ার্ডগুলি জলমগ্ন হতে পারে, সেখানে অতিরিক্ত পাম্প বসানো হচ্ছে। এই ওয়ার্ডগুলি হল ১৯, ২০, ২১, ৭, ৮, ৯, ৫০। ১২টি পাম্পিং স্টেশন তৈরি রাখা হচ্ছে। ৪০টি পাম্প প্রস্তুত রাখা হচ্ছে। পর্যন্ত পরিমাণে শুকনো খাবার, জলের পাউচ মজুত রাখা হচ্ছে। জলমগ্ন হতে পারে যে ওয়ার্ডগুলি, সেখানে আটটি স্কুলে স্থানীয় বাসিন্দাদের থাকার ব্যবস্থা করা হচ্ছে। প্রয়োজনে স্থানীয় বাসিন্দাদের সেখানে আশ্রয় দেওয়া হবে। এছাড়াও মজুত রাখা হচ্ছে ত্রিপল। তৈরি রাখা হয়েছে পুরসভার বিপর্যয় মোকাবিলা দফতরকে। ছুটি  বাতিল করা হয়েছে।’

এদিকে, বর্তমানে বিশাখাপত্তনম থেকে ২২০ কিলোমিটার, পুরী থেকে ৪০০ কিলোমিটার এবং পারাদ্বীপ থেকে ৪৮০ কিলোমিটার দূরত্বে অবস্থান করছে এই ঘূর্ণিঝড়। ‘জওয়াদ’ সঙ্গী অমাবস্যার ভরা কটাল। দুইয়ের জেরে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে প্রবল জলোচ্ছ্বাসের সম্ভাবনা। বাঁধ উপচে ঢুকতে পারে জল। 

ঘূর্ণিঝড়ের প্রভাবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় সকাল থেকে শুরু হয়েছে বৃষ্টি। আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, ঝাড়গ্রাম, হাওড়া ও হুগলিতে। আগামীকাল কলকাতাতেও ভারী বৃষ্টির পূর্বাভাস। সমুদ্র উত্তাল থাকায় মৎস্যজীবীদের জন্য জারি হয়েছে নিষেধাজ্ঞা। 

সকাল থেকে দিঘায় শুরু হয়েছে হালকা বৃষ্টি। সমুদ্র কিছুটা উত্তাল হলেও জল এখনও গার্ডওয়াল টপকে যায়নি। আগেভাগেই পর্যটকদের সমুদ্রে নামায় জারি হয়েছে নিষেধাজ্ঞা। নজরদারি চালাচ্ছে প্রশাসন। হুইসল বাজিয়ে সতর্ক করছে পুলিশ। পাশাপাশি, ব্যবসায়ীদের দোকান বন্ধ রাখার পরামর্শ দিয়েছে এনডিআরএফ। 

বকখালিতেও সকাল থেকে ঝিরঝিরে বৃষ্টি। তার মধ্যেই পর্যটকদের ভিড় চোখে পড়েছে। তাঁদের সরিয়ে দেন পুলিশকর্মীরা। 

সেরা শিরোনাম

TMC News: মমতা বন্দ্যোপাধ্যায়কে নিগ্রহের চেষ্টা? বাড়ি থেকে বেরোতেই? মারাত্মক অভিযোগ, আটক ১
মমতা বন্দ্যোপাধ্যায়কে নিগ্রহের চেষ্টা? বাড়ি থেকে বেরোতেই? মারাত্মক অভিযোগ, আটক ১
Prasanta Barman Case: সুপ্রিম কোর্টে ধাক্কা প্রশান্ত বর্মনের,
সুপ্রিম কোর্টে ধাক্কা প্রশান্ত বর্মনের, "আপনার বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে..", কী জানাল দেশের শীর্ষ আদালত ?
News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
Firhad Hakim: টালিগঞ্জে ফিরহাদ হাকিমের সংস্থায় হানা কমিশনের আধিকারিকদের
টালিগঞ্জে ফিরহাদ হাকিমের সংস্থায় হানা কমিশনের আধিকারিকদের

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget