এক্সপ্লোর

Surajit Saha Joining TMC: শুভেন্দুর বিরুদ্ধে মুখ খুলে বহিষ্কৃত সুরজিৎ এ বার তৃণমূলে

Surajit Saha Joining TMC: নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দুর (Suvendu Adhikari) প্রতি প্রকাশ্যে অসন্তোষ জানাতে দেখা যায় তাঁকে। দলীয় বৈঠকে রাখঢাক না করে নিজের অসন্তোষের কথা জানিয়ে দেন সুরজিৎ (Surajit Saha)।

সুনীত হালদার, হাওড়া: শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বিরুদ্ধে মুখ খুলে দলের বিরাগভাজন হয়েছিলেন।  হাওড়া সদরের প্রাক্তন বিজেপি সভাপতি (Former Howrah BJP President) সুরজিৎ সাহা এ বার তৃণমূলে (TMC) যোগ দিচ্ছেন। বৃহস্পতিবার হাওড়া শরৎ সদনে তৃণমূলের তফসিলি জাতি এবং উপজাতি বিভাগের বিজয়া সম্মিলনী অনুষ্ঠান রয়েছে। সেখানেই আনুষ্ঠানিক ভাবে জোড়াফুলের পতাকা হাতে তুলে নেবেন সুরজিৎ। 

সুরজিতের তৃণমূলে যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায় (Arup Roy) । তিনি জানান, তৃণমূলে যোগদান করতে চেয়ে কিছু দিন আগে তাঁর কাছে আর্জি জানান সুরজিৎ। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমতি নিয়ে তাঁকে দলে টানা হচ্ছে। নিজের কয়েক জন অনুগামীকে নিয়ে তৃণমূলে আসছেন বলে জানিয়েছেন সুরজিৎও (Surajit Saha)।

কিছু দিন আগেই হাওড়া পুরসভার বাম পৌরবোর্ডের প্রাক্তন মেয়র এবং সিপিএম নেত্রী মমতা জয়সওয়াল তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। অরূপের দাবি, বিরোধী দলের নেতা-নেত্রীরা দলে যোগদানে দল আরও শক্তিশালী হয়ে উঠবে। 

আরও পড়ুন: বাড়ি তৈরির সামগ্রী কোথা থেকে কিনবে, কাউন্সিলর ঠিক করবে না, প্রচারে বার্তা মমতার

বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর থেকেই বিজেপি-র রাজ্য এবং স্থানীয় নেতাদের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেন সুরজিৎ। বিশেষ করে নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দুর প্রতি প্রকাশ্যে অসন্তোষ জানাতে দেখা যায় তাঁকে। পুরভোটের আগে হাওড়ার ৫০টি ওয়ার্ডের জন্য যে কমিটি গড়া হয়, তার মাথায় তৃণমূল থেকে আসা রথীন চক্রবর্তীকে (Rathin Chakraborty) বসানোয়, আরও ক্ষুব্ধ হন। 

দলীয় বৈঠকে রাখঢাক না করে নিজের অসন্তোষের কথা জানিয়েও দেন সুরজিৎ। কিন্তু নাম না করে শুভেন্দু সুরজিৎকে নিশানা করেন বলে অভিযোগ। শুভেন্দুর বক্তব্য ছিল, হাওড়া সদরে বিজেপি-র এমন একজন নেতা রয়েছেন, তৃণমূল  নেতা অরূপের সঙ্গে যাঁর ঘনিষ্ঠতা রয়েছে। 

শুভেন্দুর এমন মন্তব্যে কার্যত বিস্ফোরণ ঘটে। সুরজিৎ জানিয়ে দেন, নারদকাণ্ডে (Narada Sting Operation) ভিডিয়োয় শুভেন্দুকে টাকা নিতে দেখা গিয়েছে।  তখন তিনি তৃণমূলে ছিলেন। এখন বিজেপি-তে এসে পুরনো কর্মীদের বিরুদ্ধে মিথ্যা অভইযোগ আনছেন।  নারদকাণ্ডে শুভেন্দু যদি টাকা না নেওয়ার প্রমাণ দেখাতে পারেন, তাহলে তিনিও অরূপের সঙ্গে ঘনিষ্ঠতা না রাখার প্রমাণ দেবেন বলেও সেই সময় মন্তব্য করেন সুরজিৎ। 

এর পরই, গত  ১০ নভেম্বর, ছটপুজোর দিন সুরজিৎকে দলবিরোধী কাজে লিপ্ত থাকা এবং শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বহিষ্কার করে বিজেপি। কিন্তু সুরজিতের যুক্তি ছিল, তিনি ন্যায্য কথাই বলেছেন। শুভেন্দু এখন সর্বেসর্বা হয়ে উঠেছেন। তাঁর কথাতেই দল চলছে। তাই অন্যায় ভাবে তাঁকে সরানো হয়েছে। তার পর থেকে সে বাবে খবরে না থাকলেও, এ বার সুরজিতের তৃণমূলে যোগ দওয়ার খবরে জেলা বিজেপি-তে দলীয় নেতৃত্বের ভূমিকা নিয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Update: সোনা-টাকা উদ্ধারের পর বেপাত্তা টুলু, জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
সোনা-টাকা উদ্ধারের পর বেপাত্তা টুলু, জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
Taslima Nasrin: কলকাতায় এসে নিজের পুরনো বাড়ি দেখতে যেতে চান তসলিমা নাসরিন, ঘুরতে চান বইপাড়াতেও
কলকাতায় এসে নিজের পুরনো বাড়ি দেখতে যেতে চান তসলিমা নাসরিন, ঘুরতে চান বইপাড়াতেও
Taslima Nasrin: 'বাংলাদেশে তো ফেরা সম্ভব নয়, এই জীবনে হবেও না', কলকাতায় ফিরে বললেন তসলিমা
'বাংলাদেশে তো ফেরা সম্ভব নয়, এই জীবনে হবেও না', কলকাতায় ফিরে বললেন তসলিমা
Terrorist Arrested : মুখ্যমন্ত্রীর উপর হামলার ছক ? রাজ্যে অ্যাক্টিভ পাক গুপ্তচর সংস্থা ISI? রাজ্যে গ্রেফতার কুখ্যাত সন্ত্রাসবাদী
মুখ্যমন্ত্রীর উপর হামলার ছক ? রাজ্যে অ্যাক্টিভ পাক গুপ্তচর সংস্থা ISI? রাজ্যে গ্রেফতার কুখ্যাত সন্ত্রাসবাদী

ভিডিও

Abhishek Banerjee | ওষুধ থেকে USG, সেবাশ্রয় ঘিরে একের পর এক অভিযোগ! | ABP ANANDA LIVE
School Uniform News | 'পড়ুয়াদের ইউনিফর্মের রং নির্বাচনে সম্পূর্ণ স্বাধীনতা স্কুল কর্তৃপক্ষের', জানালেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন
Jalpaiguri News | জলপাইগুড়িতে ডিম-বিক্ষোভের মুখে পুর চেয়ারম্যান
Rahul Gandhi on Paper Leak Bill | 'সিস্টেমের পরিবর্তন না হলে, প্রশ্নফাঁস বন্ধ হবে না'
India vs Brazil | ফিফা ফ্রেন্ডলি খেলতে প্রথমবার ভারতে আসছে ব্রাজিলের সিনিয়র টিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার টাকা এখনও পাননি? সমাধানে নয়া উদ্যোগ 'বিজেপির মহিলা মোর্চা'র, কী করবেন, জানালেন অগ্নিমিত্রা
অন্নপূর্ণা যোজনার টাকা এখনও পাননি? সমাধানে নয়া উদ্যোগ 'বিজেপির মহিলা মোর্চা'র, কী করবেন, জানালেন অগ্নিমিত্রা
ITR Filing 2026 : ১০০০, ৫০০০ না তারও বেশি জরিমানা দিতে হবে ? আজ আয়কর রিটার্ন ফাইলের লাস্ট ডেট, না করলেই সমস্যা বাড়বে
১০০০, ৫০০০ না তারও বেশি জরিমানা দিতে হবে ? আজ আয়কর রিটার্ন ফাইলের লাস্ট ডেট, না করলেই সমস্যা বাড়বে
ITR Filing 2026: ট্যাক্স ফ্রি ইনকাম হলেও ITR ফাইল করতেই হবে, এই ৯ বিষয়ে আপনি জানেন তো ?
ট্যাক্স ফ্রি ইনকাম হলেও ITR ফাইল করতেই হবে, এই ৯ বিষয়ে আপনি জানেন তো ?
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Suvendu Adhikari : কাশ্মীরের জঙ্গিদের টার্গেট তিনি ? হুমকি পেয়েছিলেন আরেক মন্ত্রীও? কী জানালেন শুভেন্দু অধিকারী?
কাশ্মীরের জঙ্গিদের টার্গেট তিনি ? হুমকি পেয়েছিলেন আরেক মন্ত্রীও? কী জানালেন শুভেন্দু অধিকারী?
Embed widget