এক্সপ্লোর

Job Agitation : বিক্ষোভ, ধরপাকড়, ফের চাকরিপ্রার্থীদের লংমার্চ ঘিরে উত্তেজনা, হাওড়ায় আটক কয়েকজন

Long March : ৩ দিনের লংমার্চ কর্মসূচি শেষে ধর্মতলায় মাতঙ্গিনী মূর্তির পাদদেশে জমায়েতের ডাক দিয়েছে ২০১৭ গ্রুপ ডি ওয়েটিং ঐক্যমঞ্চ।

সুনীত হালদার, হাওড়া : ২০১৭-র গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের লংমার্চ (Job Aspirants Long March) কর্মসূচি ঘিরে আজও উত্তেজনা। এবার হাওড়ার (Howrah) বাগনানে চাকরিপ্রার্থীদের মিছিল আটকাল পুলিশ (Police)। আটক (Detained) করা হল দুজনকে। যদিও আন্দোলনকারী চাকরিপ্রার্থীরা তাতেও পিছু হটতে নারাজ।

বচসা, বিক্ষোভ

আন্দোলনকারীদের ধাক্কা পুলিশের। বচসা, বিক্ষোভ, ধরপাকড়। গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের লংমার্চ কর্মসূচি ঘিরে ফের উত্তেজনা ছড়াল। সোমবার তমলুক, মঙ্গলবার বাগনান। 
ফের পুলিশি বাধার মুখে পড়ল চাকরিপ্রার্থীদের মিছিল। আন্দোলনকারী গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের বক্তব্য, পুলিশের যে অত্যাচার। আজও বাধার সামনে পড়ছি। হাইকোর্টের অর্ডার নিয়ে ঘুরছি। তা সত্ত্বেও পুলিশ কেন বাধা দিচ্ছে বুঝতে পারছি না। সোমবার, মুখ্যমন্ত্রীর পূর্ব মেদিনীপুর সফর শুরুর দিনই, গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের বিক্ষোভে তেতে উঠেছিল তমলুকের হোগলা। মঙ্গলবারও একই দৃশ্য দেখা গেল হাওড়ার বাগনানে।

জারি আন্দোলন

স্কুলে স্বচ্ছ নিয়োগের দাবিতে ২০০ দিনের বেশি ধর্মতলায় মাতঙ্গিনী মূর্তির পাদদেশে ধর্না-অবস্থান চালিয়ে যাচ্ছেন SSC-র গ্রুপ ডি চাকরিপ্রার্থীরা। এদিন হাওড়ার বাগনানে পথে নামেন ২০১৭ সালের গ্রুপ ডি-র ওয়েটিং লিস্টে থাকা চাকরিপ্রার্থীরা। প্রথমে খাদিনান ব্রিজের কাছে তাঁদের মিছিল আটকায় পুলিশ। প্রতিবাদে বাগনান-আমতা রোডে বিক্ষোভ দেখান চাকরিপ্রার্থীরা। এরপর বাঙালপুর মো়ড়ের কাছে ফের মিছিল আটকায় পুলিশ। ২ জন আন্দোলনকারীকে আটক করে বাগনান থানায় নিয়ে যাওয়া হয়। তাতে আরও তেতে ওঠে পরিস্থিতি। পুলিশের সঙ্গে ধস্তাধস্তির সময় একজন চাকরিপ্রার্থী অসুস্থও হয়ে পড়েন। পুলিশ টেনে হিঁচড়ে তাঁদের গাড়িতে তোলে। 

লংমার্চের ডাক

৩ দিনের লংমার্চ কর্মসূচি শেষে ধর্মতলায় মাতঙ্গিনী মূর্তির পাদদেশে জমায়েতের ডাক দিয়েছে ২০১৭ গ্রুপ ডি ওয়েটিং ঐক্যমঞ্চ। যেখানে প্রথম দু'দিনই পুলিশের বাধার মুখে পড়তে হয় আন্দোলনকারীদের। পুলিশের সঙ্গে ধস্তাধস্তির মাঝেই তাঁদের তরফে স্লোগান ওঠে, নিয়োগ নিয়োগ নিয়োগ চাই। মুখ্যমন্ত্রীর দফতর, আমরা বঞ্চিত কেন জবাব জবাব জবাব চাই। সঙ্গে পুলিশ কয়েকজনকে আটক করার সময় কার্যত ক্ষোভ উগড়ে দিয়ে তাঁদের বার্তা, মাতঙ্গিনী হাজরা যেমন বলেছিলেন, আমি আর এখান থেকে পিছবনি, আমরাও ঠিক তাই বলছি, আমরা আর এখান থেকে পিছবনি। আমরা সামনে এগোব। তাতে পুলিশের যদি মনে হয়, গুলি করে মেরে দেবে, মেরে দিক।

আরও পড়ুন- নাথুলা বর্ডারের কাছে ভয়ঙ্কর তুষারধস, ছাঙ্গু লেকে মর্মান্তিক মৃত্যু একাধিকের

সেরা শিরোনাম

Weather Update: সপ্তাহান্তে ফের তুমুল ঝড়-বৃষ্টির পূর্বাভাস, ভাসতে পারে কোন কোন জেলা ? কী বলছে IMD
সপ্তাহান্তে ফের তুমুল ঝড়-বৃষ্টির পূর্বাভাস, ভাসতে পারে কোন কোন জেলা ? কী বলছে IMD
News Live:যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
Rahul Gandhi Protest In Delhi : রাহুল গান্ধীর প্রবল চাপের মুখে পিছু হটল দিল্লি পুলিশ, অবশেষে 'পেলেট গান' কাণ্ডে FIR দায়ের
রাহুল গান্ধীর প্রবল চাপের মুখে পিছু হটল দিল্লি পুলিশ, অবশেষে 'পেলেট গান' কাণ্ডে FIR দায়ের
Jadavpur University: যাদবপুর কাণ্ডে সুর বদল BJP বিধায়ক শর্বরীর, রাজ্যজুড়ে প্রবল নিন্দার মুখে পড়ে কী বললেন ?
যাদবপুর কাণ্ডে সুর বদল BJP বিধায়ক শর্বরীর, রাজ্যজুড়ে প্রবল নিন্দার মুখে পড়ে কী বললেন ?

ভিডিও

Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |
Jadavpur University | আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur University |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget